Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এখানকার “সামাউ” পদটির বিধেয় রয়েছে অনুক্ত। অর্থাৎ আকাশ সৃষ্টি দুরহতর। এখানকার প্রশ্নটি স্বীকৃতিজ্ঞাপক। অর্থাৎ অবশ্যই আকাশ সৃষ্টি দুরহতর । আর এখানে “আকাশ' অর্থ আকাশসহ আকাশের সকলকিছু ৷ কারণ এর পরে সবিস্তারে ভূমি, পাহাড়-পর্বত ইত্যাদির কথা বলা হয়েছে। এভাবে এখানে একথাটিই বুঝিয়ে দিতে চাওয়া হয়েছে যে, সামগ্রিক সৃষ্টির (আকাশ-পৃথিবী ও এতদুভয়স্থিত সকল কিছুর) তুলনায় আংশিক সৃষ্টি মানুষের সৃজনায়ন নিশ্চয়ই সহজতর । তেমনি প্রথম সৃষ্টি অপেক্ষা দ্বিতীয় সৃষ্টি (পুনরুথান) কি সহজতর নয়? যুক্তি তো এরকমই বলে। “বানাহা” অর্থ তা নির্মাণ করেছেন। বাক্যটি 'আস্সামাউ' (আকাশ) বিশেষ্যের বিশেষণ । আর “আস্সামাউ' এর আলিফ লাম এখানে অতিরিক্তরূপে সংযোজিত, অনির্দিষ্টবাচক হওয়া সত্তেও বিশেষণ হয়েছে 'আল লাইয়্যিম' একটি নির্দিষ্টবাচক পদের । অথবা বলতে হয়, এখানকার “বানাহা" এর পূর্বে অনুক্ত রয়েছে একটি “আল লাতী যোজক অব্যয় । অর্থাৎ ওই আকাশ, যা নির্মাণ করেছেন আল্লাহ্‌। কিংবা বলা যায়, এখানকার দ্বিতীয় বাক্যটি সংযোজিত প্রথম বাক্যের সাথে। কিন্তু যোজক অব্যয় এখানে অনুক্ত। দু'টি বাক্যের মিলিতাবস্থায় এখানে প্রমাণ প্রতিষ্ঠা করে এভাকে__ আল্লাহ্‌ নির্মাণ করেছেন আকাশ, যা তোমাদের অস্তিত্ব নির্মাণ অপেক্ষা কঠিনতর ৷ আর যিনি তা নির্মাণ করতে সক্ষম, তিনি তা থেকে দুর্বলতর বন্ত তো সৃষ্টি করতে অবশ্যই সক্ষম । পরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন (২৮)। আর তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করেছেন এর সূর্যালোক' (২৯)। এখানে “সামকাহা" অর্থ সুউচ্চ করেছেন । অর্থাৎ ভুমি থেকে আকাশ পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন উচ্চতার একটি পরিমাণ । অথবা ভূপৃষ্ঠ থেকে আকাশ মার্গের উচ্চতাও নির্মাণ করেছেন আল্লাহই । “ফাসাওয়াহা” অর্থ এবং বিন্যস্ত করেছেন। অর্থাৎ আকাশকে করেছেন মসৃণ, সেখানে রাখেননি কোনো ফীক- ফোকর ও অমসৃণতা। “ওয়া আগ্তৃশা লাইলাহা' অর্থ আর তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন । অর্থাৎ তিনি আকাশাগত রাতকে করেছেন তমসাবৃত। যেমন বলা হয় 'গত্বাশাল লাইল' (রাত তমসাচ্ছন্ন হয়েছে)। এখানে রাতের সম্পর্ক আকাশের সঙ্গে করা হয়েছে একারণে যে, আকাশস্থিত দিবাকরের অবস্থান আকাশেই । তার উদয়াস্তের ফলেই তো পৃথিবীতে নেমে আসে দিবা-রাত্রি। এরপরের আয়াতে (৩০) বলা হয়েছে__ “এবং পৃথিবীকে এর পর বিস্তৃত করেছেন৷ একথার অর্থ __ আকাশ সৃষ্টির পর আল্লাহপাক সৃষ্টি করেছেন পৃথিবী এবং পরে পৃথিবীকে করেছেন প্রসারিত। এখানকার “ওয়াল আরছ' (এবং পৃথিবী) কথাটির পূর্বে লুপ্ত রয়েছে একটি শব্দ “দ্বহা" পরবর্তী “দাহাহা" তার বিশ্লেষক । তাফসীরে মাযহারী/৩৩৯ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।