Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

্ মর্যাদাসম্পন্ন ব্যক্তির মর্যাদা অক্ষুণ্ন রাখার লক্ষ্যেই এখানে সম্বোধন করা হয়েছে অনুপস্থিত জনকে । এভাবে ব্যাখ্যাটি দীড়ায়__ কর্মের ফলাফল নির্ভর করে স. এর উদ্দেশ্য ছিলো না। বরং তিনি ভেবেছিলেন, ইবনে উম্মে মকতুম তো ইসলাম গ্রহণ করেছেনই। সুতরাং তার শিক্ষা দীক্ষা একটু দেরীতে হলেও ক্ষতি নেই। কিন্তু কুরায়েশ গোত্রপতিরা এখনও যেহেতু ইসলাম গ্রহণ করেনি তাই তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলে তারা এখান থেকে এখন চলেও যেতে পারে । তখন তাদেরকে ইসলামের বিষয়ে বুঝানোর সুযোগটি যাবে হারিয়ে । আর কথাবার্তার মাধ্যমে এখনই যদি তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়, ইমান আনে, তবে ইসলামী ভ্রাতৃত্বের পরিসর হবে অধিকতর প্রশস্ত, শক্তি যাবে বেড়ে। একারণেই তিনি স. তখন অধিক প্রাধান্য দিয়েছিলেন ওই গোত্রপতিদেরকেই। “তুমি কেমন করে জানবে' বলে এখানে রসুল স. এর অনবহিতিকেই বানানো হয়েছে একটি অজুহাত। এভাবে এই অজ্ুহাতকেই বানানো হয়েছে তার মর্যাদা অক্ষুণ্ন রাখার একটি নিমিত্ত । মধ্যম পুরুষে সম্বোধন করে এখানে রসুল স. এর ব্যক্তিত্বকে করা হয়েছে স্ুমহান। এভাবে দূরীভূত করা হয়েছে ওই ধারণাটির, যার উদ্ভব ঘটতো প্রথম পুরুষে সম্বোধন করলে । অজুহাত প্রদর্শনের সম্পর্ক এখানে করা হয়েছে সরাসরি রসুল স. এর সঙ্গে । এভাবে এখানে এই বিষয়টিকেই সুস্পষ্ট করা হয়েছে যে, হে আমার রসুল! এতে অবশ্য আপনার কোনো হাত ছিলো না। বরং আপনার অনবহিতি আপনার এমতো আচরণের পক্ষের একটি যথাযথ অজুহাতই বটে । 'লাআ-'ল্লাহু ইয়াষ্যাক্কা” অর্থ সে হয়তো পরিশুদ্ধ হতো । অর্থাৎ হে আমার রসুল! আপনার মনোযোগ পেলে ইবনে উম্মে মকতুম হয়তো পরিশুদ্ধ হতো পরিপূর্ণরূপে । যুক্ত হতে পারতো প্রকাশ্য-অপ্রকাশ্য সকল প্রকার প্রবৃত্তিপরায়ণতা থেকে, অংশীবাদিতার সর্বদূরবর্তী অপরিচ্ছন্নতা থেকে, বন্তজগতের প্রতিটি মৌলের সৃক্ষ্মাতিসূক্ষ্ম প্রভাব থেকে, কলব, রূহ, সির, খফি, আখফা লতিফাগুলোর অতি সূক্ষ্ম অমনোযোগিতা থেকেও। এ সকল কিছু তো অর্জিত হওয়া সম্ভব কেবল আপনার সুমহান নৈকট্য ও পরিপূর্ণ মনোনিবেশনের (তাওয়াজ্জোহের) মাধ্যমে, নবুয়তের উৎকর্ষতার আলোক সম্পাতে। এরপরের আয়াতে (৪) বলা হয়েছে__ “অথবা উপদেশ গ্রহণ করতো, ফলে উপদেশ তার উপকারে আসতো" । এখানে উপদেশ গ্রহণ করতো" অর্থ আল্লাহ্‌র স্মরণে নিমগ্ন হতো। আর “উপদেশ তার উপকারে আসতো” অর্থ আল্লাহ্‌র ওই স্মরণমগ্তা দ্বারা সে লাভ করতো প্রভূত কল্যাণ । সুদৃঢ় হতো তার হুজুরে কলব। সে অর্জন করতে পারতো আল্লাহ্‌র রহমতের অধিকতর আশা এবং শাস্তির অধিকতর ভীতি । এখানকার “ইয়াজ্জাক্কারু' কথাটি মূলতঃ ছিলো 'ইয়াতাজাক্কারু” । তাফসীরে মাযহারী/৩৫১ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।