Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এখানে “তাযাক্কা' অর্থ যাতে তুমি পবিত্র হতে পারো শিরিক থেকে । হজরত ইবনে আব্বাস অর্থ করেছেন__ 'লা ইলাহা ইন্লাল্নহ্‌' কালেমা পড়ে পবিত্র হবে, এমতো আগ্রহ তোমার আছে কি? “ফা তাখ্শা' অর্থ যাতে তাকে ভয় করো। এখানকার “ফা' অব্যয়টি নৈমিত্তিক। যেহেতু আল্লাহ্ভীরুতার পরিণতি আল্লাহ্‌পরিচিতি, আর আল্লাহ্পরিচিতির পরিণতি হেদায়েত, সেহেতু তুমি কি চাও আল্লাহ্‌ ভীরু হতে? এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “অতঃপর সে তাকে মহানিদর্শন দেখালো (২০)। কিন্ত সে অস্বীকার করলো এবং অবাধ্য হলো' (২১) । একথার অর্থ__ অতঃপর তুওয়া উপত্যকা থেকে নেমে এসে নবী মুসা সপরিবারে যাত্রা করলেন মিসর অভিমুখে । সেখানে পৌছে তার ভ্রাতা ও নবী হারুনকে নিয়ে উপস্থিত হলেন ফেরাউনের রাজসভায় । তাকে ও তার পারিষদবর্গকে আহ্বান জানালেন সত্য ধর্মের প্রতি। তার নবুয়তের সত্যতার প্রমাণ স্বরূপ তাদের সম্মুখে প্রদর্শন করলেন মোজেজা । তবুও তারা ইমান আনলো না । আগের মতোই অনড় রইলো ঘোর অবাধ্যতায় । এখানে 'আয়াতাল কুবরা' (মেহানির্দশন) বলে বোঝানো হয়েছে নবী মুসা কর্তৃক প্রদর্শিত সকল মোজেজাকে। তবে মোজেজাসমূহ প্রদর্শনের উদ্দেশ্য যেহেতু একটাই, তার নবুয়তের প্রত্যয়ন, তাই কথাটিকে “আয়াত” (মোজেজা) বলে উল্লেখ করা হয়েছে এখানে একবচনে । অর্থাৎ সকল মোজেজা যেনো একটিই। অথবা কথাটির অর্থ হবে__ মোজেজাসমূহের মধ্যে একটি মোজেজা, অলৌকিক যষ্টির সর্পরূপ পরিগ্রহণ। এরপরের আয়াতে (২২) বলা হয়েছে__ অতঃপর সে পশ্চাৎ ফিরে প্রতিবিধানে সচেষ্ট হলো” । একথার অর্থ__ হজরত মুসা তার হাতের লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে লাঠিটি হয়ে গেলো বিশালাকৃতির একটি সাপ। সাপটি ফেরাউনকে তাড়া করলো । ভয়ে সে পিছন ফিরে দিলো দৌড়। পরিস্থিতি সামাল দিতে সে তখন অবলম্বন করল এক কৌশল । এখানকার “ইয়াস্আ” (সচেষ্ট হলো) কথাটি অবস্থাপ্রকাশক “সে পশ্চাৎ ফিরলো” বাক্যের “সে* সর্বনামের। অথবা কথাটির মর্মীর্থ__ সে সচেষ্ট হলো ইমান ও আনুগত্য থেকে পশ্চাদপসরণের জন্য । এভাবে ডেকে আনলো নিজের ও রাষ্ট্রের ধ্বংস। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে “সে সকলকে সমবেত করলো এবং উচ্চস্বরে ঘোষণা করলো (২৩), আর বললো, আমিই তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক'(২৪)। একথার অর্থ__ ফেরাউন তখন তার বশংবদদের, অথবা যাদুকরদের ডেকে চীৎকার করে বলতে লাগলো, সাবধান! মুসার কীর্তিকলাপ দেখে বিভ্রান্ত হয়ো না। তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভুপ্রতিপালক কিন্তু আমিই। এখানকার পরবর্তী বাক্যটি পূর্ববর্তী বাক্যের উচ্চস্বরে ঘোষণা করলো" পদের বিবৃতিপ্রদায়ক। অর্থাৎ সে তখন উচ্চকষ্ঠে ঘোষণা করলো, আমিই তোমাদের সর্বাপেক্ষা বড় পালনকর্তা, আমি ছাড়া তোমাদের অন্য কোনো পালনকর্তা নেই। তাফসীরে মাযহারী/৩৩৬ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।