পূর্ণ বয়স্ক লোকের রক্তপণ, ওই শিশুটির অবয়ব সম্পূর্ণ হোক, কিংবা হোক অসম্পূর্ণ । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, বনী লেহিয়ানের এক রমণীর গর্ভপাত ঘটেছিলো এক লোকের আঘাতে । রসুল স. বিধান দিয়ে দিলেন, আঘাতকারীকে মুক্ত করতে হবে একজন অপ্রাপ্ত বয়স্ক দাস অথবা দাসী । বোখারী, মুসলিম । বিধান ঃ ক্রীতদাসীর সঙ্গে আযল করা (জরায়ুর বাইরে রেতঃপাত করা) সিদ্ধ । স্বাধীনাগণের সঙ্গে তাদের বিনা অনুমতিতে এরকম করা সিদ্ধ নয়। আবার সিদ্ধ হওয়ার বিষয়টিও মাকরূহ থেকে মুক্ত নয়। হজরত খুদ্দামা বিনতে ওয়াহাবের বর্ণনায় এসেছে, লোকেরা একবার রসুল স.কে আযল সম্পর্কে জিজ্ঞেস করলো । তিনি স. বললেন, এটা হচ্ছে গোপনে সমাধিস্থ করা, যেমন সমাধিস্থ করার কথা বলা হয়েছে “যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে' আয়াতে । আবার হজরত জাবের বলেছেন, আমরা আযল করতাম ওই সময়েও, যখন কোরআন অবতীর্ণ হতো । রসুল স. এ সম্পর্কে জানতেন। কিন্তু আমাদেরকে এ ব্যাপারে নিষেধও করা হয়নি। বোখারী, মুসলিম । মুসলিমের বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে এই কথাটুকু__ তিনি স. বিষয়টি জানতেন। কিন্তু এ সম্পর্কে আমাদেরকে নিষেধও করেননি । এক বর্ণনায় এসেছে, তোমরা ইচ্ছা করলে ক্রীতদাসীদের সঙ্গে আযল করতে পারো । কিন্ত নিয়তিতে যা আছে, তা হবেই। অন্য এক বর্ণনায় এসেছে, এরকম না করলে অসুবিধা কী? মহাপ্রলয়কাল পর্যন্ত যারা আসবার, তারা আসবেই । স্বাধীনাদের কাছ থেকে অনুমতি গ্রহণের প্রয়োজনীয়তা প্রমাণিত হয় হজরত ওমর কতৃক বর্ণিত এক হাদিসে, যেখানে বলা হয়েছে, রসুল স. স্বাধীনা স্ত্রীর অনুমতি ব্যতিরেকে তাদের সঙ্গে আযল করতে নিষেধ করেছেন। ১০ এবং ১১ সংখ্যক আয়াতে বলা হয়েছে__ 'যখন আমলনামা উন্মোচিত হবে, যখন আকাশের আবরণ অপসারিত হবে, । 'আস্সুহুফু নুশিরাত" অর্থ আমলনামা উন্মোচিত হবে। আর “আস্সামাউ কুশিত্বাত' অর্থ আকাশের আবরণ অপসারিত হবে । অর্থাৎ জবাইকৃত পশুর চামড়া যেভাবে ছেলা হয়, সেভাবে উঠিয়ে নেওয়া হবে আকাশের আচ্ছাদন। এরকম হবে সংজ্ঞাহারক শিঙ্গা ফুৎকারের পূর্বে, যখন সূর্য হবে নিম্প্রভ, নক্ষত্রপুঞ্জ পড়বে খসে। অথবা এরকম ঘটবে সংজ্ঞাহারক শিঙ্গার ফুৎকারের সময়ে । আবার এমনও বলা যেতে পারে যে, এরকম ঘটবে ওই সময়ে, যখন আকাশ-পৃথিবীকে করে দেওয়া হবে একাকার । ফলে তারা উভয়ে হয়ে পড়বে স্থান্চ্যত । কাব কারাজী লিখেছেন, আকাশ-পৃথিবীর বিভিন্ন রূপান্তরণের বর্ণনাবৈষম্যের সমাধান 'আফসাহ্ প্রণেতা দিয়েছেন এভাকে_ আকাশ ও পৃথিবী রূপান্তরিত হবে দু'বার । প্রথমে হবে আকৃতিগতভাবে, সংজ্ঞাহারক শিঙ্গাধ্বনির আগে। আকাশ তখন হবে তাত্রবর্ণের । চন্দ্র-সূর্য হবে আলোহীন, নক্ষত্ররাজি হবে বিক্ষিপ্ত তাফসীরে মাযহারী/৩৬৭ ॥|.11100119,.00
— পৃষ্ঠা ৩৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।