Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আবু লাহাবের দুই পুত্র উতবা এবং উতাইবার সঙ্গে । যখন সুরা লাহাব অবতীর্ণ হলো, তখন আবু লাহাব তার ওই দুই ছেলেকে বললো, তোমরা যদি মোহাম্মদের দুই কন্যার সঙ্গে বিবাহ বিচ্ছেদ না ঘটাও, তবে বুঝবো, তোমরা আমার অবাধ্য সন্তান। একথা শোনার সঙ্গে সঙ্গে উতবা বিবাহবিচ্ছেদ ঘটালো হজরত উম্মে কুলসুমের সঙ্গে। সে রসুল স. সকাশে উপস্থিত হয়ে দম্ভভরে বললো, আমি আপনার ধর্মমতকে প্রত্যাখ্যান করি। একথা বলেই সে রসুল স. এর পরিধেয় বস্ত্রের একাংশ টেনে ছিড়ে ফেললো। তিনি স. বললেন, আল্লাহ্‌ তার সারমেয়গুলোর মধ্যে যে কোনো একটি সারমেয়কে যেনো তোমার উপরে লেলিয়ে দেন। এর কিছুদিন পর উতবা এক বাণিজ্যবহরের সঙ্গে যাত্রা করলো সিরিয়া অভিমুখে । পথিমধ্যে যাওরা নামক এক জঙলাকীর্ণ স্থানে যাত্রাবিরতি করলো বহরটি। স্থাপন করলো শিবির । রাত হলো। একটি নেকড়ে এসে নিঃশব্দে চক্কর দিতে শুরু করলো শিবিরের চারদিকে । উতবা বললো, মোহাম্মদের বদদোয়া এবার না জানি কার্যকর হয়। তাকে শংকিত দেখে তার সঙ্গী-সাথীরা তাদের সকল মালপত্র দিয়ে নির্মাণ করলো একটি উচু সুপ । তার উপরে উতবাকে উঠিয়ে তারা শুয়ে পড়লো স্তুপটিকে ঘিরে। গভীর রাতে নেকড়েটি তাদেরকে একলাফে ডিডিয়ে আক্রমণ করলো উতবাকে। সঙ্গে সঙ্গে অক্কী পেলো আল্লাহ্‌র দুশমন উতবা। আমি বলি, আবু লাহাবের অপর দুই পুত্র উতাইবা ও মুয়াইতীব ইসলাম গ্রহণ করেছিলেন। হুনায়েন যুদ্ধে অংশগ্রহণও করেছিলেন তারা । আর তখন তারা ওই সকল সৈন্যেরও অন্তর্ভুত ছিলেন, যারা ছত্রভঙ্গ হওয়ার পর পুনরায় একত্রিত হয়েছিলেন রসুল স. এর আহ্বানে । এরপরের আয়াতে (১৮) বলা হয়েছে__ তিনি তাকে কোন বস্ত থেকে সৃষ্টি করেছেন"? প্রশ্নটি স্বীকৃতিজ্ঞাপক। অর্থাৎ হে মানুষ! তোমরা স্বীকার করো যে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নিতান্ত অনুল্লেখ্য এক ফৌটা পানি থেকে । আগের আয়াতের “মা আকফারাহ্‌* এর 'মা' প্রশ্নবোধকটির বিবরণ হচ্ছে এখানকার “মিন আইয়্যি শাইইন' (কোন্‌ বস্ত থেকে)। এরকম করা হয়েছে বক্তব্যটি আকর্ষণীয় করণার্থে। এভাবে মানুষকে এখানে একথাটিই বুঝিয়ে দিতে চাওয়া হয়েছে যে, অতি তুচ্ছ পদার্থ থেকে তোমার উৎপত্তি। সুতরাং অকৃতজ্ঞতা ও অহংকার তোমাকে মানায়ই না। এরপরের আয়াতে (১৯) বলা হয়েছে___ শুক্র বিন্দু থেকে, তিনি তাকে সৃষ্টি করেন, পরে তার পরিমিত বিকাশ সাধন করেন'। উল্লেখ্য, আগের আয়াতের “কোন বস্ত থেকে কথাটির নেপথ্যে প্রচ্ছন্ন রয়েছে যে বিষয়টি, তার বিশেষণ প্রকাশিত হয়েছে এখানকার শুক্রবিন্দু থেকে কথাটির মধ্যে । এরপর দেওয়া হয়েছে মানুষের সৃজন ও পরিণতির বিবরণ । বলা হয়েছে, আল্লাহপাক প্রথমে তাকে মাতৃউদরে দান করেন এক অবয়ব, এরপর তার জন্য নির্ধারণ করেন একটি সুনির্দিষ্ট পরিমিতি। অর্থাৎ তার নির্দেশে একজন ফেরেশতা এসে মাতৃজঠরস্থিত তাফসীরে মাযহারী/৩৫৬ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।