0 উহা আছে মর্ধাদা সম্পন্ন লিপিসমূহে ণ যাহা উন্নত, পবিত্র এ মহান, পৃত-চরিত্র লিপিকারের হস্তে লিপিবদ্ধ । প্রথমোক্ত আয়াতদ্বয়ের মর্মার্থ হচ্ছে__ রসুল স. বিরক্তিতে ভ্রুকুঞ্চিত করলেন এবং ফিরেয়ে নিলেন তার মুখ । কারণ তার নিকটে তার অন্ধ সহচর এসে বার বার তার দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছিলো। এখানকার দ্বিতীয় আয়াতখানি প্রথম আয়াতের ্রুকুঞ্চন' ও “বিমুখতা*র কারণ । অর্থাৎ “আবাসা” ও “তাওয়াল্লা” এখানে তৎসন্িহিত কর্মপদ। তিরমিজি ও হাকেমের বর্ণনায় এসেছে, জননী আয়েশা বলেছেন, এই আয়াতে “অন্ধ লোকটি" বলে বুঝানো হয়েছে সাহাবী ইবনে উম্মে মকতুমকে। তিনি আরো বলেছেন, এই আয়াত যখন অবতীর্ণ হলো, তখন ইবনে উম্মে মকতুম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র প্রিয়তম জন! আমার উপরে আপনি কি অপ্রসন্নঃ তিনি স. বললেন, না। এরকম বর্ণনা এসেছে হজরত আনাস থেকেও । হজরত ইবনে আব্বাস থেকে ইবনে আবী হাতেমও এরকম বর্ণনা করেছেন। তবে তার বর্ণনায় অতিরিক্ত হিসেবে এসেছে এই কথা টুকুও-_ এরপর থেকে রসুল স. ইবনে উম্মে মাকতুমকে স্সেহার্্র দৃষ্টিতে দেখতেন। দেখা হলেই তাকে সমাদর করতেন। বলতেন, অভিনন্দন ওই ব্যক্তির জন্য, যার কারণে আমার প্রিয়তম পালনকর্তা আমাকে ভর্সনা করেছেন । তাকে দেখলেই বলতেন, বৎস! কিছু বলতে চাও? তিরমিজি ও হাকেমের বর্ণনায় এসেছে, জননী আয়েশা বলেছেন, রসুল স. দুই শাসনকর্তা নিযুক্ত করেছিলেন । উল্লেখ্য, আলোচ্য আয়াতে হজরত ইবনে উম্মে মকতুমকে অন্ধ বলায় একথাই প্রমাণিত হয় যে, তিনি দেখতে পেতেন না বলেই তখন রসুল স.কে সম্বোধন করে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন । তাই তার এমতো আচরণ ক্ষমার । এরপরের আয়াতে (৩) বলা হয়েছে__ “তুমি কেমন করে জানবে, সে হয় তো পরিশুদ্ধ হতো*। “ওয়ামা ইয়াদরীকা" অর্থ তুমি কেমন করে জানবে । এখানকার “মা” অব্যয়টি না-সূচক। অর্থাৎ হে আমার রসুল! আপনি তো জানেন না। মূলত প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক হিসেবেই না-সুচক। রসুল স. এর এমতো অনবহিতিই এখানে একটি অজুহাত হিসেবে গণ্য হয়েছে। অর্থাৎ তিনি স. যদি তার মনের অবস্থা জানতেন, তবে তাকে ফেলে অন্যদিকে মনোযোগী হতেন না। কথাটির মধ্যে প্রচ্ছন্ন রয়েছে রসুল স. এর প্রভূত মর্ধাদার প্রতি ইঙ্গিত । যেমন__ বক্তব্যের সূচনায় লক্ষ্য করা যায়, সরাসরি সম্বোধন না করে এখানে সম্বোধন করা হয়েছে, প্রথম পুরুষে অনুপস্থিত জনকে লক্ষ্য করে। এতে করে এই ধারণাটি পাল্টিয়ে দেওয়া হয়েছে যে, উপেক্ষা করার বিষয়টি আপনার দ্বারা সম্পন্ন হয়নি, সম্পন্ন হয়েছে অন্য কারো দ্বারা । এতে করে একথাই প্রমাণিত হয় যে, একজন তাফসীরে মাযহারী/৩৫০ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।