Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এভাবে এখানকার “ওয়া ইজান্‌ নুফুসু যুয়্যিজীত' কথাটির মর্মার্থ দাড়ায় তাদের আত্মাগ্তলোকে তখন মিলিয়ে দেওয়া হবে তাদের শরীরের সঙ্গে । এরকম বলেছেন ইকরামা | ৮ এবং ৯ সংখ্যক আয়াতে বলা হয়েছে___ যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে, কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিলো”? এখানে “আল মাওউদাতু' অর্থ জীবন্ত প্রোথিত শিশুকন্যা । শব্দটির ধাতুমূল €ওয়াদুন' অর্থ বোঝা, ভার । জীবন্ত শিশুকন্যার উপরে মূর্খতার যুগের আরববাসীরা এমনভাবে মাটির বোঝা চাপিয়ে দিতো যে, তাদের বাঁচার আর কোনো উপায় থাকতো না। এটা ছিলো তাদের একটি জঘন্য প্রথা । নিম্নবংশে যদি মেয়ের বিয়ে দিতে হয়, তবে আর মান-সম্মান বলে কিছু থাকবে না, তাদেরকে খাওয়া-পরা দিতে গেলে দরিদ্র হয়ে যেতে হকে__ এরকম বিকৃত চিন্তার বশবর্তী হয়েই তারা এরকম করতো । “কী অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিলো' এরকম প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে, তাদের হত্যাকারীদেরকে নিরুত্তর করে দেওয়া, যেনো তারা তাদের অপকর্মের পক্ষে আর কোনো অজুহাত দীড় করাতে না পারে । যেমন এক আয়াতে বলা হয়েছে “হে মরিয়ম তনয়! তুমি কি জনগণকে এরকম বলেছিলে যে, আমাকে এবং আমার জননীকে তোমরা তোমাদের উপাস্য বানিয়ে নাও' ৷ অথবা বলা যেতে পারে, জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে' কথাটি এখানে রূপকার্থক ৷ প্রকৃত কথা হচ্ছে, তখন হত্যাকাণ্ড সম্পর্কে এভাবে জিজ্ঞাসা করা হবে হত্তারকদেরকে ৷ যেমন এক আয়াতে বলা হয়েছে 'ইননাল আ"হদা কানা মাসউলা' (জিজ্ঞাসিত হবে প্রতিশ্রুতি)। অর্থাৎ প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞেসা করা হবে প্রতিশ্রতিদাতাকে | কিংবা “আলমাওউদাতু' এখানে কর্মপদের শব্দরূপ হলেও অর্থ প্রদান করবে কর্তৃপদীয় শব্দরূপ “ওয়ায়িদাতু" এর । অর্থাৎ জিজ্ঞেস করা হবে সমাধিস্থকারীদেরকে । বা কথাটির অর্থ হবে “আলমাওউদাতু লাহা"। অর্থাৎ যার পক্ষ থেকে প্রোথিত করা হয়েছে। ধাত্রী অথবা অন্য কেউ তো তার পিতা-মাতার পক্ষ থেকেই এরকম করতো । অর্থাৎ প্রশ্ন করা হবে শিশুকন্যার পিতা-মাতাকে । যেমন রসুল স. বলেছেন, যে সমাধিস্থ করেছে এবং যার পক্ষ থেকে সমাধিস্থ করা হয়েছে, তারা উভয়েই জাহান্নামী । উত্তম সুত্রসহযোগে হজরত ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ । উপযোগ £ জীবন্ত শিশুকে সমাধিস্থ করা মহাপাপ। চার মাসের উপরের গর্ভপাতও মহাঅন্যায়। কেননা চার মাসে ভ্রণের অবয়বে আসে পূর্ণতা । তাতে সঞ্চার ঘটে প্রাণের । চার মাসের নিম্নের ভ্রণ হত্যাও অবৈধ। তবে পূর্বনুপাতে পাপটি লঘু । এরকম করলে প্রায়শ্চত্তস্বূপ একজন অপ্রাপ্তবয়স্ক দাস অথবা দাসীকে মুক্ত করে দেওয়া ওয়াজিব । বিধানটি একমত্যসম্মত। যদি কেউ কোনো গর্ভধারিণীর উপরে আঘাত হানে, সে আঘাতে তার গর্ভস্থিত শিশুর মৃত্যু ঘটে গর্ভপাতের আগে অথবা পরে, তবে আঘাতকারীর উপরে ওয়াজিব হবে একজন তাফসীরে মাযহারী/৩৬৬ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।