এরপরের আয়াতে (৩) বলা হয়েছে___ “এবং যারা তীব্রগতিতে সন্তরণ করে'। একথার অর্থ__ যারা বিভিন্ন দায়িত্ব সম্পাদনার্থে পরিভ্রমণরত, শপথ সেই সকল ফেরেশতাদেরও । মুজাহিদ কথাটির অর্থ করেছেন, যে সকল সুদর্শন ফেরেশতা ক্ষিপ্রগতিবিশিষ্ট অশ্বের মতো অতিদ্রুত অবতরণ করে নভগ্রদেশ থেকে, তাদের শপথ! এরপরের আয়াতে (৪) বলা হয়েছে__ আর যারা দ্রুতবেগে অগ্রসর হয়'। একথার অর্থ__ ওই সকল ফেরেশতাদেরও শপথ! যারা পুণ্যকর্ম সম্পাদনের ক্ষেত্রে মানুষের চেয়ে অগ্রগামী । মুকাতিল কথাটির অর্থ করেছেন_ শপথ ওই সকল ফেরেশতাবর্গেরও, যারা বিশ্বাসীগণের অন্তরাত্মাকে অনুপ্রাণিত করে শুভকর্মাবলীর দিকে। এর সঙ্গে আমি যুক্ত করি এই কথাটি__ এবং অবিশ্বাসীদের প্রবৃত্তিগুলোকে ধাবিত করে শাস্তির দিকে । উল্লেখ্য, এ সকল ফেরেশতার কথা হজরত বারা ইবনে আজীব কর্তৃক বর্ণিত হাদিসে বিবৃত হয়েছে এভাবে__ মৃত্যু দূত মানুষের প্রাণ হরণ করার পরক্ষণেই অত্যন্ত দ্রুততার সঙ্গে তা নিয়ে নেয় তার সহচর ফেরেশতারা । অর্থাৎ এখানে দ্রুতবেগে অগ্রসর হয়' বলে বুঝানো হয়েছে ওই সকল ফেরেশতাকেই। হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “যারা দ্রুতবেগে অগ্রসর হয়' বলে বুঝানো হয়েছে ওই সকল পুণ্যাত্মাকে, যারা আল্লাহ্র অবাধ সান্িধ্যধন্য হওয়ার সুতীব্র আনন্দে মৃত্যুকালে ছুটে যায় মৃত্যুর ফেরেশতাদের দিকে । এরপরের আয়াতে (৫) বলা হয়েছে__ “অতঃপর যারা সকল কর্মনির্বাহ করে" । একথার অর্থ__ শপথ নির্বাহী ফেরেশতাদেরও । ইবনে আবিদ্ দুন্ইয়ার বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে 'আলমুদাবৃবিরাত” কের্মনির্বাহী) বলে শপথ করা হয়েছে ওই সকল ফেরেশতার, যারা কোনো ব্যক্তির জান কবজ করার সময় মৃত্যুদূতের সহযোগী হিসেবে আসে । তাদের মধ্যে কিছুসংখ্যক মৃত ব্যক্তির প্রাণ নিয়ে আকাশের দিকে উঠে যায় এবং কিছুসংখ্যক তার মরদেহের পাশে সমবেত আত্রীয়স্বজনদের দোয়ার সঙ্গে সঙ্গে বলতে থাকে “আমিন' 'আমিন' ৷ আর কিছুসংখ্যক তার জন্য ক্ষমাপ্রার্থনা করতে থাকে তার কাফনদাফন সম্পন্ন হওয়া পর্ষন্ত। বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস অভিমত প্রকাশ করেছেন, এখানে ওই সকল ফেরেশতার শপথ করা হয়েছে, আল্লাহপাক যাদের উপরে ন্যস্ত করেছেন কিছু দায়িত্ব । আল্লাহ্ তাদেরকে শিখিয়ে দিয়েছেন বিভিন্ন ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান। তারাই কার্যনির্বাহী ফেরেশতা । চারজন__ জিবরাইল, মিকাইল, আজরাইল ও ইস্াফিল। জিবরাইলের দায়িত্ব হচ্ছে আকাশী বিপদ-মুসিবত ঠেকিয়ে দেওয়া, অথবা অবতীর্ণ করা এবং বিশেষ বাহিনী নিয়ে যুদ্ধরত বিশ্বাসীগণের সাহায্যার্থে এগিয়ে আসা । মিকাইলের দায়িত্ হচ্ছে বৃষ্টিপাত ঘটানো এবং উত্ভিদরাজি উৎপন্নকরণ। আজরাইলের কাজ যথাসময়ে মানুষের প্রাণ সংহার করা। আর ইসরাফিল সুবিশাল শিঙ্গা নিয়ে তাফসীরে মাযহারী/৩২৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।