1 অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল। 1 সে সকলকে সমবেত করিল এবং উচ্চৈঃস্বরে ঘোষণা করিল, 1 আর বলিল, “আমিই তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক ।” 1 অতঃপর আল্লাহ্ উহাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শান্তিতে পাকড়াও করিলেন । 1 যে ভয় করে তাহার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রহিয়াছে । প্রথমোক্ত আয়াতের মর্মীর্ঘ হচ্ছে__ হে আমার রসুল! নবী মুসার বৃত্তান্ত সম্পর্কে আমি কি আপনাকে প্রত্যাদেশ করিনিঃ প্রশ্নটি স্বীকৃতিজ্ঞাপক । অর্থাৎ আমি তো আপনাকে প্রত্যাদেশের মাধ্যমে নবী মুসা সম্পর্কে অবহিত করেছিই। কথাটি একই সঙ্গে রসুল স. এর প্রতি সান্ত্বনা এবং তার বিরুদ্ধবাদীদের প্রতি প্রচ্ছন্ন হুমকি। অর্থাৎ হে আমার রসুল! আপনি রসুল মুসার ইতিবৃত্তটি স্মরণ করুন। তিনিও সত্যধর্ম প্রচার করতে গিয়ে আপনারই মতো সত্যপ্রত্যাখ্যান-কারীদের ছারা নিগৃহীত হয়ে ধৈর্য ধারণ করেছিলেন। আপনিও তেমনই করুন। আর হে মক্কার অবিশ্বাসীরা! তোমরাও জেনে রেখো, শেষরক্ষা তোমাদেরও হবে না। রসুল মুসার শক্ররা যেমন শাস্তি প্রাপ্ত হয়েছিলো, তোমাদের কপালেও রয়েছে সেরকম দুর্ভোগ । সুতরাং এখনো সময় আছে, সতর্ক হও। ফিরে এসো শাশ্বত সত্যের পথে, ইসলামের চিরঅক্ষয় সুশীতল ছায়ায় । এরপরের আয়াতে (১৬) বলা হয়েছে__ যখন তার প্রতিপালক পবিত্র উপত্যকা তুওয়ায় তাকে আহ্বান করেছিলেন" । এখানকার ইজ' (যখন) পদটি ক্রিয়ার আধার, সম্পর্কযুক্ত আগের আয়াতের “মুসার বৃত্তান্ত" কথাটির সাথে। এভাবে বক্তব্যটি দীড়িয়েছে__ হে আমার রসুল! মুসা নবীর ওই ঘটনাটি তো আপনাকে অবগত করানো হয়েছেই, যখন তীর প্রভুপালক তাকে ডেকে নিয়েছিলেন পবিত্র তুওয়া উপত্যকায়। এখানকার “তুওয়া পদটি “আহবান করেছিলেন" অথবা “পবিত্র উপত্যকার সাধারণ কর্মপদ, অর্থাৎ তিনি তাকে আহ্বান করেছিলেন দু'বার ৷ অথবা ওই উপত্যকার পবিত্রতা ছিলো ছিগুণ। এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ “বলেছিলেন, ফেরাউনের নিকট যাও, সে তো সীমালংঘন করেছে (১৭), এবং বলো, তোমার কি আগ্রহ আছে যে, তুমি পবিত্র হও-€১৮) আর আমি তোমাকে তোমার প্রভুপালকের দিকে পথপ্রদর্শন করি, যাতে তুমি তাকে ভয় করো' (১৯)। একথার অর্থ__ পবিত্র তুওয়া উপত্যকায় ডেকে নিয়ে তিনি নবী মুসাকে এই মর্মে প্রত্যাদেশ করেছিলেন যে, হে আমার নবী! তুমি মিসরাধিপতির নিকটে গমন করো। কেননা সে পথভ্রষ্টতার সীমা ইতোমধ্যেই অতিক্রম করেছে। আসন্তা নিমজ্জিত হয়েছে অংশীবাদিতায় ও অহংকারে । তাই তাকে গিয়ে সোজাসুজি বলো, অংশীবাদিতা থেকে পবিত্র হবার কোনো আগ্রহ তোমার আছে কি? আছে কি এমন শুভ অভিপ্রায় যে, আমি তোমাকে তোমার প্রভূপালনকর্তার দিকে পথ দেখাই, যাতে তুমি তাকে ভয় করতে শেখো । মান্য করতে পারো তার নির্দেশ-নিষেধাজ্ঞাসমূহকে । তাফসীরে মাযহারী/৩৩৫ ॥|.11100119,.00
— পৃষ্ঠা ৩৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।