Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হবে, এটাই তোমাদের সেনাদল)। এভাবে ব্যাখ্যা করলে এখানে 'জবনদুন* অর্থ হবে ওই সকল প্রতিমা, পৌত্তলিকেরা যেগুলোকে নির্ধারণ করেছে উপাস্যরূপে। অর্থাৎ এটাতো চিন্তাই করা যায় না যে, তাদের উপাস্যসমূহ তাদেরকে আল্লাহ্‌র রোষ থেকে বাচাতে পারবে, অথবা তাদেরকে দিতে পারবে উপজীবিকা । অথবা 'জ্বনদুন' অর্থ এখানে সত্যপ্রত্যাখ্যানকারীদের সহায়-সম্পদ । 'গুরূর' অর্থ শয়তানী প্রবঞ্চনা। এভাবে “কাফেরেরা তো রয়েছে প্রবঞ্চনার মধ্যে" কথাটির অর্থ দীড়ায়__ শয়তানই তাদেরকে এমতো প্রবঞ্থনায় নিমজ্জিত করে রেখেছে যে, তারাই সত্যপথে রয়েছে। সুতরাং তারা শাস্তিগ্স্ত হতে পারে না। এরপরের আয়াতে (২১) বলা হয়েছে__ “এমন কে আছে, যে তোমাদেরকে জীবনোপকরণ দান করবে, তিনি যদি তার জীবনোপকরণ বন্ধ করে দেন? বস্তত তারা অবাধ্যতা ও সত্যবিমুখতায় অবিচল রয়েছে'। একথার অর্থ __ আন্রাহ্‌ যদি বৃষ্টি বন্ধ করে দেন, স্তব্ধ করে দেন মৌসুমী বায়ু, তবে মৃত্তিকায় তো ফল ও ফসল উৎপাদিত হতে পারবেই না। তখন কী হবে? কে পারবে জীবিকার নিশ্চয়তা দিতে? হে আমার রসুল! দেখুন, এর পরেও তারা কীরূপ অবাধ্য ও সত্যবিমুখ। আসত্তা নিমজ্জিত মূর্খতা ও উন্নাসিকতায় । এরপরের আয়াতে (২২) বলা হয়েছে___ “যে ব্যক্তি ঝুঁকে পড়ে মুখে ভর দিয়ে চলে, সে-ই কি ঠিক পথে চলে, না কি সেই ব্যক্তি, যে সরল পথে চলে খজু হয়ে' প্রশ্নটি স্বীকৃতি জ্ঞাপক। এর উদ্দেশ্য সত্যকে স্বীকার করার মানসিকতাকে উসকে দেওয়া। “মুকিব্বান” অর্থ ভর দিয়ে চলে । শব্দটি কর্তৃপদরূপে সাধিত হয়েছে “ইকবাব্‌' থেকে । এর প্রকৃতি 'কাব্বুন' । তবে আরবী ভাষায় শব্দসাধনের এই রীতি বিরল। অথবা বলা যেতে পারে, “মুকিব্বান” এখানে কর্তুপদ এবং এর কর্মপদ এখানে রয়েছে উহ্য । ওই উহ্য কর্মপদসহ কথাটি দীড়ায়__ “মুকিব্বান নাফসাহু" (নিজের উপরে নির্ভরশীল)। কেউ কেউ আবার বলেন, এখানে “মুখে ভর দিয়ে চলে" অর্থ চলে বন্ধুর পথে । ফলে পড়ে যায় মুখ থুবড়ে। বলা বাহুল্য, এরকম পথে চলে সত্যপ্রত্যাখ্যানকারীরা । পক্ষান্তরে বিশ্বাসীরা চলে সরল সহজ পথে, যা বিভ্রান্তিমুক্ত, সুগম ও অবশ্যই নির্ভুল গন্তব্যে উপনীতকারী । “সিরাত্ম্‌ মুস্তাকীম' অর্থ সরল পথ । আর এখানকার “মান' যোজকটি উদ্দেশ্য এবং এর বিধেয় হচ্ছে “আহ্‌্দা'। অথবা বিধেয় এখানে রয়েছে উহ্য। এভাবে এখানে একথাটিই বলে দেওয়া হয়েছে যে, সরল পথের পথিকেরাই হতে পারে সফল । কেননা প্ত্যুৎপন্নমতিত্বাধিকারীরাই অনুসারী বিশুদ্ধচিত্ত-বিচক্ষণ ব্যক্তিবর্গের। পক্ষান্তরে সত্যপ্রত্যাখ্যানকারীরা এর সম্পূর্ণ বিপরীত । তাফসীরে মাযহারী/৩৫ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।