সহাস্য ও প্রফুল্ু, এবং অনেক মুখমণ্ডল সেই দিন হইবে ধুলিধূসর সেইগুলিকে আচ্ছন্ন করিবে কালিমা । 1 ইহারাই কাফির ও পাপাচারী | প্রথমে বলা হয়েছে__ ফা ইজা জাআতিস্ সখ্খাহ্* যেখন কিয়ামত উপস্থিত হবে)। এখানে “সখ্খাহ্* অর্থ মহানাদ। কামুস। মমার্থ শিঙ্গার ফুৎকার ধ্বনি । “সিহাহ' অভিধানে উল্লেখ করা হয়েছে, বাকশক্তি সম্পন্ন প্রাণীদের মহাকলরবকে বলে “সখ্খাহ" । সুতরাং বুঝতে হবে, এখানে রূপকার্থে শিঙ্গার ফুৎকারের আওয়াজকে বলা হয়েছে “সখুখাহ্' । এভাবে মর্মীর্থ দাড়াকে__ যখন শিঙ্গা ফুৎকারিত হবে, তখন মানুষ ভয়ে শুরু করে দিবে বিকট চীৎকার । এরপর কী হবে, তা আর এখানে উল্লেখ করা হয়নি। আর পুরো শর্তসূচক বাক্যটির বক্তব্গত যোগসূত্র রয়েছে ১১ সংখ্যক আয়াতের “এটা তো আদেশবাণী” কথাটির সঙ্গে, অথবা ১৭ সংখ্যক আয়াতের “মানুষ ধ্বংস হোক! সে কতো অকৃতজ্ঞ' কথাটির সঙ্গে। প্রথম যোগসৃত্রানুসারে বক্তব্যটি দীড়াবে_ কোরআন হচ্ছে সদুপদেশবাণী । যখন শিঙ্গার ফুৎকারধ্বনি উচ্চারিত হবে, তখন এই সদুপদেশবাণী মান্যকারী ও অস্বীকারকারীদের অবস্থা হবে পৃথক। মান্যকারীদের মুখমণ্ডল হবে উজ্দ্বল এবং অস্বীকারকারীদের মুখমগ্ডল হবে ধুলিধুসরিত। এরকমও হতে পারে যে, তখন কী হবে, তার ফলাফল এখানে রয়েছে অনুক্ত। বরং অনেক মুখমগ্ডল সেদিন হবে ধুলিধূসর (আয়াত ৪০) কথাটিই ফলাফল । আর দ্বিতীয় যোগসূত্রানুসারে বক্তব্যটি দীড়াবে__ মানুষ ধ্বংস হোক। কতোইনা অকৃতজ্ঞ তারা । যখন ধ্বনিত হবে শিঙ্গার বিকট আওয়াজ, তখন তারা মর্মেমর্মে উপলব্ধি করতে পারবে, অকৃতজ্ঞতার পরিণতি কতো ভয়ংকর । (৩৪), এবং তার মাতা, তার পিতা (৩৫), তার পত্বী ও তার সন্তান থেকে' (৩৬)। একথার অর্থ__ মহাপুনরুখান দিবসে মানুষ একথা খুব ভালোভাবেই বুঝতে পারবে যে, মাতা-পিতা-ভ্রাতা-ভগ্মী-পত্রী-সন্তান কেউ আজ কোনো উপকারে আসবে না । তাই তারা তাদের কাছ থেকে পলায়ন করবে । হয়ে পড়বে সম্পূর্ণরূপে নিঃসঙ্গ ৷ অথবা স্বজন-সুহদদের কৃতত্নতা ও দুরবস্থা দৃষ্টে তখন তাদের প্রতি তারা পোষণ করবে ঘৃণা ও রোষ। লুকাতে চাইবে নিরালা কোনো জায়গায় । হজরত আলী বর্ণনা করেছেন, জননী খাদীজা একবার তার ইসলামপূর্ব জীবনের দুই প্রয়াত পুত্র সম্পর্কে রসুল স.কে জিজ্ঞেস করলেন । রসুল স. বলেছেন, তারা প্রবেশ করবে নরকে । জননী মনঃক্ষুণ্ হলেন। তিনি স. বললেন, তুমি যদি তাদের অবস্থা প্রত্যক্ষ করো, তবে তুমিও তাদেরকে ঘৃণা করবে । আহমদ । লক্ষণীয়, এখানে প্রথমে উল্লেখ করা হয়েছে অপেক্ষাকৃত কম আপনজনদের । অধিক আপনজনদের উন্লেখ করা হয়েছে পরে। এভাবে এখানে বক্তব্যের আবেদনকে করা হয়েছে অধিকতর গুরুত্পূর্ণ। যেনো বলা হয়েছে__ সেদিন সস্কস্ক. স্ু তাফসীরে মাযহারী/৩৬০ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।