হাফিরাহ' (লোকটি তার পূর্ব পথে ফিরে গিয়েছে, যে পথ ছিলো তার স্বরচিত)। অথবা বলা যেতে পারে, এখানে বর্তমান জীবনের সাথে দৃষ্টান্ত দেওয়া হয়েছে ভবিষ্যতের । তাই এখানে বর্তমানকালের পরিবর্তে ব্যবহৃত হয়েছে ভবিষ্যতকাল। ইবনে জায়েদ বলেছেন, 'আল হাফিরাহ' অর্থ নরক। “গলে অস্থিতে পরিণত হওয়ার পরও প্রশ্নুটিও অস্বীকৃতিজ্ঞাপক। পুনঃপুনঃ অস্বীকৃতি বর্ধিত করে বক্তব্যবিষয়ের গুরুত্বকে। আর এভাবেই পুরো বক্তব্যটি দীড়ায়_ আমরা কি পচে গলে মাটিতে মিশে যাওয়ার পরেও পুনরুখিত হবো? ফিরে আসবো আগের জীবনে? অসম্ভব । মোহাম্মদ ইবনে কা'ব সূত্রে সাঈদ ইবনে মনসুর বর্ণনা করেছেন, যখন অবতীর্ণ হলো “তারা বলে, আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবোই' (১০) তখন অবিশ্বাসী কুরায়েশরা বলতে শুরু করলো, পুনরুখিত হলে আমরা তো পড়বো মহাদুর্বিপাকে । তখনই অবতীর্ণ হলো পরবর্তী আয়াত (১২)। বলা হলো-_ “তারা বলে, তাই, যদি হয় তবে তো এটা সর্বনাশা প্রত্যাবর্তন । ১০ সংখ্যক আয়াতের “তারা বলে” কথাটির সঙ্গে রয়েছে আলোচ্য আয়াতের বক্তব্গত সংযোগ । অথবা এখানে উহ্য রয়েছে একটি শব্দ “কৃদ'। এভাবে কথাটি হয় “তারা বলে" বাক্যের “তারা” কর্তার অবস্থাপ্রকাশক। তবে মোহাম্মদ ইবনে কা'ব কর্তৃক বর্ণিত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটি একথা সমর্থন করে না। কেননা অবস্থা প্রকাশকারী ও তার অবস্থানের বক্তব্য হতে হয় একই সময়ে ৷ অথচ বক্তব্য দু'টোর মধ্যে রয়েছে বিস্তর প্রভেদ। এখানে “তিলকা” (এই) কথাটির দ্বারা ইঙ্গিত করা হয়েছে প্রত্যাবর্তনের দিকে । আর “আমরা কি প্রত্যাবর্তিত হবো" থেকেই অনুমিত হয় প্রত্যাবর্তনের ধারণা । অর্থাৎ তারা বলে, মোহাম্মদের কথা যদি সত্যিই হয়, তবে সে জীবন তো হবে অতিশয় দুর্দশাগ্রস্ত । বলা বাহুল্য, তারা এরকম বলতো ঠাট্টা করে। এরপরের আয়াতে (১৩) বলা হয়েছে__ “এটা তো কেবল এক বিকট আওয়াজ" । এখানে 'যাজ্বরাতুও ওয়াহিদাহ্* অর্থ এক বিকট আওয়াজ । “সিহাহ্* অভিধানে উল্লেখ করা হয়েছে “যাজ্র' অর্থ হুংকার দেওয়া। যেমন বলা হয় 'যাজ্বারতুহু ফাআনযাজ্বাহু' (আমি তার প্রতি হুংকার ছেড়েছি, ফলে সে বের হয়ে গিয়েছে)। এই আয়াতের মর্মার্থও সেরকম । অর্থাৎ শিঙ্গার বিকট আওয়াজ শুনে তখন মানুষেরা বের হয়ে পড়বে তাদের আপন আপন সমাধি থেকে । আবার কখনো কখনো ঘাজ্বর' ব্যবহৃত হয় শুধু আওয়াজের ক্ষেত্রে। যেমন “ওয়ায্ যাজ্তবিরাতি যাজ্বরান' (ওই সকল ফেরেশতা, যারা ধমকের সুরে পরিচালনা করে বাতাস)। আবার কখনো শব্দটি ব্যবহৃত হয় কেবল বের করে দেওয়া অর্থেও। যেমন ইয্দাজ্বার' (সে বের করে দিলো)। এরপরের আয়াতে (১৪) বলা হয়েছে__তখনই ময়দানে তাদের আবির্ভাব হবে" । এখানকার প্রারভিক শব্দ “ফা? হচ্ছে যোজক অব্যয় । “ইজা' অর্থ অকস্মাৎ, তাফসীরে মাযহারী/৩৩৩ ॥|.11100119,.001
— صفحة ٣٣٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.