হিসেবে । অথবা 'হাত' এখানে প্রতীক শক্তি-সামর্থ্যের, যার সাহায্যে কর্মসমূহ সম্পন্ন করা হয়। এভাবে বক্তব্যটি দীড়ায়__ প্রতিফল দিবসে মানুষ প্রত্যক্ষ করবে তাদের ওই সকল কৃতকর্ম যা তারা সম্পন্ন করেছিলো পৃথিবীর জীবনে । অথবা তারা তখন প্রত্যক্ষ করবে ওই সকল কর্মের প্রতিফল । কিংবা অপকর্মসমূহের প্রতিক্রিয়া তারা দেখতে পাবে কবরে । হজরত ওসমান বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, কবর হচ্ছে পরলোকের প্রথম ঘাটি । এই ঘাঁটি সহজে অতিক্রম করতে পারলে অন্য সকল ঘাঁটি অতিক্রমণ হবে সহজতর । আর যদি কবরে কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়, তবে পরবর্তী অনেক হাদিস। যেমন বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, একবার রসুল স. দু'টি কবরের মধ্য দিয়ে পথ অতিক্রম করতে করতে বললেন, কবরবাসীদ্বয়কে শাস্তি দেওয়া হচ্ছে। বড় কোনো অপরাধের জন্য নয়। অপরাধ কেবল এতটুকু যে, তারা মুত্রত্যাগের প্রাক্কালে আড়াল করতো না। আর মুসলিমের বর্ণনায় এসেছে, এদের একজন প্রস্রাবের অপবিভ্রতা থেকে সতর্ক থাকতো না। আর একজন করে বেড়াতো পরনিন্দা । কবরের মধ্যে কবরবাসীকে যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে, সে সম্পর্কে হজরত বারা ইবনে আজীব থেকে বর্ণিত হয়েছে একটি দীর্ঘ হাদিস, সেখানে বিশ্বাসীগণ সম্পর্কে বলা হয়েছে, তাদের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে ততোদূর পর্যন্ত, যতোদূর চোখ যায়। তার কাছে আসবে একজন সৌম্যকান্তি সুন্দর পোশাক পরিহিত যুবক । বলবে, সাধুবাদ গ্রহণ করো । উৎফুল্প হও। আজ সেই শুভ দিন, যেদিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো তোমাকে । কবরবাসী বলবে, তুমি তো দেখছি খুবই সুদর্শন । নিশ্চয় তোমার আগমন ঘটেছে কল্যাণ সহকারে । সে বলবে, আমি তোমার পুণ্যকর্ম। আর অবিশ্বাসীদের কবর হবে অতিসংকীর্ণ। মাটি তাকে এমনভাবে চাপ দিবে যে, ওই চাপের ফলে তার এক পাঁজরের অস্থিসমূহ ঢুকে যাবে অপর পাঁজরের মধ্যে । তার কাছে আসবে এক কুৎসিৎদর্শন ও বিশ্রি পোশাক পরা পুঁতিগন্ধময় ব্যক্তি। বলবে, শোনো এমন সংবাদ, যা তোমার মনঃপুত নয়। এই দিন সম্পর্কেই তোমাকে যথাসময়ে সতর্ক করে দেওয়া হয়েছিলো । কবরবাসী বলবে, তুমি কে? তুমি তো দেখছি অশুভবার্তাবাহী ও অতি কুশ্রী। সে বলবে, আমি তোমারই অশুভকর্ম। আহমদ । ইয়া লাইতানী কুনতু তুরাবা' অর্থ হায়! আমি যদি মাটি হতাম। হজরত আবদুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন, চামড়া যেভাবে মোড়ানো হয়, প্রতিফল দিবসে সেভাবে মোড়ানো হবে মৃত্তিকাকে ৷ আল্লাহপাক পুনরুথান ঘটাবেন মানুষ ও পশু-পাখিদের ৷ চতুষ্পদ জন্তদের মধ্যে সম্পন্ন করবেন প্রতিশোধ গ্রহণ পর্ব। এমনকি শিঙবিহীন ছাগলও তখন প্রতিশোধ নিবে শিউবিশিষ্ট ছাগলের উপর । এভাবে পারস্পরিক প্রতিশোধ গ্রহণের পালা যখন সাঙ্গ হবে, আল্লাহপাক তখন বলবেন, এবার তোমরা সকলে মাটি হয়ে যাও । সত্যপ্রত্যাখ্যানকারীরা তখন তাফসীরে মাযহারী/৩২৫ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।