Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ওই মানবশিশুর জন্য লিখে দেন চারটি বিষয়__ আয়ুক্কাল, কর্ম, জীবনোপকরণ এবং সৌভাগ্য-দুর্ভাগ্য । হাদিসটির সবিশদ বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে সুরা মুরসালাতের ব্যাখ্যাব্যপদেশে উল্লেখিত হজরত ইবনে মাসউদ থেকে বোখারী- মুসলিমের এক বর্ণনায়। কোনো কোনো ব্যাখ্যাতা বলেছেন, এখানকার “তার পরিমিত বিকাশ সাধন করেন" কথাটির অর্থ পরিমিত বিকাশসাধন করেন তার দেহের। তারা আরো বলেন, কথাটির মর্মার্থ এরকমও হতে পারে যে, সৃষ্টি শুরু হয় শুক্রকণা থেকে, তারপর পর্যায়ক্রমে ঘটানো হয় তার পরিমিত বিকাশ ৷ তবে একথা বললে অতুক্তি হয় না যে, এ সম্পর্কে আমাদের ব্যাখ্যাটিই উত্তমতর । এরপরের আয়াতে (২০) বলা হয়েছে__ “অতঃপর তার জন্য পথ সহজ করে দেন'। এখানে “আস্সাবীল" অর্থ পথ। “পথ" শব্দটি এখানে একটি অনুক্ত ক্রিয়ার কর্মপদ। অর্থাৎ মাতৃগর্ভ থেকে নির্ঘমনের পথ । আর হইয়াস্সারা” অর্থ সহজ, সরল, সুগম । কথাটি “পথে'র ব্যাখ্যা । অর্থাৎ মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পথটি তার জন্য করে দেন সুগম । এরকম ব্যাখ্যা করেছেন মুকাতিল ও সুদ্দী। অথবা বক্তব্যার্থটি হতে পারে এরকম ___ আল্লাহপাক নবী-রসুল প্রেরণ করে ও কিতাব অবতীর্ণ করে তোমাদের আল্লাহপ্রাপ্তির পথকে করে দিয়েছেন সহজ, যেনো এতে করে প্রতিষ্ঠিত হয় প্রকৃষ্ট প্রমাণপঞ্জী । এমতো ব্যাখ্যার পরিপোষকতায় উপস্থাপন করা যেতে পারে এই আয়াত “অতএব যে দান করে, সংযমী হয়, প্রত্যয়ন করে সত্যের, অচিরেই আমি তার সুখের বিষয়ের জন্য দান করবো সহজ পথ। যে কৃপণতা করে, উদ্ধত হয় এবং প্রত্যাখ্যান করে উত্তম বিষয়কে, আমি তাকে দান করবো সহজ পথ কষ্টকর বিষয়ের প্রতি' ৷ অথবা বলা যেতে পারে, এখানকার “পথ সহজ করে দিয়েছেন অর্থ সহজ করে দিয়েছেন পার্থিব জীবনের সুচনা ও পরিণতি । সুগম করে দিয়েছেন জান্নাতের পথ, নয়তো জাহান্নামের । সুতরাং জেনে রেখো, এই পৃথিবী তোমাদের চিরস্থায়ী বাসস্থান নয়। যেমন হজরত ইবনে ওমর থেকে বোখারী কর্তৃক বর্ণিত এক হাদিসে উল্লেখ করা হয়েছে, রসুল স. বলেছেন, তোমরা পৃথিবীতে প্রবাসী, অথবা পথচারী । ইবনে মাজাও হাদিসটি বর্ণনা করেছেন। তার বর্ণনায় অতিরিক্ত হিসেবে এসেছে, তিনি স. আরো বলেছেন, এ জগতে তোমরা নিজেদেরকে কবরবাসী বলে মনে কোরো । এরপরের আয়াতে (২১) বলা হয়েছে__ “তৎপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন'। লক্ষণীয়, এতোক্ষণ ধরে বর্ণিত নেয়ামতসমূহের আলোচনার অন্তর্ভুক্ত করা হয়েছে মৃত্যুকেও। কেননা চিরস্থায়ী বাসস্থানে গমন করতে হয় মৃত্যুর তোরণ পেরিয়েই। রসুল স. বলেছেন, বিশ্বাসীগণের জন্য মৃত্যু এক “অনন্য উপহার । হাদিসটি হজরত ইবনে ওমর থেকে বর্ণনা করেছেন বায়হাকী, আবু নাঈম, তিবরানী ও হাকেম। এ জগতকে নরকের পথ বলা যেতে পারবে তখন, যখন মানুষ তার জীবনপথকে বেছে নিতে করবে ভুল। আর এমতো পথনির্বাচনের ক্ষেত্রে বলপ্রয়োগের কিছু নেই । বিষয়টি মানুষের স্বেচ্ছাধীন। তাফসীরে মাযহারী/৩৫৭ ॥|.11100119,.00

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।