Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইবনে মাসউদের বিবরণ উল্লেখ করে বাগবী লিখেছেন, মৃত্যুর ফেরেশতা অবিশ্বাসীদের প্রাণ সংহার করে তাদের প্রতিটি পশম, নখ এবং পায়ের তালুর নিচ থেকে খিঁচে খিচে। একবার টানে আর একবার ছেড়ে দেয়__ এভাবে বার বার করবার পর তাদের মৃত্যু ঘটায় । মুকাতিল বলেছেন, মৃত্যুদূত ও তার সহকারী ফেরেশতারা অবিশ্বাসীদের প্রাণ জোর করে বের করে আনে সেভাবে, যেভাবে কাটাতারের গুচ্ছ থেকে বের করে আনা হয় কোনো একটি তার। উপযোগ ৪ বর্ণিত আলোচনার মাধ্যমে একথাই প্রমাণিত হয় যে, নফস বা প্রবৃত্তি দেহের মতোই স্থুল। আর কলব, রূহ, সির, খফি, আখফা হচ্ছে সম্ভাব্য মৌল, যেগুলোর প্রকৃত সম্পর্ক আধ্যাত্মিক জগতের সঙ্গে। আর যেহেতু ওই সুক্ষ্মাতিসূন্ম মৌলগুলো অবস্তক, তাই সেগুলো নফসের উপরে আদেশকর্তা। এবং সেগুলো অনিরীক্ষ্য না হলেও দুর্ণিরীক্ষ । আরশের উপরের উপমার জগতে আত্মিক দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে কেবল ওগুলোর অস্তিত্ব নেত্রগোচর হয়। সুফী দার্শনিকগণ বলেন, আল্লাহপাক তার পরিপূর্ণ ও রহস্যাচ্ছন্ন শক্তিমত্তার মাধ্যমে ওই নির্বস্তক মৌলগুলোকে নফসের উপরে প্রতিষ্ঠিত করেন এমনভাবে, যেমনভাবে দিবাকরের সম্মুখে কিরণোত্তাসিত হয় দর্পণ। অর্থাৎ নফস আলোকিত হয় রূহের মাধ্যমে ৷ অথবা বলা যায়, রূহ সূর্য এবং নফস চন্দ্র। পূর্ণিমার পূর্ণ শশী যেমন সূর্যালোক বুকে ধারণ করে হয়ে ওঠে আলোকজ্জবল, আলোকিত প্রবৃত্তিও তেমনি আলোকজ্জ্বল হয় রুহের আলোকে । মৃত্যুকালে তাই বের করে আনা হয় প্রবৃত্তি বা নফসকে, আত্মা বা রূহকে নয়। হাদিস শরীফে বলা হয়েছে, বিশ্বাসীগণের প্রশান্ত প্রবৃত্তিকে অতিসহজে বের করে নিয়ে ফেরেশতারা তাকে জড়িয়ে নেয় পবিত্র বস্ত্রে ও বেহেশতি সুরভিতে । তারপর তাকে নিয়ে যাওয়া হয় উধ্বাকাশে। বিশ্বাসীগণের প্রবৃত্তির জন্য খুলে দেওয়া হয় সকল আকাশের দরজা । আল্লাহ্‌ তখন বলেন, আমার এই বান্দার কর্মবিবরণী লিখে রাখো ইল্লিয়্যিনে এবং তাকে ফেরত পাঠাও পৃথিবীতে । কেননা আমি তাকে সৃষ্টি করেছি মাটি থেকে। তাই এখন তাকে মিশিয়ে দিবো মাটিতে । তারপর যথাসময়ে সেখান থেকেই পুনরুথান ঘটাবো তার। অবিশ্বাসীদের প্রবৃত্তির জন্য আকাশের দরজা উন্মোচন করা হয় না। তাদেরকে সজোরে নিক্ষেপ করা হয় নিম্নদেশে, সিজ্জিনে । বর্ণিত হাদিস দ্বারা একথাই প্রমাণিত হয় যে, যে নফসকে সাধারণত রূহ বলা হয়, তা প্রকৃতপক্ষে ভূতচতুষ্টয় (আগুন, পানি, মাটি, বাতাস) জাত। আর বিষয়টির তান্তিক আলোচনা দৃষ্টে এটাও প্রতীয়মান হয় যে, কবরের আযাবকে অস্বীকার করবার কোনো উপায়ই নেই। অথচ বেদাতীরা তাকে অজ্ঞতাবশতঃ অস্বীকার করে। বলে, শাস্তি হলে হবে আত্মিকভাবে, স্থুলভাবে কবরে নয় । কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাতের একমত্যসম্মত অভিমত এই যে, কবর আযাব সত্য। এ সম্পর্কে সবিস্তার বিবরণ উপস্থাপন করা হয়েছে সুরা বাকারার তাফসীরের যথাস্থানে । ওয়াল্ুহু আ'লাম । তাফসীরে মাযহারী/৩২৮ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।