Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে (৩৪) মানুষ যা করেছে, তা সে সেই দিন স্মরণ করবে' (৩৫) । এখানকার “ফা' (অতঃপর) অব্যয়টি ব্যবহৃত হয়েছে নৈমিত্তিক হিসেবে । অর্থাৎ এই বিশাল মহাসৃষ্টির পটভূমিতে যখন আল্লাহ্‌র সর্বজ্ঞতা ও সর্বশক্তিধরতার প্রভূত প্রমাণপঞ্জী সুস্পষ্টরূপে প্রতিভাত, তখন তার অনড় অঙ্গীকার মহাপ্রলয়, মহাপুনরুথান ও মহাবিচারের বিষয়টি আর অপ্রামাণ্য নয়। সুতরাং মানবজাতির দৃষ্টি আকর্ষণ করা হলো এখানে সেই মহাসংকটের প্রতি, যা অবশ্যন্তাবী। এভাবে এখানে বিষয়টির অবতারণা করা হলো “যখন মহাসংকট উপস্থিত হবে" বলে, যাতে অনুমিত হয় সেই ভয়ংকর দিবসের কিছুটা পূর্বাভাস । এখানে 'ত্াম্মাতুন* অর্থ মহাসংকট। “ত্ম্মুন' এর আভিধানিক অর্থ প্রাবাল্য, প্রতাপ, প্রাধান্য, বিজয় । প্রবল প্রতাপান্বিত বলেই সমুদ্রকে বলা হয় “তৃম্মুন' ৷ ভীষণ বিপদকেও বলা হয় “তৃম্যুন' । বলা বাহুল্য, সর্বাপেক্ষা ভীষণ হচ্ছে কিয়ামত, মহাপ্রলয় ৷ তাই মহাপ্রলয়কে এখানে বলা হয়েছে 'তৃম্মাতুন” ৷ এখানে 'ইজা' (যখন) পদের অনুবর্তী হয়েছে ইয়াওমা' (সেই দিন)। আর “মাসাআ" (স্মরণ করবে) পদটির “মা অব্যয়টি ধাতুমূল, অথবা যোজক। এভাবে বক্তব্যটি দীড়ায়__ যখন বিচারানুষ্ঠান শুরু হবে, তখন মানুষ তাদের আপন আপন আমলনামা হাতে নিয়ে হয়ে পড়বে চিন্তাযুক্ত, রোমন্থন করতে চেষ্টা করবে পৃথিবীর জীবনের স্মৃতি এরপরের আয়াতে (৩৬) বলা হয়েছে__ “এবং প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য” । অর্থাৎ তখন জাহান্নামকে আনা হবে সকলের দৃষ্টির সম্মুখে । মুকাতিল বলেছেন, তখন উন্মোচিত হবে দোজখের আচ্ছাদন । তার উপরে অবস্থিত পুলসিরাত অতিক্রম করতে গিয়ে সত্যপ্রত্যাখ্যানকারীরা নিক্ষিপ্ত হবে দোজখে এবং বিশ্বাসীরা নির্বিব্রে তা অতিক্রম করে চলে যাবে বেহেশতে । অথবা মর্মার্থ হকে__ তখন দৌজখকে উন্মোচন করা হবে কেবল সত্যপ্রত্যাখ্যানকারীদের দৃষ্টির সম্মুখে । এখানে ইজা'র জবাব (সেদিন কী হবে) কথাটি রয়েছে উহ্য । আর তা প্রতীয়মান হয় এখানকার “সেই দিন মানুষ স্মরণ করবে" কথাটি থেকে । তবে এখানে লুপ্ত কিছু রয়েছে ধরে না নিলেও বক্তব্যটি অস্পষ্ট থাকে না। কেননা পরবর্তীতে বিষয়টিকে ব্যক্ত করা হয়েছে বিস্তারিতভাবে । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__অনন্তর যে সীমালংঘন করে (৩৭) এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় (৩৮) জাহান্নামই হবে তার আবাস” (৩৯)। একথার অর্থ__ যে ব্যক্তি লংঘন করে অবাধ্যতার সর্বশেষ সীমা, পার্থিব অর্জনকে অগ্রাধিকার দেয় পারলৌকিক কল্যাণের উপর, নরকগমন তার জন্য অবধারিত । হজরত আবু মুসা আশয়ারী বলেছেন, যে ব্যক্তি পৃথিবীর মোহে অন্ধ, সে পশ্চাতে নিক্ষেপ করে তার আখেরাতকে ৷ আর যে ব্যক্তি ভালবাসে তার পরকালকে, সে পশ্চাতে নিক্ষেপ করে তার দুনিয়াকে । সুতরাং তোমরা পরলোকপ্রেমিক হও। নশ্বরতার পরিবর্তে গ্রহণ করো অবিনশ্বরতাকে ৷ আহমদ, বায়হাকী । তাফসীরে মাযহারী/৩৪১ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।