0 যাহাকে সেথায় মান্য করা হয়, যে বিশ্বাসভাজন। 0 আর তোমাদের সাথী উন্মাদ নহে, 0 সে তো তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে, এ সে অদৃশ্য বিষয় সম্পর্কে কুপণ নহে। 0 এবং ইহা অভিশপ্ত শয়তানের বাক্য নহে। এ সুতরাং তোমরা কোথায় চলিয়াছ? এ ইহা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ, 0 তোমাদের মধ্যে যে সরল পথে চলিতে চাহে, তাহার জন্য । 0 তোমরা ইচ্ছা করিবে না, যদি জগতসমূহের প্রতিপালক আল্লাহ্ ইচ্ছা না করেন। “ফালা উকৃসিমু বিল খুন্নাস' অর্থ আমি শপথ করি পশ্চাদপসরণকারী নক্ষত্রের । “ফা” এখানে ব্যবহার করা হয়েছে প্রসঙ্গান্তর ঘটানোর জন্য । আর “উকৃসিমু' কথাটির বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে সুরা ক্য়ামাহ'র তাফসীরে । এভাবে বক্তব্যটি দীড়ায়__ আমি শপথ করে বলছি, কিয়ামত সম্পর্কে যে সকল বিবরণ আমি দিলাম, সে সকল কিছু অবশ্যই সত্য। এগুলোর মধ্যে সন্দেহের লেশমাত্রও নেই। “খুন্নাস' শব্দটির ধাতুমুল 'খুনুস'। এর অর্থ, ভ্রমণের শেষ প্রান্ত থেকে সূচনাস্থলের প্রতি প্রত্যাবর্তন করা । এখানে 'খুন্নাস' এর মর্মার্থ নেওয়া হয়েছে__ পশ্চাদপসরণকারী নক্ষত্র, গতিশীল তারকা । অর্থাৎ আতারদ, জোহরা, মুশতারী, মিররিখ ও জোহল। এই নক্ষত্রগুলো কখনো পরিক্রমণ করে পূর্ব থেকে পশ্চিমে, আবার কখনো থাকে স্থির । প্রান জ্যোতির্বিদেরা এই নক্ষত্রপঞ্কের বৈচিত্রময় পরিক্রমণ সম্পর্কে যা বলেছেন, তা সংক্ষেপে এরকম___ সৌরমপ্তলের কতকগুলি বলয় অপেক্ষাকৃত ছোট । এরকম ছোট একটি বলয়ের অধিবাসী ওই নক্ষব্রপঞ্চক। এই সৌর বলয়টিও পরিক্রমণশীল। এর উর্ধ্বাংশ বৃহৎ সৌরবলয়ের প্রভাবে প্রভাবান্ধিত হয়ে তার মতোই পরিক্রমণ করে পশ্চিম থেকে পূর্বে। কিন্তু পরিক্রমণশীল নক্ষত্রপঞ্চক যখন অবস্থান করে ছোট সৌরবলয়ের নিম্নাংশে তখন সেগুলোর গতি হয়ে যায় বিপরীত। অর্থাৎ তখন তারা পরিক্রমণ করে পূর্ব থেকে পশ্চিমে । অথবা গতিবেগের তারতম্যানুসারে সেগুলো কখনো কখনো থাকে স্থির । এই বিপরীতমুখীনতাকেই বলে 'খুন্নাস' । আমরা অবশ্য প্রাচীন জ্যোতির্বিদদের এমতো মহাশুন্যতত্্ গ্রহণযোগ্য বলে মনে করি না। বরং জানি, প্রতিটি গ্রহ- নক্ষত্রের রয়েছে পৃথক পৃথক কক্ষপথ এবং প্রতিটি গ্রহ-নক্ষত্রই গতিশীল । আর গতিশীল নক্ষত্রপঞ্চক সব সময় কক্ষ পরিক্রমণ করে কখনো পূর্ব দিকে, আবার কখনো পশ্চিম দিকে, কখনো ধীর লয়ে, কখনো দ্রুতগতিতে, অর্থাৎ আল্লাহপাক যখন যেভাবে চান, তখন সেভাবেই সেগুলোকে পরিচালিত করেন। পরের আয়াতে (১৬) বলা হয়েছে__ 'আলঙ্বাওয়ারিল কুন্নাস” (যো প্রত্যাগমন করে এবং অদৃশ্য হয়)। কাতাদা বলেছেন, দিবসে অন্তর্থিত এবং নিশীথে সমুদ্ভাসিত তাফসীরে মাযহারী/৩৬৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।