Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

বিধেয়, কিংবা বিধেয় একটি অনুক্ত উদ্দেশ্যের ৷ অর্থাৎ ওই উপদেশবাণী লিপিবদ্ধ রয়েছে সম্মানিত সুরক্ষিত ফলকে (লওহে মাহফুজে), অথবা ফেরেশতাগণ কর্তৃক সংরক্ষিত লিপিসমূহে, কিংবা বিভিন্ন নবীর উপরে অবতীর্ণ আকাশী পুস্তিকা সমূহে (সহিফায়)। সহিফা বা আকাশী পুস্তিকার কথা বলা হয়েছে অন্যান্য আয়াতেও । যেমন “অবশ্যই তা বিধৃত হয়েছে পূর্ববর্তীগণের যবুরে' অবশ্যই একথা বিবৃত হয়েছে পূর্ববর্তী সহিফাসমূহে' ইবাহিম ও মুসার সহিফা সমূহে" । এরকমও হতে পারে যে, এখানকার 'মর্যাদাসম্পন্ন লিপিসমূহ' অর্থ সাহাবীগণের ওই সকল নথিপত্র, যেগুলোতে তারা প্রত্যাদেশাবলী লিপিবদ্ধ করতেন রসুল স. এর কাছে শুনে শুনে। “যা উন্নত, পবিত্র' অর্থ আল্লাহ্‌্পাকের সমীপে সমুন্নত ও মহিমময় । অথবা সপ্ত আকাশে উনীত। আর “পবিত্র অর্থ খতুবতীদের স্পর্শ থেকে পবিত্র । “সাফারাতিন* অর্থ লিপিকার। শব্দটি বহুবচন “সাফিরুন' এর। বই পুস্তককে একারণেই বলে “সফর'। আর সফরের বহুবচন হচ্ছে 'আসফার'। এভাবে এখানকার “মহান, পুতপবিভ্র লিপিকার' কথাটির অর্থ দাড়ায়__ মানুষের আমল লেখক ফেরেশতাবর্গ, অথবা নবী-রসুলগণ, কিংবা ওহীবাহক ফেরেশতাগণ । অন্যান্য বিদ্বজ্জন বলেন, “সাফরাতুন' বহুবচন “সাফীর এর । আর “সাফীর' অর্থ ওই মধ্যস্থতাকারী ব্যক্তি, যে আপোষ-মীমাংসা করে দেয় বিবদমান দু'টি দলের মধ্যে । এখানে ফেরেশতা ও মানব জাতির মাধ্যম হচ্ছেন নবী রসুলগণ ৷ আমি বলি, মাধ্যম হচ্ছেন প্রত্যাদেশ লিপিবদ্ধকারীগণ। উপরন্ত এই উম্মতের আলেমগণও মাধ্যম । তীরা হচ্ছেন রসুল স. ও সাধারণ উম্মতের মধ্যস্থতাকারী । রসুল স. বলেছেন, যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করে এবং তা অপরকে শেখায়, সে মহান ও পুতঃপবিত্র লিপিকারগণের দলভূত । আর যে ব্যক্তি কোরআন অনুশীলনের সাথে সাথে এর দুরূহ বিধানগুলির মর্মোদ্ধারে ব্রতী হয়, সে পায় দ্বিগুণ বিনিময়। জননী আয়েশা থেকে হাদিসটি বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম । হাদিসে উল্লেখিত দ্বিগুণ বিনিময় হচ্ছে কোরআন অধ্যয়ন ও কোরআনের বিধান উদ্ধার প্রচেষ্টার বিনিময় । আরেকটি বিষয় এখানে সুস্পষ্ট যে, কোরআনের তত্জ্ঞগণের বিনিময়ের কথা এখানে রয়েছে অনুল্লেখিত। এতে করে বুঝা যায়, তাদের বিনিময় অপরিমেয়। “কিরাম* অর্থ পুত-চরিত্র, যশস্ী, বিশ্বাসীদের প্রতি কূপাপরবশ, কল্যাণ প্রয়াসী, ক্ষমা প্রার্থনাকারী । “বারারাহ্‌' অর্থ মহান, সংযমী, আল্লাহ্ভীরু । বলাবনৃুল্য, ধর্মপ্রাণ বিদ্বাগণ এমনই হন। আর এখানকার “বারারাহ্‌* পদটি “সাফারাহ্‌' পদের দ্বিতীয় বিশেষণ । সুরা আ'বাসা ঃ আয়াত ১৭__-৩২ রণ ঞ ৯ 225১ 02 34551528558 16-158 তাফসীরে মাযহারী/৩৫৪ ॥|.01110011 9,001

— পৃষ্ঠা ৩৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।