“এর আলোচনার সঙ্গে তোমার কী সম্পর্ক । আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার আরো একটি প্রেক্ষিত বর্ণনা করেছেন হজরত ওরওয়া থেকে ইবনে আবী হাতেম । বিবরণটি এরকম__ যখন জনগণ কিয়ামত হওয়ার নির্দিষ্ট দিনক্ষণ জানার জন্য রসুল স.কে বার বার জিজ্ঞেস করতে শুরু করলো, তখন তিনি স. এ সম্পর্কে আল্লাহ্্পাকের নিকটে দোয়া করলেন । তখন অবতীর্ণ হলো “এর আলোচনার সঙ্গে তোমার কী সম্পর্ক"? অর্থাৎ হে আমার রসুল! এ সম্পর্কে আপনি বিচলিত হচ্ছেন কেনো? কিয়ামত কখন হবে, তা জানা এবং প্রচার করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। লক্ষণীয়, এমতো বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথাটিই প্রতীয়মান হয় যে, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার সুনির্দিষ্ট দিনক্ষণ গোপন রাখার মধ্যে নিশ্চয় রয়েছে কোনো বিশেষ রহস্য, যা ভেদ করার যোগ্যতা ও অধিকার কারোই নেই। এখানকার “ফীমা" পদের “মা” প্রশ্নবোধকটি অস্বীকৃতিজ্ঞাপক এবং তা মিন জিক্রাহা" বাক্যের বিবৃতি । অর্থাৎ রসুল স.কে সম্বোধন করে এখানে বলা হয়েছে, হে আমার রসুল স.! এ সম্পর্কে আপনি ব্যতিব্যস্ত হতে যাবেন কেনো? কিয়ামত সংঘটিত হওয়ার নির্দিষ্ট তারিখ জানাবার বিষয় যদি হতো, তবে তা তো আপনাকে জানিয়েই দেওয়া হতো । তা যখন করা হয়নি, তখন বুঝে নিন, বিষয়টি গোপন রাখাই আল্লাহ্র ইচ্ছা । অথবা মর্মীর্থ হবে__ কিয়ামত সম্পর্কে আপনিই যখন কিছু জানেন না, তখন তা অন্যকে জানাবেন কী ভাবে? কিংবা এখানকার “ফীমা* বাক্যটি বিধেয় এবং এর উদ্দেশ্য এখানে রয়েছে অনুক্ত। এভাবে বক্তব্যটি দীড়ায়_ এমতো প্রসঙ্গের অবতারণা করার উদ্দেশ্য কী? কী লাভ হবে একথা জেনে? এরপর শুরু হয়েছে নতুন বাক্য 'আনতা মিন জিকরাহা” (আপনি যার আলোচনায় নিমগ্র)। এভাবে মর্মীর্থ দাড়ায়_ আপনিই তো কিয়ামতের একটি উজ্জ্বল নিদর্শন । কেননা আপনি শেষতম নবী । আপনার নবুয়তের জামানা যখন শেষ হবে, তখনই তো সংঘটিত হবে কিয়ামত । হজরত আনাস বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমি ও কিয়ামত এরকম পরস্পরলগ্ন (তর্জনী ও মধ্যমা অঙ্গুলী একত্রিত করে দেখালেন) । হজরত মাসতুরাহ ইবনে শাদ্দাদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমাকে প্রেরণ করা হয়েছে আসন্ন কিয়ামতের আগে । যেমন এটা শোহাদাত অঙ্গুলী) এটার (মধ্যমা অঙ্গুলীর) আগে । তিরমিজি। আলোচ্য আয়াতের মর্মার্থ এরকমও হতে পারে যে, হে আমার রসুল! এরকম আলোচনার সঙ্গে আপনার কী সম্পর্ক? বাক্যটির যোগসূত্র রয়েছে আগের আয়াতের “তারা তোমাকে জিজ্ঞেস করে" কথাটির সঙ্গে । অর্থাৎ জনগণ যা জানার জন্য ব্যাগ্র, তা আপনি প্রশ্রয়যোগ্য বিষয় বলে বিবেচনা করবেন কেনো, যে সম্পর্কে আপনাকে জানানোই হয়নি। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে এর পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকের নিকট (88৪); যে তার ভয় রাখে, তুমি কেবল তাদের সতর্ককারী' তাফসীরে মাযহারী/৩৪৭ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।