আবার শরিয়তের দৃষ্টিতেও অপপ্রবৃত্তি একটি জঘন্য বন্ত। একারণেই আল্লাহপাক বলেছেন, 'আমি মানব ও জ্বিন সম্প্রদায়কে আমার ইবাদত সম্পাদন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি'। জাওহারী তার 'সিহাহ' অভিধানে লিখেছেন, বিনয়, নম্রতা, আনুগত্য ও ইবাদতের তাৎপর্য হচ্ছে আত্মসমর্পণের শেষ প্রান্ত স্পর্শ করা। ইবাদত দু'ধরনের__ ১. বাধ্যতামূলক । যেমন এক আয়াতে বলা হয়েছে নভোমগ্ডল ও ভূমগ্তলের সকলকিছুই আল্লাহ্র প্রতি সমর্পিত হয় স্বেচ্ছায়, অথবা বাধ্যগত ভাবে'। ২. ইচ্ছাধীন। এই ইচ্ছাধীন ইবাদতই চাওয়া হয়েছে মানুষ ও জিন সম্প্রদায়ের কাছ থেকে । এখন কথা হচ্ছে, সকল কিছুই যেমন বাধ্যগতভাবে আল্লাহ্র অনুগত, তেমনি সম্পাদিত হওয়া উচিত ইচ্ছাধীন ইবাদতগুলোও । তাই দৈহিক, মানসিক ও প্রবৃত্তিক কোনো কর্মই আল্লাহ্র অভিপ্রায় ও আদেশের বিরুদ্ধে না হওয়াই সমীচীন । প্রবৃত্তিপরায়ণতার অর্থই ইবাদতের বিরোধিতা করা। আর প্রতিটি জঘন্য ও নিকৃষ্ট কর্ম প্রবৃত্তিপরায়ণতার শাখা অথবা প্রশাখা, যা উৎপন্ন হয় বিসদৃশ ও বিকৃত চিন্তা-চেতনা থেকে । তাই সত্যপ্রত্যাখ্যানকারীরা বলে “আরে, এ কেমন রসুল! পানাহার করে, আবার বাজারে যায়”। এরকম বিকৃত চিন্তার একটি সম্প্রদায়ের নাম মুজাস্সামা। তারা বলে, আল্লাহ্ আকারসস্ভুত। বলে, প্রতিটি অস্তিত্রে অধিষ্ঠিতি কোনো না কোনো স্থানে। আর আল্লাহ্ যেহেতু অস্তিত্বান, সেহেতু তিনি সাকার (আন্রাহ্পাক রক্ষা করুন)। মুতাজিলারাও বিকৃত বিশ্বাসী । তাই তাদের মুখে উচ্চারিত হয়__ কবরের শাস্তি, পাপ-পুণ্যের পরিমাপ, পুলসিরাত ইত্যাদি ভিত্তিহীন। বৃহৎ পাপীরাও স্বীকার করে যে, কোরআনের বিধান ও রসুলের নির্দেশ অবশ্যপালনীয়। চরিব্রহীনেরাও জানে, পরকালের শাস্তি অনিবার্ঘ। তবুও তারা আল্লাহ্ ও তার রসুলের নির্দেশ-নিষেধাজ্ঞাদি মানে না। পরিত্যাগ করে অত্যাবশ্যক দায়িত্সমূহ এবং লিপ্ত হয় নিষিদ্ধ বিষয়াদিতে । হজরত আসমা বিনতে উমাইস থেকে তিরমিজি ও বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তিনটি বিষয় ধ্বংসাত্মক । আর যে প্রবৃত্তির দাস, সে সর্বনিকৃষ্ট । প্রবৃত্তির দাসত্ব মানুষকে অবশ্যই পথভ্রষ্ট করে। তিনি স. আরো বলেছেন, তিনটি বিষয় মানুষের জন্য ধ্বংস ডেকে আনে___ ১. প্রবৃত্তির অপকামনা ২. সীমাতিরিক্ত কার্পণ্য ৩. আত্মশ্লাঘা। অবশ্য শেষোক্তটিই অধিক নিকৃষ্ট । হাদিসটি হজরত আবু হোরায়রা থেকে বর্ণনা করেছেন বায়হাকী । আমি বলি, হাদিসে উল্লেখিত প্রবৃত্তি অর্থ যদিও বিশেষ ধরনের প্রবৃত্তি, কিন্তু তিনটি বিষয়ই প্রবৃত্তিপরায়ণতাসম্পৃক্ত। উপযোগ ঃ প্রবৃত্তিপরায়ণতা পরিহার করা যেতে পারে বিভিন্ন উপায়ে। এর মধ্যে ন্যুনতম উপায় হচ্ছে, বিশ্বাসগত দিকটিকে হতে হবে অত্যন্ত সুদৃঢ় । অবশ্য বিশ্বাস্য বিষয়সমূহ, কোরআন-হাদিসের সুস্পষ্ট নির্দেশ এবং বিদ্বজ্জনের একমত্যের বিরোধিতা করা যাবেই না। এরকম বিশ্বাসধারীরাই আহলে সুন্নত ওয়াল জামাতভুক্ত। মধ্যম পন্থা হচ্ছে, পাপচিন্তা এলেই স্মরণ করতে হবে পরকালের তাফসীরে মাযহারী/৩৪৩ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।