হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, নরক আচ্ছাদিত রয়েছে কুপ্রবৃত্তির তাড়না ছ্বারা। মুসলিমের বর্ণনানুযায়ী__ নরক পরিবেষ্টিত রয়েছে প্রবৃত্তির অপবাসনা দ্বারা। আর জান্নাত আচ্ছাদিত বা পরিবেষ্টিত প্রবৃত্তির অপছন্দনীয় বিষয়াদি দ্বারা । হজরত আবু হোরায়রার বর্ণনায় এসেছে, জিকির, আলেম ও এলেম অন্বেষণকারী ব্যতীত এ জগতের সবকিছুই অভিশপ্ত । তিরমিজি, ইবনে মাজা । সুরা নাযিআণত ৪ আয়াত ৪০, ৪১ ৬ 8১৫2 ০ রি 1 পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হইতে নিজকে বিরত রাখে 1 জান্নাতই হইবে তাহার আবাস । উদ্ধৃত আয়াতদ্বয়ের মর্মার্থ হচ্ছে__ আর যে ব্যক্তি মহাবিচারের দিবসে আল্লাহ্ সকাশে তার কৃতকর্মাবলীর হিসাব দেওয়ার ব্যাপারে ভীত-চিত্তিত থাকে এবং বিরত থাকে প্রবৃত্তির অপবাসনা চরিতার্থ করা থেকে, সে অধিবাসী হবে অক্ষয় জানাতের । “সিহাহ* অভিধানে বলা হয়েছে, “হাওয়া' অর্থ চিত্তাকর্ষক বিষয়াদির প্রতি প্রবৃত্তির অনুরাগ । এই হাওয়া" বা প্রবৃত্তির অপবাসনাই প্রবৃত্তি পুজকদেরকে নিয়ে যায় চরম বিপদগ্রস্ততার দিকে । আর পরজগতে নিক্ষেপ করবে হাবিয়া নরকে। হাওয়া" এর শাব্দিক অর্থ __ নিম্নাবতরণ, অধঃপতন । স্মর্তব্য, সকল নিষিদ্ধ বিষয়াদির মূলে রয়েছে নফস বা প্রবৃত্তি। জ্ঞানগত ও ধর্মগত উভয় দিক দিয়েই প্রবৃত্তিতাড়না জঘন্য ও নিন্দার । আর নফসে আম্মারাই আল্লাহ্র সর্বনিকৃষ্ট সৃষ্টি। জ্ঞানগতভাবে জঘন্য এজন্য যে, প্রত্যেক বিষয়বস্তুর একটি মৌলিক অবস্থান রয়েছে, বিশেষ করে আদি-অন্তের মূল তত্বের। যেমন স্বভাব ও কর্ম। এ দুটোর দাবি হচ্ছে, হয় এদু'টো শুভ হবে, অথবা অশুভ । তবে তাজ্ঞানের দ্বারা নির্ণয় করা সম্ভব নয়। যদি সম্ভব হয়ও, তবুও তা নির্ভরযোগ্য নয়, যতোক্ষণ না অদৃশ্যের অধিকারী আল্লাহপাক এ সম্পর্কে অবহিত না করেন। মানুষের দ্বারা শুভ-অশুভ, পুণ্য-পাপ নির্ণয়ন যদি সম্ভব হতো, তাহলে নবী-রসুল প্রেরণের প্রয়োজন আর পড়তো না। সুতরাং বুঝতে হবে, বিশুদ্ধ বিশ্বাস, শুভ- অশুভ নির্ণয়ন, নন্দিত ও ধিকৃত স্বভাবের পার্থক্য নিরূপণ অর্জিত হতে পারে কেবল প্রবৃত্তির অপবাসনা পরিহার এবং রসুলগণের অনুসরণের মাধ্যমে । প্রবৃত্তিপরায়ণতা (নফসানিয়াত) অবশ্যই রসুলানুসরণের পরিপন্থী । তাফসীরে মাযহারী/৩৪২ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।