Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

উল্লেখ করা হয়েছে নভোমগ্ডলে স্বাভাবিকভাবে পরিক্রমণরত নক্ষত্রপুর্জের কথা । যেমন আল্লাহপাক বলেছেন 'শূন্যমার্গের সবকিছুই পরিক্রমণশীল'। এরকম পরিক্রমণে সেগুলোর কোনো কোনোটি অগ্রবর্তী এবং কোনো কোনোটি পশ্চাদবর্তী। কিন্ত তার এমতো ব্যাখ্যা অযথার্থ। কেননা 'নাজুউন' “নাশতুন' 'সুবহুন” এই শব্দগুলোর মধ্যে রয়েছে যথেষ্ট প্রভেদ। এগুলোকে কিছুতেই সমার্থকরূপে গণ্য করা যায় না। আর এগুলোর অর্থ যদি একই হয়, তবে পুনঃপুনঃ একই কথা বলার কোনো প্রয়োজনই তো নেই। তবে বর্ণনাক্রমিক (রেওয়ায়েত)ও অনুবৃত্তিক নেকলি) ব্যতিরেকে আলোচ্য আয়াতগুলোর একটি বুদ্ধিবৃত্তিক (আকলি) ব্যাখ্যা দেওয়ার চেষ্টা এখানে করা যেতে পারে। যেমন বায়যাবী লিখেছেন, এখানকার প্রথম চার আয়াতে বলা হয়েছে নফসসমূহের অবস্থা, যা সৃষ্টি হয় দেহ পরিত্যাগ করার সময় । তখন অপবিত্র নফসকে নির্মমভাবে টেনে হিচড়ে বের করে নেওয়া হয় দেহ থেকে, যেমন তীর ছোৌড়ার সময় ধনুকের ছিলা টেনে নিতে হয় সজোরে । প্রথম আয়াতের “ওয়ান নাযিআ'তি গরক্ান' কথাটি উপস্থাপন করা হয়েছে ধনুকের ওই তীর ছোড়ার দৃষ্টান্ত থেকেই । আর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে পবিত্র নফসের কথা । তারা তখন নিজে নিজেই দ্রুত ধাবমান হয় ফেরেশতাজগতের প্রতি । সেখানে পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আল্লাহ্র । এরপর অগ্রসর হয় “খত্রিাতুল কুদস্* এর দিকে । এমনকি স্বীয় শক্তিমত্তা ও মর্যাদার নিমিত্ত অন্তর্ভত হয় “মুদাব্বিরাতি' পর্যায়ে । অথবা বলা যায়, আল্লাহ্‌পাকের দিকে পথপরিক্রমণকারী মর্ধাদাশালী নফসপগ্তলির অবস্থা হয় এরকম__ প্রথমতঃ এরা প্রবৃত্তিপরায়ণতা থেকে মুক্ত হয়ে পবিত্র জগতের দিকে আগুয়ান হয় মৃদু চালে । শুরু হয় উন্নতির স্তরান্তরণ। এভাবে এগিয়ে যায় পরিপূর্ণতার দিকে । সর্বশেষে উপনীত হয় “মুদাব্বিরাতি'র দিকে, নির্বাহী কর্মকর্তা হিসেবে । তখন পথ নির্দেশনা দিতে থাকে অন্যদেরকেও। অথবা আয়াতপঞ্চকে বলা হয়েছে জেহাদের ময়দানের যোদ্ধাবৃন্দের কথা । তারা প্রচণ্ড শক্তিতে টান দেয় ধনুকের ছিলায়। তীর নিক্ষেপ করে উল্লাসের সঙ্গে । বিচরণ করে জলে স্থলে অরণ্যে । অগ্রসর হতে থাকে শক্রদের সঙ্গে চুড়ান্ত বোঝাপড়ার জন্য । পরিশেষে অধিনায়ক হিসেবে নিজেদেরকে নিয়োজিত করে রণকৌশল প্রণয়নে ও শৃঙ্খলা বিধানে । কিংবা বলা যেতে পারে, এখানে বলা হয়েছে মুজাহিদবৃন্দের সমরাশ্বদের কথা । অর্থাৎ তাদের অশ্বগুলো ক্রীড়ারত হয় নিজেদের লাগামের সঙ্গে। হয়ে ওঠে ঘর্মাক্ত। মুসলমানদের রাষ্ট্রে থেকে প্রবেশ করে অমুসলমানদের রাষ্ট্রে । দুলকি চালে যেনো সন্তরণ করতে করতে সম্মুখবর্তী হয় শত্রদের। পরিশেষে নিশ্চিত করে বিজয় । তাফসীরে মাযহারী/৩৩০ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।