এমতো দৃশ্য অবলোকন করে বলবে, হায়! আমরাও যদি এভাবে মাটি হয়ে যেতে পারতাম । হাকেম। ইয়াহইয়া ইবনে জাদা সূত্রে দিনুয়ারী এবং হজরত আবু হোরায়রা থেকে ইবনে জারীর, ইবনে আবী হাতেম ও বায়হাকীও এরকম হাদিস বর্ণনা করেছেন। বাগবী কর্তৃক লিখিত মুকাতিলের উক্তিও এরকম। তিনি বলেছেন, সত্যপ্রত্যাখ্যানকারীদের কেউ কেউ তখন বলবে, পৃথিবীতে যদি আমি শুকর হতাম, তাহলে আজ মিশে যেতে পারতাম মৃত্তিকায়। বাগবী লিখেছেন, জিয়াহ এবং আবদুল্লাহ্ ইবনে জাকোয়ান বলেছেন, আল্লাহ্্পাকের চুড়ান্ত সিদ্ধান্তানুসারে যখন জান্নাতবাসী ও জাহান্নামবাসীরা তাদের নিজ নিজ আবাসে চলে যাবে, তখন তিনি সিদ্ধান্ত প্রদান করবেন বিশ্বাসী জিন ও চতুষ্পদ জন্ত সম্পর্কে। তারা মিশে যাবে মাটিতে । তা দেখে সত্যপ্রত্যাখ্যানকারীরা বলবে, হায়! আমরাও যদি এভাবে মাটি হয়ে যেতে পারতাম । ইবনে সুলাইম বলেছেন, বিশ্বাসী জ্বিনেরা মাটিতে পরিণত হবে। এরকমও বলা হয়েছে যে, এখানে “কাফের বলবে" অর্থ চির অভিশপ্ত ইবলিস বলবে। সে মৃত্তিকাজাত আদমকে ঘৃণা করেছিলো । নিজে অগ্নির জাতক বলে প্রদর্শন করে ছিলো দস্ত। কিন্তু পরকালে যখন সে আদমসন্তানদের প্রভূত মর্যাদা এবং নিজের দুরবস্থা স্বচক্ষে দেখবে, তখন সে আক্ষেপে জর্জরিত হয়ে বলবে, হায় আমিও যদি মৃত্তিকার জাতক হতাম। হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, আল্লাহ্ তখন বলবেন, এরকম হওয়া সম্ভব নয়। যে ব্যক্তি আমার সমকক্ষ, অথবা অংশীদার নির্ধারণ করে, আজ তার কোনো সম্ভ্রম নেই। সূরা নাধিআ*ত £ মহাপুণ্যভূমি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরাখানি। এর রুকু সংখ্যা ২ এবং আয়াত সংখ্যা ৪৬। সূরা নাযিআ'ত ৪ আয়াত ১, ২. ৩. ৪. ৫ চা গ্গ ৫ ্ ॥ % ৫ এ গ ৭ 3 হা চ গ্গ৫ ৬ ৫ ্ু র্ % ১৬৪০৬স্ট। ঠউ ৬৬৪৬৪ $ $৪৮০৯১ম ০ রর ৮:4৮ ৮ রে 1445৩ 25৩৮৭৪ শপথ তাহাদের যাহারা নির্মমভাবে উৎপাটন করে, এবং যাহারা মৃদুভাবে বন্ধনমুক্ত করিয়া দেয় এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে, আর যাহারা দ্রুতবেগে অগ্রসর হয়, অতঃপর যাহারা সকল কর্ম নির্বাহ করে । লু, স্ব সস সু তাফসীরে মাযহারী/৩২৬ ॥|.01110011 9,001
— পৃষ্ঠা ৩২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।