Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

অথবা কথাটির মর্মার্থ হবে__ তোমাদের কর্মের উপরে যাদের কর্তৃত রয়েছে, আমিই তাদের মধ্যে শ্রেষ্ঠতম । কিংবা-_ আমি যেমন তোমাদের দেবতা, তেমনি দেবতা তোমাদের পূজনীয় দেব-দেবীসমূহেরও । এরপরের আয়াতে (২৫) বলা হয়েছে__ “অতঃপর আল্লাহ্‌ তাকে আখেরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন। একথার অর্থ__ ফেরাউনের এমতো ৃষ্টতার শাস্তি আল্লাহপাক যথাসময়ে ঠিকই দিয়েছেন। সমুদ্রের পানিতে তাকে ডুবিয়ে মেরেছেন সদলবলে। আর পরকালেও তাকে শাস্তিভোগ করতে হবে অনন্তকাল ধরে । এখানে “নাকালা' অর্থ পাকড়াও করলেন, দমন করলেন। শব্দটির আভিধানিক অর্থ দুর্বল করে দিলেন, দিলেন অক্ষম করে । চতুষ্পদ জন্তর পায়ে বাধা রশি এবং উ্টর-অশ্বের লাগামকে বলে '“নাকালি', যা ক্ষুণ্র করে তাদের স্বাধীনতাকে । আর নাকাল" হচ্ছে “তানকীল" ক্রিয়ার নামপদ | এভাবে শব্দটির অর্থ দীড়ায় এমন শাস্তি, যা বাধাপ্রদান করে অপরাধমূলক কর্মকে। যেমন বলা হয় “নাকালতু বিহী* (আমি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি) এখানে শব্দটি ব্যবহৃত হয়েছে একটি উহ্য ধাতুমূলের বিশেষণরূপে, যা বেগমান করেছে পূর্বের ক্রিয়াকে। অর্থাৎ আমি তাকে চিররুদ্ধ । এরকমও বলা যেতে পারে যে, ক্রিয়াপদটি এখানে রয়েছে উহ্য । আর “নাকাল? হচ্ছে তার গুরুত্বর্ধক কর্মপদ । অর্থাৎ আল্লাহপাক দমন করলেন তাকে । স্থাপন করলেন একটি শিক্ষণীয় দৃষ্টান্ত । আর এখানকার 'নাকাল'কে “আল আখিরাতে'র সঙ্গে সম্বন্ধযুক্ত করার ক্ষেত্রে ধরে নিতে হবে যে, মধ্যবর্তীতে উহ্য রয়েছে হয় “ফী, (র) অথবা সম্বন্ধপদীয় “লাম'। “ফী* ধরলে 'নাকালা ফীল আখিরাতি কথাটির মর্মীর্ঘ দাড়াকে__ ফেরাউনকে শায়েস্তা করার বিষয়টি একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে পরকালের নরকযন্ত্রণা ও ইহকালের সলিল সমাধিরূপে। অর্থাৎ দু'টো শাস্তিই দৃষ্টান্তমূলক শাস্তি। এরকম ব্যাখ্যা করেছেন হাসান বসরী ও কাতাদা। আর স্বন্ধপদীয় 'লাম' সহযোগে মর্মার্থ দাড়াে__ তাকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছিলো একারণে যে, সে বলেছিলো মারাত্মক দু'টি কথা “আমিই তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক' এবং “আমি ছাড়া তোমাদের আর কোনো প্রতিপালক আছে বলে তো আমার জানা নেই”। উল্লেখ্য, তার উদ্ধৃত বক্তব্যদু'টোর মধ্যে সময়ের ব্যবধান ছিলো চল্লিশ বসর। তার এ দু'টো অপবচনের তাৎপর্য ব্যাখ্যা করেছেন মুজাহিদ ও বিদ্জ্জনের একটি দল। এরপরের আয়াতে (২৬) বলা হয়েছে__ 'যে ভয় করে, তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে'। একথার অর্থ__ ফেরাউন ও তার অনুসারীদের এই দৃষ্টান্তমূলক শাস্তির মধ্যে অবশ্যই শিক্ষা রয়েছে তাদের জন্য, যারা ভয় করে কেবল আল্লাহ্‌কে ৷ এখানে ভয় করে' বলে বোঝানো হয়েছে ওই সকল লোককে, তাফসীরে মাযহারী/৩৩৭ ॥|.11100119,.00

— পৃষ্ঠা ৩৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।