Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আর “ওয়া কৃলা সওয়াবা” অর্থ এবং সে যথার্থ বলবে । অর্থাৎ তখন অনুমতি প্রাপ্তদের বচন হবে অবশ্যই তাদের বিশ্বাসের অনুকূলে । বস্তুতঃ কথা সাধারণত বিশ্বাসের অনুবর্তীই হয়। এখানকার “বলবে' কথাটির যোগসুত্রে রয়েছে আগের বাক্যের অনুমতি দিবেন এর সঙ্গে। অর্থাৎ পৃথিবীর জীবনে যেহেতু তারা মহাসত্যের স্বীকৃতি দিয়েছে, অবিশ্বাস ও মিথ্যাচারের আশ্রয় কখনোই নেয়নি, তাই তারা সেদিনও সত্য কথাই বলবে। মিথ্যা তো চিরকালই মিথ্যা। আর সত্য চিরদিন সত্যই । এ প্রসঙ্গে বলতে হয় বেদাতীদের কথা । কোরআন মজীদই সাক্ষ্য দেয় যে, তারা অসত্যভাষী । কেউ কেউ বলেছেন, এখানকার “কৃলা সওয়াবা” অর্থ “লা ইলাহা ইল্নাল্লহ' । আর বেদাতীদের ভাগ্যে তখন শাফায়াত (সুপারিশ) জুটবে না। কেননা তারা শাফায়াতকে স্বীকার করে না। এরপরের আয়াতে (৩৯) বলা হয়েছে__ “এই দিবস সুনিশ্চিত'। একথার অর্থ__ মহাপ্রলয়, মহাপুনরুথান ও মহাবিচার দিবসের যে সকল বিবরণ এতোক্ষণ ধরে প্রকাশ করা হলো, সে সকল বিবরণ সর্বেবরূপে সত্য । এতে দ্বিধা-সংশয়- সন্দেহের কোনো অবকাশই নেই। এরপর বলা হয়েছে__ অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালকের শরণাপন্ন হোক" । এখানে “মাআবা' অর্থ আল্লাহ্র শরণাপন্ন হওয়া, আল্লাহ্‌্পাকের আনুগত্য করা এবং অনুগমন করা রসুল স. এবং তার প্রতিনিধি কামেলে মোকাম্মেল পীর- মোর্শেদের ৷ এখানকার “ফামান” পদটির “ফা' নৈমিত্তিক । কেননা আল্লাহপাক পর্যন্ত উপনীত হওয়ার পথের পথিক হতে পারার কারণ হচ্ছে পরলোক, যা মহাসত্য । এখানে “ইলা রব্বিহী' কথাটির সম্পৃক্তি ঘটেছে “মাআব' এর সঙ্গে । অতএব কথাটি অবস্থাপ্রকাশক। শেষোক্ত আয়াতে (৪০) বলা হয়েছে__ আমি তোমাদেরকে আসন্ন শাস্তি থেকে সতর্ক করলাম; সেইদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফের বলবে, হায়! আমি যদি মাটি হতাম" কথাগুলো বলা হয়েছে সত্যপ্রত্যাখ্যানকারী- দেরকে লক্ষ্য করে। “আসন্ন শাস্তি' অর্থ এখানে পারলৌকিক শাস্তি, যার আগমন অবধারিত । আর অবধারিত বিষয় আসনই হয়। অথবা “আসন শাস্তি অর্থ এখানে__ কবরের আযাব। আর মৃত্যু তো জুতার ফিতার চেয়েও অধিক নিকটে । এখানকার 'ইয়াওমা' (সেই দিন) পদটি “আ'জাবান' (শাস্তি) এর তৎসন্নিহিত কর্মপদ | কেননা শাস্তি অর্থ এখানে__ শাস্তি প্রদান। “মা” অব্যয়টি এখানে প্রশ্রবোধক, অথবা যোজক এবং “ইয়ানজুরু' প্রেত্যক্ষ করবে) এর কর্মপদ | আর এর যোজ্য “কৃদ্দামাত' (পূর্বাহ্নে প্রেরিত কৃতকর্ম) বাক্যে সর্বনাম রয়েছে উহ্য। ওই উহ্যতাসহ বাক্যরূপটি হবে “কৃদ্দামাতহু'। উল্লেখ্য পূর্বাহ্নে প্রেরিত কৃতকর্ম বুঝাতে এখানে বলা হয়েছে 'য়াদাহু' (হাত)। অর্থাৎ স্বহস্তঅর্জিত। হাত দ্বারাই অধিকাংশ কর্ম সম্পাদিত হয় বলেই “হাত; এখানে এসেছে কর্মের প্রতীক তাফসীরে মাযহারী/৩২৪ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।