সন্ত্স্ত। জ্বিনেরা মানুষদেরকে বলবে, অপেক্ষা করো, আমরা সংবাদ নিয়ে আসছি এই বলে তারা যাবে সমুদ্রের পাড়ে । দেখবে, সমস্ত সমুদ্র জুড়ে তরঙ্গিত হচ্ছে কেবল আগুন, আর আগ্তন। এমন সময় বইতে শুরু করবে অন্তপ্ত লু হাওয়া অল্পক্ষণের মধ্যে মৃত্যু ঘটবে সকল প্রাণীর ৷ হজরত উবাই ইবনে কা'ব সুত্রে আবুল আলিয়ার মাধ্যমে বাগবীও এরকম বর্ণনা করেছেন, সেখানে অতিরিক্ত হিসেবে বলা হয়েছে__ ভূপৃষ্ঠ হবে বিদীর্ণ। ধ্বনিত হবে মহাপ্রলয়ংকরী বিকট আওয়াজ । ভেঙে চরে চুর্ণবিচুর্ণ হয়ে একাকার হয়ে যাবে সপ্ত আকাশ ও সপ্তস্তরবিশিষ্ট মেদিনী তখন আর নাম-নিশানাও অবশিষ্ট থাকবে না কোনো প্রাণীর। হজরত ইবনে আব্বাস বলেছেন, মহাপ্রলয়ের নিদর্শন হবে বারোটি__ ছয়টি ইহকালে এবং ছয়টি পরকালে । ওই ছয়টি নিদর্শনের কথা বলা হয়েছে পরবর্তী ছয় আয়াতে । ৭ সংখ্যক আয়াতে বলা হয়েছে__ “দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে" । এখানকার 'যুয়্িজবাত' অর্থ পুনঃসংযোজিত হবে। হজরত নোমান ইবনে বশীর থেকে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আলোচ্য আয়াতে বলা হয়েছে ওই সকল লোকের কথা, যারা সাংসারিক জীবনে একে অপরের দোসর, কাজে-কর্মে পরস্পরের অনুসারী । দেহে আত্মা পুনঃসংযোজনের মাধ্যমে তাদেরকে মিলিয়ে দেওয়া হবে এক সাথে। বলাবাহুল্য, এরকম ঘটবে আল্লাহ্পাকের আদেশেই ৷ এরূপ পরিস্থিতির সমর্থনে রসুল স. পাঠ করতেন “এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন শ্রেণীতে___ ডান দিকের দল; কতো ভাগ্যবান ডান দিকের দল! আর অগ্রবর্তীগণই তো অগ্রবর্তী । হজরত নোমান ইবনে বশীর থেকে বায়হাকী বর্ণনা করেছেন, হজরত ওমর ইবনে খাত্তাব বলেছেন, এই আয়াতের উদ্দেশ্য ওই দুই ব্যক্তি, যারা একই আদেশে অনুপ্রাণিত। সেকারণেই তারা হয় জান্নাতে যাবে, না হয় যাবে জাহান্নামে । তিনি আরো বলেছেন, উহশুরুল্ লাজীনা জলামু ওয়া আযওয়াজ্বাহুম' (যারা জুলুম করেছে, তাদের এবং তাদের সতীর্থদের পুনরুথান হবে সম্মিলিতভাবে) । সাঈদ ইবনে মনসুর বলেছেন, পুণ্যবানদেরকে পুণ্যবানদের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে জান্নাতে এবং অপরাধীদেরকে অপরাধীদের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে জাহান্নামে । বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, “উহশুরুল্ লাজীনা জলামু ওয়া আযওয়াজ্বাহুম” আয়াতের মর্মীর্থ__ জালেম এবং তাদের দোসরদেরকে তাড়িয়ে নিয়ে যাও দোজখে। কোনো কোনো বিদ্বান বলেছেন, এখানে “মিলিত করে দেওয়া হবে' অর্থ__ তাদেরকে তখন মিলিত করে দেওয়া হবে তাদের কর্মবিবরণীর (আমলনামার) সঙ্গে। মুকাতিল বলেছেন, পুন্যবানদেরকে তখন মিলিয়ে দেওয়া হবে তাদের আয়তলোচনা সঙ্গিনীগণের সঙ্গে এবং সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে মিলিয়ে দেওয়া হবে শয়তানের সঙ্গে । তাফসীরে মাযহারী/৩৬৫ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।