হজরত ইবনে আব্বাস বলেছেন, আন্মাহ্পাক ভূমি ও ভূমিস্থিত সকলকিছু সৃষ্টি করছেন দুই দিনে, আকাশ সৃষ্টির পূর্বে। এরপর তার শুভদৃষ্টি পতিত হলো আকাশ নির্মাণের দিকে । ফলে দুই দিনে সৃজিত হলো আকাশ । এভাবে তিনি সুবিন্যস্ত করলেন সপ্ত আকাশ । এরপর তিনি আবার মনোযোগী হলেন পৃথিবীর প্রতি । দুই দিনে পৃথিবীকে করলেন প্রসারিত, মানুষের বাসোপযোগী। এভাবে তিনি পৃথিবী এবং পৃথিবীস্থিত সকল কিছু সৃষ্টি করলেন মোট চারদিনে । কেউ কেউ বলেছেন, এখানকার “বা"দা জালিকা' কথাটির অর্থ এরপর" না হয়ে হবে “এর সাথে" । অর্থাৎ তিনি আকাশ সুবিন্যস্ত করার সাথে সাথে সুবিস্তুত করেছেন পৃথিবীকে । যেমন আল্লাহপাক বলেন, “উ'তুলিম বা'দা জালিকা যানীম”। এই আয়াতেও “বা'দা' (পরে) শব্দটি ব্যবহৃত হয়েছে ধাত্যর্থে। আর 'ছুম্মাস্ তাওয়া ইলাস্ সামা' আয়াতের 'ছুম্মা” (অতঃপর) শব্দটি কালক্রম বুঝানোর জন্য ব্যবহৃত হয়নি, ব্যবহৃত হয়েছে আভিজাত্যের অনুক্রম বিকাশের মানসে । কেননা আকাশ ও পৃথিবীর সৃষ্টিতত্বের মধ্যে রয়েছে মর্ধাদাগত বিশাল পার্থক্য । যেমন 'ছুম্মা কানা প্রকাশার্থে। প্রথম ব্যাখ্যাটি যেহেতু পূর্বসূরীগণের অভিমত্যানুগামী, তাই বলতে হয়, সেটাই সর্বোস্তম। এরপরের আয়াতে (৩১) বলা হয়েছে__ “তিনি তা থেকে বহির্ঘত করেছেন তার পানি ও তৃণ'। একথার অর্থ__ তিনিই সৃষ্টি করেছেন পৃথিবীর পানি, তৃণলতা ও চারণভূমি। বাক্যটি আধারাধিকরণ রূপের স্থল বলে মর্মীর্থ নেওয়া হয়েছে পরিস্থিতির ৷ অর্থাৎ সবজির স্থল বলে অর্থ নেওয়া হয়েছে সবজির অথবা বলা যেতে পারে, এখানকার 'মারআ” (েৃণ) শব্দটি ধাতুমূল, ব্যবহৃত হয়েছে কর্মপদার্থে। অর্থাৎ তৃণভূমি বা চারণভূমি বলে অর্থ গ্রহণ করা হয়েছে চরে বেড়ানো পশুকুলের । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন (৩২); এই সমস্ত তোমাদের ও তোমাদের আনআ"'মের ভোগের জন্য (৩৩)। একথার অর্থ__ হে মানবজাতি! সুবিস্তৃত পৃথিবীর বিভিন্ন স্থানে পাহাড়পর্বতগুলোকে কীলকরূপে প্রোথিত করে দিয়েছি আমি তোমাদের এবং তোমাদের জন্ত জানোয়ারগুলোর সুবিধার্থে, যাতে তোমরা এবং তোমাদের পশুগুলো এখানে নির্বিঘ্নে বিচরণ করতে পারো । উল্লেখ্য, এখানকার “মাতাআ'ন' (ভোগের) পদটি নিমিত্ত । পূর্বোক্ত “দাহা* এবং 'আরসা' পদের ক্রিয়া দু'টো এখানে “মাতাআন' পদকে কর্মপদে রূপায়িত করার লক্ষ্যে বিরোধ সৃষ্টি করেছে। আমি বলি, “তোমাদের এবং তোমাদের আনআ'মের ভোগের জন্য” কথাটিকে “আখরাযা মিনহা” (সেখান থেকে উদগত করেন) এর নিমিত্ত করা হলেই সম্ভবতঃ বিশ্লেষণটি হয় অধিক সঙ্গত। অর্থাৎ আল্লাহপাক পানি ও তৃণকে সৃষ্টি করেছেন মানুষ ও পশুদের ভোগের জন্য । তাফসীরে মাযহারী/৩৪০ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।