Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

(৪৫)। একথার অর্থ__ হে আমার রসুল! শুনুন, এ বিষয়ের জ্ঞানকে আল্লাহ্‌ গোপন রাখাই পছন্দ করেন। আর আপনাকে তো নির্দেশ দেওয়া হয়েছে কেবল একথা বলতে যে, কিয়ামত অবশ্যস্তাবী, তা যখনই ঘটুক না কেনো। এররকম প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে কেবল এ বিষয়ে সতর্ক করণার্থে যে, কিয়ামতের কথা স্মরণ করে মানুষ যেনো নিজেকে সাবধান করে নেয়, বিরত থাকে ওই সকল কার্যাবলী থেকে, যা কিয়ামত দিবসে ডেকে আনবে সমূহ বিপদ । সুতরাং আপনি সতর্ক করতে থাকুন কেবল তাদেরকে, যারা আল্লাহকে ভয় করে এবং সর্বাধিক গুরুত্ব দেয় আত্মসংশোধনের বিষয়টিকে । তারাই তো সফলকাম শেষোক্ত আয়াতে (৪৬) বলা হয়েছে__ “যেদিন তারা এটা প্রত্যক্ষ করবে, সেদিন তাদের মনে হবে, যেনো তারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা, অথবা এক প্রভাত অবস্থান করেছে? । এখানে “আ"শীয়াতান' অর্থ এক সন্ধ্যা এবং “দবুহা” অর্থ এক প্রভাত । উল্লেখ্য, সন্ধ্যা ও প্রভাত একই দিনের দু'টি অংশ। অর্থাৎ অত্যল্প সময়। এভাবে বক্তব্যটি দাড়ায়_ যখন মহাপ্রলয় অনুষ্ঠিত হবে, অনুষ্ঠিত হবে মহাপুনরুথান ও মহাবিচারপর্ব, তখন সত্যপ্রত্যাখ্যানকারীদের সম্মুখে উদ্ভাসিত হবে প্রকৃত সত্য । আখেরাতের অনন্ত জীবনের তুলনায় পৃথিবী এবং কবরের জীবন যে তেমন উল্লেখযোগ্য কিছু নয়, সে কথা বুঝতে পেরে তারা আক্ষেপে জর্জরিত হয়ে আপন মনে বলতে থাকবে, হায়! কী করলাম আমরা! পৃথিবীর সুখ-সম্তোগে মত্ত হয়ে অস্বীকার করলাম আখেরাতকে। এখন তো দেখছি আখেরাতের অনন্ত জীবনের তুলনায় পৃথিবীর জীবন একটি সন্ধ্যা, অথবা একটি সকাল মাত্র। তাদের এমতো আক্ষেপের কথা অন্য এক আয়াতে বলা হয়েছে এভাবে “আমরা দুনিয়ায় অবস্থান করেছিলাম এক দিন, অথবা দিনের কিয়দাংশ সময় । উন্লেখ্য, আলোচ্য আয়াত যেনো সত্যপ্রত্যাখ্যানকারীদের “মহাপ্রলয় কখন সংঘটিত হবে' প্রশ্নটির যথার্থ উত্তর। সুরা আ*বাসা মহাপুণ্যধাম মক্কায় অবতীর্ণ এই সুরাখানির রুকুর সংখ্যা ১ এবং আয়াতের সংখ্যা ৪২। বাগবী লিখেছেন, হজরত আবদুল্লাহ্‌ ইবনে শোরাইহ ইবনে মালেক ইবনে রবীয়া ফেহরী পরিচিত ছিলেন ইবনে উম্মে মাকতুম নামে । তিনি ছিলেন আমের ইবনে লুয়াইয়ের গোত্রভূত। একদিন তিনি রসুল স. এর সুমহান সানিধ্যে উপস্থিত হলেন। রসুল স. তখন আলাপ করছিলেন উতবা, আবু জেহেল, ইবনে হিশাম, আব্বাস ইবনে মুত্তালিব, উবাই ইবনে খলফ, উমাইয়া ইবনে খলফ প্রমুখ কুরায়েশ গোত্রপতিদের সঙ্গে। হজরত ইবনে উম্মে মকতুম ছিলেন দৃষ্টিহীন। তাই তিনি রসুল স. এর আচরণের গুরুত্‌ সম্যক উপলব্ধি না করতে পেরে বার বার বলে তাফসীরে মাযহারী/৩৪৮ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।