হিসাব নিকাশ ও পুরস্কার-তিরস্কারের কথা । এ স্তরের পূর্ণতা অর্জিত হয় সন্দ্ধ বিষয়াবলী পরিত্যাগের মাধ্যমে । আবার সন্দি্ধ বিষয়াবলী পরিহার করাও প্রয়োজন। রসুল স. বলেছেন, যারা সন্দিপ্ধ বিষয়সমূহ পরিত্যাগ করে, তারা তাদের ধর্ম ও মানসম্মানকে নিরাপদ রাখে । আর যারা সন্দিপ্ধ বিষয়সমূহে মগ্ন হয়, তারা শেষ পর্যন্ত নিক্ষিপ্ত হয় নিষিদ্ধতার গহ্বরে । তারা যেনো ওই ধরনের রাখাল, যে তার পশুগুলোকে চরায় নিষিদ্ধ চারণভূমির আশে পাশে। এমতাবস্থায় তার পশুপালের নিষিদ্ধ চারণভূমিতে অনুপ্রবেশের রয়েছে সমূহ সম্ভাবনা । বোখারী, মুসলিম । এ স্তরের আর একটি পূর্ণতা এরকম__ তোমার প্রয়োজনকে সীমায়িত করো সিদ্ধ বস্তুসমূহের বৃত্তে। পরিত্যাগ করো সৌখিন আকাংখা । হজরত নোমান ইবনে বশীর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যা মন চায়, তা-ই উদরস্থ করা অপব্যয়। ইবনে মাজা, বায়হাকী । এরকম হাদিস বর্ণিত হয়েছে হজরত আনাস থেকেও। হজরত মোজাদ্দেদে আলফে সানি রহ. বলেন, আমাদের মহাসম্মানিত শায়েখ বাহাউদ্দিন নক্শবন্দ উল্লেখ করেছেন, আল্লাহ্ পর্যন্ত উপনীত হওয়ার সহজতম উপায় হচ্ছে, প্রবৃত্তিপরায়ণতার বিরুদ্ধাচরণ। অর্থাৎ শরিয়ত প্রতিপালনের সাথে সাথে প্রবৃত্তিপরায়ণতার বিপরীতে অবস্থান গ্রহণ। আল্লাহই সমধিক পরিজ্ঞাত। আর একটি সুক্ম বিষয় বিশেষভাবে লক্ষণীয় । তা হচ্ছে, কিছু কিছু পাপ প্রকাশ্যত দৃষ্টিগোচর । কিন্তু কিছু কিছু পাপ আসে অন্ধকারে গোপন পথ ধরে, ধীরগতিসম্পন্ন পিপীলিকার মতো। এসব পাপ পরিধান করে পুণ্যের পোশাক। যেমন লোক দেখানো ইবাদত। কৃত ইবাদত ও সাধনার বিষয়ে আত্মগর্ব অনুভব । প্রবৃত্তির চাহিদা অনুসারে অতিরিক্ত ইবাদত-বন্দেগী করা। এই স্তর আসলেই পদশ্থলনের স্তর, যদিও তা বাহ্যত পুণ্যময়। জনৈক পীর-মোর্শেদ তার মুরিদকে বলেছিলেন, শোনো, পাপের পথ ধরে শয়তান তোমাকে পথভ্রষ্ট করবে, এরকম আশংকা আমি করি না। তবে আশংকা করি, সে হয়তো তোমার কাছে পৌছে যাবে পুণ্যের পথ ধরে। সুতরাং প্রবৃত্তিকে সব সময় সন্দেহের চোখে দেখো । অবলম্বন গ্রহণ কোরো রোদনের ও ক্ষমাপ্রার্থনার (ইস্তেগফারের)। জনৈক কবি বলেছেন___ সর্বদা প্রবৃত্তি ও শয়তানের বিরোধিতা কোরো, যদিও তারা তোমার মঙ্গলাকাংখী হয়ে আসে তুমি তো ভালো করেই জানো সুহদ-স্বজন ও সমাজপতিদের চক্রান্তের স্বরূপ সুতরাং তাদের কথার কোনো মূল্য দিয়ো না। যা আল্লাহ্র দরবারে গ্রহণীয় নয়, তা থেকে আশ্রয়প্রার্থী হয়ো কেবল তারই সকাশে। অগ্রাহ্য কথা ও কর্ম বন্ধ্যা রমণীতুল্য । পুণ্যের পরম্পরা তার সঙ্গে সংযুক্ত থাকতে পারেই না। এই স্তরে নিরাপদ থাকার উপায় হলো এমন এক পীর-মোর্শেদের সাহচর্য অবলম্বন, যিনি আল্লাহ্র প্রতি পরিপূর্ণরূপে নিবেদিত । তার আদেশ ও অনুমতি ব্যতীত কিছু করা নিতান্তই অসমীচীন। তাফসীরে মাযহারী/৩৪৪ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।