Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এরপরের আয়াতে (8) বলা হয়েছে__ “যখন পূর্ণগর্ভা উন্ত্রী উপেক্ষিত হবে' । এখানকার “ইশারু' এর বহুবচন “আশারা' অর্থ দশমাসের গর্ভবতী উন্ত্রী। পুরো এক বৎসর পরে শাবক প্রসব করলেও আরববাসীগণ এরকম উন্ত্রীকে বলেন 'আশারা' । উল্লেখ্য, আরব্য সমাজ ও সংসারের অন্যতম প্রিয় বস্ত হচ্ছে উট | তাই তখনকার যুগে তাদের বেশীর ভাগ সময়ই ব্যয়িত হতো উটের পরিচর্যায় । আর উত্ত্লাত' অর্থ উপেক্ষিত, রাখালের সংরক্ষণমুক্ত। অর্থাৎ মহাপ্রলয়ের বিভীষিকা দর্শনে রাখাল অথবা মনিব ভুলেই যাবে তাদের গর্ভবতী উটনীগুলোর কথা । অথবা 'ইশারু" অর্থ এখানে মেঘমালা । অর্থাৎ বৃষ্টিহীন মেঘ। এরপরের আয়াতে (৫) বলা হয়েছে__ যখন বন্য পশু একত্র করা হবে৷ হজরত উবাই ইবনে কা'ব কথাটির অর্থ করেছেন__ মহাপ্রলয়ের বীভৎস রূপ দেখে হিংস্র-অহিংস্র জন্ত জানোয়ারগুলোর মধ্যে সৃষ্টি হবে উত্তাল তরঙ্গ সদৃশ চাঞ্চল্য । হিংসা-ক্রোধ ভুলে তারা মিলিত হবে এক জায়গায় । অথবা কথাটির মর্মার্থ হকে__ কোনো পশু অন্য কোনো পশুর ক্ষতি করে থাকলে ক্ষতিগ্রস্ত পশুকে দেওয়া হবে প্রতিশোধ গ্রহণের সুযোগ, যেমন উল্লেখ করা হয়েছে "হায়! আমরাও যদি মাটিতে মিশে যেতে পারতাম' আয়াতের ব্যাখ্যায় ৷ ইকরামার বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, জন্ত-জানোয়ারদের হাশর হচ্ছে তাদের মৃত্যু । এমনও বলা হয়েছে যে, মানুষ ও জ্বিন ছাড়া অন্য সকল প্রাণীকে সেদিন চিরতরে মিশিয়ে দেওয়া হবে মাটির সঙ্গে । এরপরের আয়াতে (৬) বলা হয়েছে__ “যখন সমুদ্র স্ফীত করা হবে" । এ সম্পর্কে হজরত ইবনে আব্বাস এবং হজরত উবাই ইবনে কা'ব বলেছেন, তখন সমুদ্রসমূহ হবে উত্তপ্ত, অগ্নিময়। অর্থাৎ ভূগর্ভ থেকে অগ্নিময় লাভা উদগত হয়ে সমুদ্রকে করে দিবে অগ্নিময় নরক। কালাবী কথাটির অর্থ করেছেন__ সমুদ্ধকে যখন করা হবে পরিপূর্ণ । কেননা “মাসজ্বর' অর্থ ভর্তি করা, পরিপূর্ণ করা । মুজাহিদ ও কালাবী বলেছেন, সাগরগ্তলোকে তখন পরস্পরের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে। আর নোনা-মিঠা পানির ওই সম্মিলিত সমুদ্রই হবে নরকের অনল। হাসান ও কাতাদা বলেছেন, সাগরসমূহ তখন হয়ে যাবে বিশুক্ক, জলহীন | আমি বলি, ব্যাখ্যাগুলোর সম্মিলিত অর্থ হচ্ছে__ তখন সকল সাগর-উপসাগর মিলে হয়ে যাবে একটি মাত্র সীমাহীন মহাসাগর সূর্যকে নিক্ষেপ করা হবে ওই মহাসাগরেই ৷ ফলে মহাসাগরের পানি হয়ে যাবে অগ্নিপূর্ণ উত্তপ্ত। শীতল পানির কোনো প্রকার চিহও থাকবে না সেখানে । ওই উত্তপ্ত পানিই হবে নরকবাসীদের হামীম” উেত্তপ্ত সলিল)। হজরত উবাই ইবনে কা'ব থেকে ইবনে আবী হাতেম ও ইবনে আবিদ্‌ দুন্ইয়া বর্ণনা করেছেন, মহাপ্রলয় সংঘটিত হওয়ার পূর্বে দেখা যাবে ছয়টি নিদর্শন মানুষ কোলাহলমুখর বাজারে থাকবে কর্মব্যস্ত । হঠাৎ সূর্য হতে থাকবে নিষ্প্রভ। ধুলিসাৎ হবে পাহাড়-পর্বতগুলো । শুরু হবে প্রচণ্ড ভূকম্পন । মানুষ ও জিনেরা হবে ভীত তাফসীরে মাযহারী/৩৬৪ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।