মাতা-পিতার নিকট থেকেও । শুধু তাই নয়, তারা পালিয়ে যাবে তখন তাদের প্রিয়তমা পত্বী এবং প্রাণপ্রিয় সন্তান-সন্ততিদের নিকট থেকেও । এরপরের আয়াতে (৩৭) বলা হয়েছে__ “সেই দিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা, যা তাকে সম্পূর্ণ ব্যস্ত রাখবে" । একথার অর্থ__ মহাবিচারের দিবসে মানুষের অবস্থা এতোই শোচনীয় হয়ে পড়বে যে, কেউ কারো দিকে মনোযোগ দেওয়ার কোনো অবকাশই পাবে না। তিবরানী, বায়হাকী ও বাগবী বর্ণনা করেছেন, জননী সাওদা বলেছেন, রসুল স. একবার বললেন, প্রতিফল দিবসে মানুষ পুনরুথিত হবে নগ্ন পা, নগ্ন দেহ এবং খতনাবিহীন অবস্থায় । তখন তারা নিমজ্জিত থাকবে স্বেদ-সাগরে ৷ ফলে দেখে মনে হবে যেনো তাদের মুখে পরিয়ে দেওয়া হয়েছে ঘামের লাগাম । আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র প্রত্যাদেশবাহক! তাহলে তো একে অপরের লজ্জাস্থান দেখে ফেলবে । তিনি স. বললেন, সেরকম কিছু করার অবকাশই তারা তখন পাবে না। জননী আয়েশা থেকে বোখারী ও মুসলিম ও এরকম বর্ণনা করেছেন। তবে তাদের বর্ণনায় অতিরিক্ত হিসেবে সংযোজিত হয়েছে এই কথাটুকু__ সেদিন পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ। অর্থাৎ কেউ কারো দিকে তাকাবার ফুরসৎই পাবে না। হজরত ইবনে আব্বাস থেকে বায়হাকীও এরকম বর্ণনা করেছেন। এরপরের আয়াতপঞ্চকে বলা হয়েছে__ অনেক মুখমগ্জল সেই দিন হবে উজ্জ্বল (৩৮) সহাস্য ও প্রফুল্প (৩৯) এবং অনেক মুখমণ্ডল সেই দিন হবে ধুলিধূসর (৪০) সেগ্তলিকে আচ্ছন্ন করবে কালিমা (৪১) । এরাই কাফের ও পাপাচারী * ৫৪২)। উজ্ুইই ইয়াওমাইজিম মুস্ফিরাহ্' অর্থ অনেক মুখমগ্ডল সেদিন হবে উজ্ভ্বল। এখানকার 'মুস্ফিরাহ্ ডেজ্্ল) শব্দটি সাধিত হয়েছে 'আসফারাস্ সুবহু' (উষালোক) থেকে । অর্থাৎ সেদিন বিশ্বাসীদের মুখমণ্ডল হবে প্রভাতের আলোর মতো সমুজ্্বল। “দৃহিকাতুম মুস্তাবৃশিরাহ' অর্থ সহাস্য, প্রফুল্ন। শব্দদুটি উজ্ভ্বল মুখমগ্তলের বিশেষণ । অর্থাৎ উজ্ভ্বল মুখাবয়ববিশিষ্ট ব্যক্তিরা তখন হবে সহাস্য ও প্রফুল্ন। “অনেক মুখমণ্ডল সেদিন হবে ধুলিধুসর' অর্থ সেদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের সকলের, অথবা অধিকাংশের মুখমণ্ডল হবে কদাকার, মলিন, ধুলিধুসরিত ৷ “তার হাকুহা কৃতারাহ্* অর্থ সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা । হজরত ইবনে আব্বাস বলেছেন, তারা তখন হবে লাঞ্কিত। ইবনে জায়েদ বলেছেন “গবারাতুন" অর্থ ঘামমিশ্রিত ধুলি এবং “কৃতারাহ্* অর্থ বিশুক্ক ও উড়ন্ত ধূলিকণা। আর “উলাইকা হুমূল কাফারাতুল্ ফাজ্বারাহ্* অর্থ তারাই কাফের ও ফাজের। অর্থাৎ ওই ধুলিধূসরিত এবং কালিমালিপ্ত মুখাবয়ববিশিষ্ট ব্যক্তিরাই হচ্ছে সত্যপ্রত্যাখ্যানকারী ও পাপাচারী। এখানকার “কাফারাহ্* ও “ফাজ্বারাহ্* বহুবচন যথাক্রমে “কাফির ও “ফাজ্ির” এর । “ফাল্জারাহ্* এর ধাতুমুল “ফাজ্র' অর্থ__ বিদীর্ণ করা। অর্থাৎ ফাজের বা পাপাচারী তারাই, যারা মানুষের নিকট গচ্ছিতকৃত দীন-ধর্মকে করে বিদীর্ণ, বিচ্ছিন্ন । অর্থাৎ শীর্ষস্থানীয় সত্যপ্রত্যাখ্যানকারীরাই ফাজের। তাফসীরে মাযহারী/৩৬১ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।