স্বনামধন্য শায়েখ ইয়াকুব চরখী বলেছেন, নফসের গোলামী থেকে মুক্ত না হওয়া পর্যন্ত প্রকৃত পৌরুষ অর্জন করা যায় না, যা একজন মানুষকে চিহিতি করে প্রকৃত মুমিন বলে। এদিকে ইঙ্গিত করেই এক হাদিসে বলা হয়েছে, রসুল স. বলেছেন, আমা কর্তৃক আনীত শরিয়তের পূর্ণ অনুসারী না হওয়া পর্যন্ত কেউ মুমিন হতে পারে না। ইমাম বাগবী হাদিসটি লিপিবদ্ধ করেছেন তার “শরহে সুনাহ' গ্রন্থে। আর আল্লামা নববী তার “আর রাযীন" গ্রন্থে লিখেছেন, বর্ণনাটি বিশুদ্বসূত্রসম্বলিত । হজরত যোবায়ের থেকে ইবনে আবী হাতেম এবং হজরত ইবনে আব্বাস থেকে জুহাক বর্ণনা করেছেন, অংশীবাদীরা একবার রসুল স.কে অতর্কিতে প্রশ্ন করে বসলো, বলো, কিয়ামত হবে কবে? তাদের এমতো অপবচনের প্রেক্ষিতে অবতীর্ণ হয় পরবর্তী আয়াতগুচ্ছ। বলা হয়__ সুরা নাযিআস্ত ঃ আয়াত ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬ )$ শাদগসন $59-156565 ৪৫৫ ও ০0৫ 816845 | ৮১০) ৪ এ) সি রিপা রর 2 $755% উহারা তোমাকে জিজ্ঞাসা করে “কিয়ামত সম্পর্কে, উহা কখন ঘটিবে? ইহার আলোচনার সহিত তোমার কী সম্পর্ক! ইহার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকেরই নিকট; যে উহার ভয় রাখে তুমি কেবল তাহার সতর্ককারী । উহারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করিয়াছে! প্রথমোক্ত আয়াতের মর্মীর্থ হচ্ছে__ হে আমার রসুল ! তারা আপনাকে ব্বিত করে একথা জিজ্ঞেস করে যে, মহাপ্রলয় কখন সংঘটিত হবে? এখানে 'মুরসাহা* অর্থ কখন ঘটবে । “মুরসা" শব্দটির ধাতুমূল “রাস* অর্থ সংঘটিত হওয়া, বাস্তবায়িত হওয়া, প্রতিষ্ঠিত হওয়া । হাকেম ও ইবনে জারীরের বর্ণনায় এসেছে, জননী আয়েশা বলেছেন, অংশীবাদীদের প্রশ্নের প্রেক্ষিতে রসুল স. জিবরাইলকে জিজ্ঞেস করেছিলেন, অথবা প্রার্থনার মাধ্যমে আল্লাহ্র নিকট থেকে জানতে চেয়েছিলেন, মহাপ্রলয় সংঘটিত হবে কখন? তখনই অবতীর্ণ হয় আলোচ্য আয়াত। তিবরানী ও ইবনে জারীরের বর্ণনায় এসেছে, তারেক ইবনে শিহাব বলেছেন, রসুল স. প্রায়শই কিয়ামত সম্পর্কে আলোচনা করতেন । এমতো অবস্থার প্রেক্ষিতে অবতীর্ণ হয় পরবর্তী আয়াত (৪৩) বলা হয়__ সু স্থল তাফসীরে মাযহারী/৩৪৬ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।