1 বল, “তিনিই পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়াছেন এবং তাহারই নিকট তোমাদিগকে সমবেত করা হইবে । 1 আর উহারা বলে, “তোমরা যদি সত্যবাদী হও তবে বল, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে? 1 বল, ইহার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে, আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র |” 1 উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিরদের মুখমণ্ডল শ্লান হইয়া পড়িবে এবং বলা হইবে, ইহাই তো তোমরা চাহিতেছিলে?। 1 বল, “তোমরা ভাবিয়া দেখিয়াছ কি__- যদি আন্লাহ্ আমাকে ও আমার সঙ্গীদিগকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফিরদিগকে কে রক্ষা করিবে মর্মন্তুদ শাস্তি হইতে? 1 বল, “তিনিই দয়াময়, আমরা তাহাতে বিশ্বাস করি ও তাহারই উপর নির্ভর 1 বল, “তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চলিয়া যায়, তখন কে তোমাদিগকে আনিয়া দিবে প্রবহমান পানি? প্রথমোক্ত আয়াতের মর্মীর্ঘ হচ্ছে__ হে আমার প্রিয়তম রসুল! আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন আল্লাহই সকলের এবং সকলকিছুর স্রষ্টা ও পালয়িতা। তিনিই তোমাদেরকে দিয়েছেন শ্রুতি, দৃষ্টি ও বোধ। সুতরাং তোমরা শ্রবণ করো তার উপদেশ, অবলোকন করো তার নিদর্শনরাজি এবং অনুভব করতে চেষ্টা করো তার মহিমা-মহত্ ৷ এভাবে শুনে, দেখে, বুঝে উপাসনা করো কেবল তার। এখানকার 'আস্সাম্আ' (শ্রবণশক্তি) শব্দটি ধাতুমূল। তাই একবচন, বহুবচন উভয়ক্ষেত্রে শব্দটি ব্যবহৃত হয় একইরূপে। লক্ষণীয় 'আবসর' দৃষ্টিশক্তি) এবং 'আফ্ইদাহ্' (অন্তঃকরণ) কথা দু'টো এখানে ব্যবহৃত হয়েছে বহবচনের আকারে । এমতো তারতম্যের কারণ সম্ভবত এই যে, শ্রুতির সাহায্যে জ্ঞান অর্জিত হয় একই প্রক্রিয়ায় কিন্তু দৃষ্টি জ্ঞান আহরণ করে বিভিন্ন পদ্ধতিতে । যেমন রঙ-আকার- পরিমাণ-পরিমাপ এবং সৌন্দর্য -অসৌন্দর্য দেখে । আবার অন্তঃকরণ তা গ্রহণ করে বিভিন্নভাকে__ মেনে, না মেনে, চিন্তা-ভাবনা করে অথবা বিনা বিচারে । 'বৃলীলাম্ মা তাশকুরূন” অর্থ তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। 'মা' অব্যয়টি এখানে অতিরিক্ত । এভাবে বক্তব্যটি দীড়ায়__ তোমরা আল্লাহ্র দয়া ও দানের প্রতি যথাকৃতজ্ঞতা প্রকাশ করো না। অথবা যে পরিমাণে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, সে পরিমাণ কৃতজ্ঞতা প্রকাশ তোমরা করো না। কিংবা কৃতজ্ঞতা প্রকাশের দায়িত্ পালনে তোমরা অনিয়মিত ও উদাসীন । তাই কখনো এ দায়িতৃটি পালন করো, আবার কখনো করোই না। এরপরের আয়াতে (২৪) বলা হয়েছে__ “বলো, তিনিই পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন এবং তার নিকটই তোমাদেরকে সমবেত করা তাফসীরে মাযহারী/৩৭ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।