Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

শায়েখ ইয়াকুব চরখী তার প্রাথমিক পর্যায়ের একটি ঘটনা উল্লেখ করেছেন এভাবে__ একবার আমি জ্বরে আক্রান্ত হলাম। প্রবৃত্তি হয়ে পড়লো অলস । হৃদয়ে অনুভব করলাম অন্বচ্ছতা | ভাবলাম নফসের আলস্য ও কলবের অস্বচ্ছতা দূর করার জন্য কয়েকদিন রোজা রাখবো । রোজা রাখতে শুরু করলাম । এমতাবস্থায় একদিন উপস্থিত হলাম আমার প্রাণপ্রিয় পীর-মোর্শেদ ইমাম বাহাউদ্দিন নক্শবন্দের মহান সানিধ্যে। তিনি পানাহারের আয়োজন করলেন । বললেন, খাও। ওই ব্যক্তি অসুন্দর, যে দাসতৃ করে তার প্রবৃত্তির । তাকে বিপথে নিয়ে যায় প্রবৃত্তিই। শোনো, প্রবৃত্তির প্ররোচনায় রোজা রাখা অপেক্ষা আহার করা উত্তম। আমি বুঝতে পারলাম, নফল ইবাদতের জন্য এমন মহান মোর্শেদের অনুমতি গ্রহণ অপরিহার্য, যিনি প্রকৃতই আল্লাহ্মগ্ন এবং প্রবৃত্তির দাসতৃ থেকে মুক্ত। নিবেদন করলাম, এমন মহান মোর্শেদ যদি কেউ না পায়, তবে সে কী করবে? তিনি বললেন, এরকম ব্যক্তির উচিত হবে অধিক পরিমাণে ক্ষমাপ্রার্থনা করা। প্রতি ওয়াক্তে নামাজ পাঠের পর ইস্তেগফার করতে হবে কমপক্ষে কুড়িবার ৷ যেমন রসুল স. বলেছেন, একবার আমি হৃদয়ে অশান্তি অনুভব করলাম । তখন আল্লাহ্‌ সকাশে ক্ষমা প্রার্থনা করতে লাগলাম প্রতিদিন এক শত বার করে। প্রবৃত্তির প্ররোচনা থেকে মুক্ত হতে গেলে তার সকল প্রভাব-প্রতিক্রিয়াকে হৃদয় থেকে টেনে বের করে নিক্ষেপ করতে হবে দূরে । হৃদয়ে ভরপুর রাখতে হবে আল্লাহ্‌র পরিতোষ কামনায় । একমাত্র তাকেই করতে হবে কামনা-বাসনা-অভীষ্ট- উদ্দেশ্য-লক্ষ্য। এমতো উদ্দেশ্য পরিপুরণার্থে আধ্যাত্মিক পথের পথিকগণ নিরবচ্ছিন্নরূপে মনে মনে পাঠ করেন “লা ইলাহা ইন্রাল্লুহ্‌ । হজরত মোজাদ্দেদে আলফে সানি রহ. বলেছেন, যতোক্ষণ মানুষ তার প্রবৃত্তির সঙ্গে বিজড়িত থাকে, ততোক্ষণ সে প্রবৃত্তির দাস ও শয়তানের অনুগামী । এমতো বিপদ থেকে মুক্ত হতে গেলে বেলায়েত অর্জন অপরিহার্য । আর বেলায়েত নির্ভর করে ফানা ও বাকার উপর । কিন্তু এমতো সমুচ্চ নেয়ামত আবার সকলের ভাগ্যে জোটে না। করতে শুরু করেন নিয়তিকে। স্বভাবের বিপরীত হলেও প্রসন্রচিত্তে মেনে নেন তকদীরকে । দুঃখ-কষ্টে পতিত হলে পরিত্রাণ প্রার্থনা করেন কেবল এই উদ্দেশ্যে যে, দোয়া করা আল্লাহ্র আদেশ। আর প্রভুপালকের দাসতৃ স্বীকার করাই দাসগণের মূল কর্তব্যকর্ম। নিজের ব্যক্তিগত ইচ্ছার অনুগামী তিনি তখন হন না। শয়তান এরকম ব্যক্তিবর্ণের কাছে আসার পথই খুঁজে পায় না। কেননা তার মূল সুত্র অপপ্রবৃত্তি তখন নিশ্চিহৃ। লক্ষণীয়, যে ব্যক্তি রাগী স্বভাবের, শয়তান হত্যাকাণ্ড ও জুলুমকে তার সামনে তুলে ধরে সুন্দর কর্ম হিসেবে । আর যে কোমল স্বভাবের, শয়তান তাকে প্ররোচিত করে জেহাদের ময়দান থেকে পালাতে । পরিত্যাগ করতে, অধিকন্ত কপটতা করতে । তাফসীরে মাযহারী/৩৪৫ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।