রসুল স. বলেছেন, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে এই উদাহরণটি__ জনৈক প্রতাপশালী ব্যক্তি একটি প্রাসাদ নির্মাণ করলো । তারপর এক ঘোষককে নির্দেশ দিলো, সবাইকে নিমন্ত্রণ জানাও । ঘোষকের আহ্বান শুনে কেউ কেউ উপস্থিত হলো ওই প্রাসাদে । পানাহার করলো পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে । নিমন্ত্রণকারীও হলো আনন্দিত। আর যারা এলো না, তারা হলো বঞ্চিত। নিমন্ত্রণকারীও কুষ্ট হলো তাদের প্রতি। এখানে প্রতাপশালী ব্যক্তি হলেন আল্লাহ্ । ঘোষক আমি। প্রাসাদ জান্নাত। হাদিসটি হজরত রবীয়া জারাশী এবং হজরত জাবের থেকে বর্ণনা করেছেন যথাক্রমে দারেমী ও বোখারী । “ফা আকৃবারাহ্' অর্থ এবং তাকে কবরস্থ করেন। অর্থাৎ তার বিধানানুসারেই মানুষ তাদের প্রয়াত স্বজনদের মরদেহ সংরক্ষণ করে মৃত্তিকাভ্যন্তরে, কবরে । বলা বাহুল্য, মরদেহকে সমাধিস্থ করার বিধানটিও একটি নেয়ামত । কেননা এই বিধানে মানুষের মরদেহকে সমাধিস্থ করা হয়। নতুবা মানুষের মরদেহগুলোকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হতো অন্যান্য পশু-পাখির মতো । এরপরের আয়াতে (২২) বলা হয়েছে__ “এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুন্জীবিত করবেন? । কথাটির মর্মার্থ__ মৃত্যুর পর পুনরুথান অনিবার্ধ। তারপর বিশ্বাসী ও অবিশ্বাসীদেরকে দেওয়া হবে যথোপযুক্ত প্রতিফল । ন্যায়-বিচারের দাবিতো এটাই। এরপরের আয়াতে (২৩) বলা হয়েছে__ “না, কখনও নয়, তিনি তাকে যা আদেশ করেছেন, সে এখনও তা পুরোপুরি করেনি” ৷ একথার অর্থ___ না, বিশ্বাসী ও অবিশ্বাসীরা কখনো সমমর্যাদাসম্পন্ন হতে পারে না, সমান্তরাল হতে পারে না কৃতজ্ঞ ও কৃতন্নেরা। বিশ্বাসীরা কৃতজ্ঞ ও দায়িতৃপরায়ণ, পক্ষান্তরে অবিশ্বাসীরা উদাসীন । তারা এখনো তো আল্লাহ্র আদেশ অমান্যই করে চলেছে। আয়াতের শুরুতে “কাল্লা (কখনো নয়) কথাটি এভাবে এখানে বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য রচনা করেছে। এরপরের আয়াতগুলোতে বিবৃত হয়েছে আল্লাহ্পাকের অনুথহসম্ভারের কথা এভাবে__ “মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক (২৪) । আমিই প্রচুর বারি বর্ষণ করি (২৫), অতঃপর আমি ভূমিকে প্রকৃষ্টরূপে বিদারিত করি (২৬), এবং তাতে উৎপন্ন করি শস্য (২৭); দ্রাক্ষা, শাকসবজি (২৮), যয়তুন, খর্জুর (২৯), বনুবৃক্ষবিশিষ্ট উদ্যান (৩০), ফল ও গবাদি খাদ্য (৩১), এটা তোমাদের ও তোমাদের আনআ'মের ভোগের জন্য” (৩২)। এখানে “ভূমি বিদারণ' বা ভূমি কর্ষণের সম্পর্ক করেছেন আন্রাহপাক তার নিজের সঙ্গে । কেননা মুল কর্মনির্বাহী তো তিনিই । শস্য উৎপাদনের সম্পর্কটিও এভাবে তিনি করেছেন তার নিজের সঙ্গে। কেননা মূল সৃজয়িতাও তিনিই। “ইনাবাঁও ওয়া কৃদ্ববা' অর্থ দ্রাক্ষা, শাক সবজি । “কৃদ্ববুন' শব্দটি মূলত ধাতুমূল। এর অর্থ কর্তন। শাকসবজী যেহেতু ঘন ঘন কর্তন করতে হয়, তাই আরবী ভাষায় তাফসীরে মাযহারী/৩৫৮ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।