ধনসম্পদ ও সন্তান-সন্ততি নিয়ে গর্বিত, উদ্ধত। মহাসত্যের আহ্বানের কোনো মূল্যই নেই তাদের কাছে। অথচ আপনি তাদেরই পৎপ্রাপ্তির আশায় ব্যাকুল সুতরাং তারা পরিশুদ্ধ হতে না চাইলেও কি তাদেরকে জোর করে হেদায়েত করবেন? আপনার কাজ তো কেবল মহাসত্যের দিকে আহ্বান জানানো । তারা এ আহ্বানকে মান্য করবে কি করবে না, সেটা তাদের ব্যাপার। তারা ইমান না আনলে আপনাকে তো আর একারণে অভিযুক্ত করা হবে না। এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে___ 'অন্যপক্ষে যে তোমার নিকট ছুটে এলো (৮), আর সে সশংকচিত্ত (৯) তুমি তাকে উপেক্ষা করলে' (১০) একথার অর্থ__ হে আমার রসুল! দেখুন, ইবনে উম্মে মকতুম জ্ঞানাহরণের জন্য কতো অনুরাগ নিয়ে আপনার কাছে ছুটে এলো, আর তার অন্তর আল্লাহ্র ভয়ে ভীতও । অথচ আপনি তার প্রতি মনোনিবেশই করলেন না। এটা কি ঠিক হলো। এখানকার “তোমার নিকট ছুটে এলো” এবং “আর সে সশংকচিত্ত' বাক্য দু'টো অবস্থাজ্ঞাপক ৷ উন্মেখ্য, শুরুর আয়াতে “ভ্রকুপ্চিত করলো" ও “মুখ ফিরিয়ে নিলো' কথাদু*টোর দ্বারা যে বক্তব্য শুরু করা হয়েছিলো, আলোচ্য আয়াতত্রয়ের শেষ বাক্যে তা লাভ করলো পরিণত রূপ । এভাবে পুরো বক্তব্যটির মর্মার্থ দাড়ায়__ হে আমার রসুল! ইবনে উম্মে মকতুম সম্পর্কে আপনি যে আচরণ করেছেন, তা আমার মনঃপুত নয়। এর বিপরীত আচরণই আমার মনঃপুত। অবশ্য আপনার উদ্দেশ্য মহৎ। তাই আপনাকে এ সম্পর্কে আর ভর্সনা করা হলো না। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ না, এটা ঠিক নয়, এটা তো উপদেশবাণী (১১), যে ইচ্ছা করবে, সে এটা স্মরণে রাখবে (১২)। প্রথম বাক্যটির অর্থ__ এটা সন্দেহাতীতরূপে সত্য যে, সমগ্ধ কোরআন, অথবা কোরআনের আয়াতসমূহ অবধারিত করে আল্লাহ্র জিকিরকে। এখানে 'ইন্নাহা' বাক্যের হা" (এটা) সম্পর্কযুক্ত হবে কোরআনের সঙ্গে। আর এরকম হওয়া একারণেই শোভন হবে যে, এর বিধেয় স্ত্রীলিঙ্গবাচক । আর “যে ইচ্ছা করবে সে এটা স্মরণ রাখবে' অর্থ সুতরাং যে চায় সে যেনো সম্ধ কোরআন, অথবা এর আয়াতসমূহ স্মৃতিস্থ করে। উল্লেখ্য, আয়াতের বক্তব্যভঙ্গিমা দৃষ্টে একথাই অনুমিত হয় যে, কোরআন হেফজ করা না করা মানুষের ইচ্ছাধীন। তবে এর মর্মার্থের দিকে দৃষ্টিপাত করলে প্রতীয়মান হয় যে, এখানে ভসনা করা হয়েছে কোরআন, অথবা এর আয়াতসমূহ স্মৃতিস্থ না করার প্রতি এবং একই সঙ্গে প্রশংসা করা এরপরের আয়াত চতুষ্টয়ে বলা হয়েছে___ “এটা আছে মর্ষাদাসম্পন্ন লিপিসমূহে (১৩) যা উন্নত, পবিত্র (১৪), মহান পুতঃপবিত্র লিপিকারের হস্তে লিপিবদ্ধ” (১৫, ১৬)। এখানকার মর্যাদাসম্পন্ন লিপিসমূহে' বাক্যটি ১১ সংখ্যক আয়াতের “উপদেশবাণী” এর বিশেষণ, অথবা ওই আয়াতেরই “এটা তো' পদের দ্বিতীয় তাফসীরে মাযহারী/৩৫৩ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।