“সিহাহ্" অভিধানে উল্লেখ করা হয়েছে, “জিক্রা” অর্থ অধিক জিকির । সাধারণ “জিকির অপেক্ষা 'জিক্রা” অধিকতর সুদৃঢ় ও আধিক্যজ্ঞাপক। আগের আয়াতের “লাআ'ল্লাহু ইয়ায্যাক্কা” দ্বারা ইঙ্গিত করা হয়েছে পুণ্যবান (আবরার) গণের চূড়ান্ত উত্কর্ষের প্রতি, আর পুণ্যাত্সা (আখইয়ার)গণের শেষ অবস্থার প্রতি ইজিত করা হয়েছে আলোচ্য আয়াতের “ইয়াজ্জাক্কারু' দ্বারা। লক্ষণীয়, সিদ্দীক ও নৈকট্যভাজন (মুকার্রাবীন)গণের আলোচনা এখানে আসেনি। কেননা এই মাকামটি হচ্ছে আমিত্েরে অধিষ্ঠান। অর্থাৎ ইচ্ছাস্বাধীনতা দ্বারা যা কিছু অর্জন করা যায়, তার অধিষ্ঠান। এর উ্ধ্বের স্তরসমূহের আলোচনার অবকাশ এখানে নেই। বলাবহুল্য, এর উ্ধরের মর্যাদাসমূহ তো লাভ হতে পারে কেবল আল্লাহ্র নিছক দয়া-অনুকম্পায়। পুণ্যকর্মসমূহ এক্ষেত্রে কোনো উপকারে আসে না। এ বিষয়টি তো স্বতগ্র্সিদ্ধ যে, নৈকট্যভাজনগণের মনোনয়ন আসে কেবল আল্লাহ্র নিকট থেকে। তার এমতো মনোনয়নের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে কেবল নবী-রসুলগণের সঙ্গে । আর তাদের সৌজন্যে এমতো মর্যাদা লাভ করতে পারেন ওলীআল্লাহগণ | আল্লাহপাক যাকে ইচ্ছা তাকেই এমতো নেয়ামত দানে ধন্য করেন । এতো হচ্ছে নিছক তার ফজল । ওয়াল্লাহু আ'লাম। এখানে “সে হয়তো পরিশুদ্ধ হতো, অথবা উপদেশ গ্রহণ করতো" কথাটির উদ্দেশ্য এরকম নয় যে, হজরত ইবনে উম্মে মকতুম একই সঙ্গে পরিশুদ্ধ হওয়া ও উপদেশ গ্রহণ করার যোগ্য নন। বরং কথাটি উদ্দেশ্য হবে এরকম যে, যদি তার প্রতি তিনি স. মনোযোগী হতেন, তবে তার কমপক্ষে দু'টোর একটি তো অর্জিত হতোই। কথাটির মধ্যে আবার প্রচ্ছন্রভাবে এই কথাটিও নিহিত রয়েছে যে, হজরত ইবনে মকতুমের মধ্যে যে যোগ্যতা রয়েছে, সে যোগ্যতা ওই গোত্রপতিদেরও নেই । তারা ইসলাম গ্রহণও করবে না। সুতরাং রসুল স. যে উদ্দেশ্যে তাদের প্রতি মনোযোগ দিতে চাচ্ছেন, তা কখনো সফল হবে না। আর আন্রাহ্র অভিপ্রায়ও সেরকম নয়। বরং তিনি চান তার রসুল মনোযোগী হন আল্লাহ্র প্রিয়পাত্র ইবনে উম্মে মাকতুমের প্রতি । কোনো কোনো বিদ্বান আবার বলেছেন, আগের আয়াতের “সে হয়তো' কথাটির “সে* সর্বনাম দ্বারা বুঝানো হয়েছে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে ৷ এভাবে বক্তব্যটি দীড়াকে__ হে আমার রসুল! আপনি হয়তো আশা করছেন, ওই গোত্রপতিরা পরিশুদ্ধ হবে এবং উপদেশ গ্রহণ করবে । কিন্ত আপনি তো জানেন না, আপনার এমতো আশা আদৌ পুরণ হবে কিনা। এমতাবস্থায় এখানকার “কেমন করে জানবে' বাক্যের 'জানবে' এর প্রথম কর্মপদ হবে “কেমন করে" এবং দ্বিতীয় কর্মপদ হবে “সে হয়তো পরিশুদ্ধ হতো? । আল্লাহই সমধিক জ্ঞাত । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ পক্ষান্তরে যে পরওয়া করে না (৫), তুমি তার প্রতি মনোযোগ দিয়েছো (৬)। অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ নেই" (৭)। একথার অর্থ__ হে আমার রসুল! তারা তো তাদের তাফসীরে মাযহারী/৩৫২ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।