Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে মোবারক বর্ণনা করেছেন, দুই ফুঁৎকারের মধ্যকার ব্যবধান হবে চল্লিশ বৎসর। হালিমী বর্ণনা করেছেন, দুই ফুৎকারের মধ্যবর্তী সময় হবে চন্িশ বৎসর । এব্যাপারে অন্যান্য বর্ণনাকারীরাও একমত । বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, হজরত আবু হোরায়রা একবার বললেন, দুই ফুকারের মধ্যে ব্যবধান হবে চন্রিশ। শ্রোতারা জিজ্ঞেস করলেন, হে রসুল সহচর! চল্লিশ কী___ দিন, মাস, না বসর | তিনি বললেন, তা জানিনা । রসুল স. এরকমই বলেছেন। এরপর আল্লাহপাক আকাশ থেকে বারিবর্ষণ করবেন । কবর থেকে মানুষেরা উথ্িত হতে থাকবে, যেমন ভূমি থেকে উদ্গত হতে থাকে বৃক্ষের চারা । মৃত্যুর পর নিতম্বের একটি অস্থি ছাড়া সবকিছুই মাটিতে মিশে যায়। ওই অস্থিকে ভিত্তি করেই আবার তাদেরকে দেওয়া হয় নতুন জীবন । এই হাদিসটি আবু দাউদ উন্মেখ করেছেন তার 'আলবা্ছ' গ্রন্থে । তবে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে চল্লিশ বৎসরের কথা । হাদিসটি সমধিক শুদ্ধও । ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, দুই ফুৎকারের মধ্যবর্তী সময়ে মহাপ্লাবনে নিমজ্জিত থাকবে সমস্ত পৃথিবী । প্লাবন সরে যাওয়ার পর পুণজীবনপ্রাপ্ত হবে মানুষ ও অন্যান্য প্রাণী, যেমন প্রাবনের পরে জমিতে উৎপন্ন হয় বিভিন্ন প্রকৃতির উদ্ভিদ। আর পুনজীবনপ্রাপ্ত সকলকেই দেখা যাবে অবিকল আগের মতো। এরপর ছেড়ে দেওয়া হবে রূহগুলোকে। তারা সংযোজিত হবে তাদের নিজ নিজ দেহের সঙ্গে। এই বিষয়টিই এক আয়াতে উল্লেখ করা হয়েছে এভাবে “ওয়া ইজান্‌ নুফুসু জুয়্যিজাত' (আর যখন মিলিত করে দেওয়া হবে আত্মাগুলোকে)। এরপরের আয়াতে (৮) বলা হয়েছে__ কতো হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে?। এখানে “আল ওয়াজিফাহ্‌' কথাটি ইঙ্গিতার্থে অধিক কম্পমান বা ভীতি-সন্ত্রাস হিসেবে ব্যক্ত করা হয়েছে। কথাটির আভিধানিক অর্থ অবশ্য দ্রুতগমনশীল। এভাবে বক্তব্যটি দীড়িয়েছে___ সেদিন অনেকেই হয়ে পড়বে ভয়ে জড়সড়। এরপরের আয়াতে (৯) বলা হয়েছে__ “তাদের দৃষ্টি ভীতিবিহ্বলতায় নত হবে" । একথার অর্থ__ ভয়ে তারা তখন চোখ তুলে তাকাতেও পারবে না। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “তারা বলে, আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবোই__€১০) গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও*(১১)? একথার অর্থ__ মহাপুনরুথান অবশ্যত্তাবী হওয়া সত্তেও সত্যপ্রত্যাখ্যানকারীরা বিষয়টিকে বিশ্বাস করে না। বলে, মরার পরে তো আমাদের গোশত-হাড়-গোড় সবকিছু মাটিতে মিশে যাবে । এর পরেও কি আমরা পুনজীবিত হতে পারবো? এটা কি একটি কথার মতো কথা হলো? এখানকার 'আমরা কি' প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক। অর্থাৎ তারা বলে, পুনরুথান অসম্ভব। কোনো কোনো ক্রোতে আবার প্রশ্নবোধক হামযা"টি অনুল্লেখিত রয়েছে । এমতোক্ষেত্রেও বক্তব্যটির অর্থ গ্রহণ করতে হবে অনুল্লেখিত প্রশ্ন বোধক 'হামযা' সহকারে ৷ যেমন বলা হয় “রজজ্বাআ ফুলানুন ফীল তাফসীরে মাযহারী/৩৩২ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।