এখানকার প্রথম আয়াতের শুরুতে উন্লেখিত “ওয়াও” অক্ষরটি ব্যবহৃত হয়েছে শপথ অর্থে । শপথের জবাব এখানে রয়েছে উহ্য । অর্থাৎ 'নাযিআ'ত' ও “নাশিতাত' এর শপথ! মহাপুনরুথান অবশ্যই ঘটবে এবং সকলকে তাদের কর্মফলের হিসাব দিতেই হবে। আর শপথের জবাব প্রতিধ্বনিত হয়েছে পরবর্তী আয়াতসমূহে। “আন্ নাযিআ*তি গরকৃান” অর্থ ওই সকল ফেরেশতা যারা সত্পপ্রত্যাখ্যান- কারীদের প্রাণ সংহার করে নির্মমভাবে, অত্যন্ত কঠোরতার সঙ্গে । “গরকৃা" শব্দটি মূলতঃ নামপদ, এখানে ব্যবহৃত হয়েছে ধাতুমুলের স্থলে । আর “আন নাশিতাতি নাশত্ান' অর্থ ওই সকল ফেরেশতা, যারা বিশ্বাসীগণের জীবন হস্তগত করে মৃদুভাবে, অত্যন্ত কোমলতার সঙ্গে। শব্দটি একটি প্রবাদবাক্য 'নাশাতৃদ্ দালবু* থেকে সাধিত হয়েছে, যার অর্থ সে অতি সহজেই পানির পাত্রটি কূপ থেকে বের করে আনলো । অথবা শব্দটি উৎসারিত হয়েছে অন্য একটি প্রবাদবচন “নাশাত্াল হাবলু' থেকে, যার অর্থ সে তার রশি এতোটাই শিথিল করে দিয়েছে যে, তা খুলেই পড়েছে। প্রকৃত কথা হচ্ছে, বিশ্বাসীগণ পৃথিবীতে বন্দী জীবন যাপন করেন পিঞ্জরাবদ্ধ পাখির মতো । মৃত্যুকালে ফেরেশতারা এসে সে বন্ধন আলগা করে দেয়, যেমন আলগা করে দেওয়া হয় উটের জানুর বন্ধন। সে কথাই এখানে বলা হয়েছে এভাকে__ যারা মৃদুভাবে বন্ধন মুক্ত করে দেয়। হাদিস শরীফে বিষয়টি বিবৃত করা হয়েছে এভাবে__ যেনো খুলে দেওয়া হয় তাদের পদযুগলের বন্ধন। করে দেওয়া হয় তাদেরকে চিরমুক্ত। হজরত বারা ইবনে আজীব বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, পরকালযাত্রার সময় সমাগত হলে বিশ্বাসীরা সম্পূর্ণরূপে অভিমুখী হয় পরলোকের প্রতি । তখন বেহেশতী কাফন ও সৌরভ নিয়ে তাদের কাছে আগমন করে দিবসের আলোর মতো শ্বেতশুত্র ফেরেশতারা । মৃত্যুপথযাত্রীর শিয়রে বসে বলে, হে প্রশান্ত প্রবৃত্তি! এসো আল্লাহ্র মার্জনা ও পরিতোষের দিকে । সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে তার আত্মা, উপুড় করা কলস থেকে পতিত পানির মতো দ্রুত । ফেরেশতারা তা হস্তগত করে এবং মুহূর্তমধ্যে তাকে জড়িয়ে নেয় বেহেশতী বস্ত্রে। সুরভিত করে বেহেশতী মেশকের সৌরভে ৷ আর সত্যপ্রত্যাখ্যানকারীদের মৃত্যুকাল এসে গেলে আকাশ থেকে নেমে আসে কৃষ্ণকায় ভয়াল দর্শন ফেরেশতারা । সঙ্গে থাকে তাদের শনের খসখসে পট্টবস্তর। মৃত্যুপথযাত্রীর শিয়রে বসে তারা বলে, হে দুষ্পবৃত্তি! চলো, আল্লাহ্র রোষতপ্ততার দিকে । সে ভয় পায়। কিছুতেই সম্পর্কছিন করতে চায় না তার দেহের সঙ্গে । তখন কণ্টকগুচ্ছ থেকে যেমন জোর করে কণ্টকতার বের করে আনা হয়, তেমনি জোর করে বের করে আনা হয় তার প্রাণ এবং সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে নেয় খসখসে শনের পট্টবস্ত্রে। তৎসত্তেও ছড়িয়ে পড়ে তার বিশ্রী দুর্গন্ধ । অন্য এক বর্ণনায় এসেছে, মৃত্যুদূত তখন তার প্রাণ ছিনিয়ে নেয় তার শিরা-উপশিরাসহ | আহমদ । তাফসীরে মাযহারী/৩২৭ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।