0 এবং জান্নাত যখন সমীপবর্তী করা হইবে, 9 তখন প্রত্যেক ব্যক্তিই জানিবে সে কী লইয়া আসিয়াছে। 'ইজাশ্ শামসু কুয়্যিরাত' অর্থ সূর্যকে যখন নিম্প্রভ করা হবে। এখানকার জা" (খন) পদটি শর্তসূচক । আর 'আশৃশামসু* (সূর্য) পদটি একটি উহ্য ক্রিয়ার কর্তা। আর 'কুয়্িরাত' (নিষ্পরভ করা হবে) ওই উহ্য ক্রিয়ার ব্যাখ্যা । কুয়্যিরাত' অর্থ সংকুচিত হওয়া, নিম্প্রভ হওয়া, আলোকহীন হওয়া । এরকম বলেছেন ইবনে জারীর । আবু তালহার বক্তব্য উল্লেখ করে ইবনে আবী হাতেম ও বায়হাকী বর্ণনা “আজলামাত (আঁধারে ছেয়ে যাবে)। “ফীল বাহার ওয়াল আহ্ওয়াল" গ্রন্থে ইবনে আবিদ্ দুন্ইয়া এবং “আল উজমা' গ্রন্থে আবু শায়েখ আলোচ্য আয়াতের ব্যাখ্যাব্যপদেশে হজরত ইবনে আব্বাসের যে উক্তি সংকলন করেছেন এবং হজরত ইবনে আব্বাস থেকে ইবনে আবী হাতেম যা বলেছেন, তা হচ্ছে___ মহাপ্রলয়কালে আল্লাহ্তায়ালা চন্দ্র-সূর্য-গ্রহ-তারাকে কিরণহীন করে নিক্ষেপ করবেন মহাসমুদ্রে। আর প্রবাহিত করবেন পশ্চিমা লু হাওয়া । ওই হাওয়া সমুদ্রের পানি স্পর্শ করার সাথে সাথে সমুদ্র পরিণত হবে অগ্নিসাগরে । কেউ কেউ বলেছেন, সূর্য সাগরে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সাগর হয়ে যাবে উত্তপ্ত ও অগ্নিময় ৷ ইবনে মরিয়ম সূত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সূর্যকে যখন জ্যোতিহীন করে নরকে নিক্ষেপ করা হবে এবং নক্ষত্রপুঞ্জ যখন ঝরে পড়বে নরকাভ্যন্তরে, তখন নরকে নিক্ষেপ করা হবে অংশীবাদীদের মিথ্যা উপাস্যগুলোকেও । ব্যতিক্রম হবেন কেবল হজরত ঈসা এবং তার পুতপবিত্রা জননী । আমি বলি “দূর্যকে নিক্ষেপ করা হবে সাগরে' এবং “নিক্ষেপ করা হবে নরকে' কথাদু'টোর অর্থ আসলে একই । অর্থাৎ সাগর তখন নিজে নিজেই হয়ে যাবে অগ্নিময় নরক । আর ওই অগ্নিতরঙ্গময় নরকেই নিক্ষেপ করা হবে সূর্যকে ৷ হজরত আবু হোরায়রা থেকে বোখারী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মহাপ্রলয় দিবসে নিম্পরভ হয়ে যাবে চাদ-সুরুজ। বায্যার তার “মসনদ' গ্রন্থে লিখেছেন, ও দু'টোকে নিক্ষেপ করা হবে আগুনে । এরপরের আয়াতে (২) বলা হয়েছে__ “যখন নক্ষত্ররাজি খসে পড়বে? । একথার অর্থ__ তখন নক্ষত্রগুলোও হয়ে যাবে কক্ষচ্যুত। বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এদিকে ওদিকে । যেমন বলা হয় “ইনকাদারাত্ তৃইরু” (পাখি ছিন্নভিন্ন হয়ে নিক্ষিপ্ত হয়েছে)। কালাবী বলেছেন, সেদিন আকাশের তারকাগুলো বৃষ্টির মতো ঝরে ঝরে পড়বে । আকাশে তখন একটি তারকাও আর থাকবে না। এরপরের আয়াতে (৩) বলা হয়েছে__-পর্বতসমূহকে যখন চলমান করা হবে' ৷ একথার অর্থ__ সেদিন পাহাড়-পর্বতগুলো বিচুর্ণিত ধুলিকণার মতো ভেসে বেড়াতে থাকবে বায়ুমণ্ডলে ৷ তাফসীরে মাযহারী/৩৬৩ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।