Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

একটি সারিতে । তবুও আকৃতিগতভাবে উভয় সারি হবে সমান। মুকাতিল ইবনে হাব্বানের বরাত দিয়ে আবু শায়েখ বর্ণনা করেছেন, মর্যাদার দিক দিয়েও রূহ সকল ফেরেশতা অপেক্ষা শ্রেষ্ঠ এবং তাদের সকলের চেয়ে আল্লাহ্‌র অধিক নৈকট্যধন্য এবং সে প্রত্যাদেশধারকও । জুহাক সুত্রে আবু শায়েখ বর্ণনা করেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, ভীত-সন্ত্স্ত হয়ে। নিবেদন জানাবে, পুতঃপবিত্র তুমি! তুমি ছাড়া আর কোনোই উপাস্য নেই। আমি এবং প্রাচ্য-প্রতীচ্যের অন্য কেউই তোমার যথাযোগ্য ইবাদত করার উপযোগী নয় । মুজাহিদের উক্তিরূপে আবু নাঈম এবং হজরত উম্মে হানির মুক্তকৃত দাস আবু সালেহের উক্তিরূপে ইবনে মোবারক বর্ণনা করেছেন, রূহ হচ্ছে মানবাকৃতিবিশিষ্ট আর এক ধরনের সৃষ্টি, যারা মানুষ নয়। কাতাদা সুত্রে বাগবী লিখেছেন, তারা এবং ফেরেশতারা দীড়াবে পৃথক দু"টি সারিতে । সুপরিণতসূত্রে মুজাহিদ সূত্রে আবু শায়েখ বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস একবার বললেন আন্লাহ্পাকের সেনাবাহিনীর মধ্যে রূুহও একটি বাহিনী, যারা ফেরেশতা নয়। তাদের মাথা আছে। হাত-পা-ও আছে। এরপর তিনি পাঠ করলেন আলোচ্য আয়াত । শেষে বললেন, একটি দল হবে তাদের এবং একটি এদের। বাগবী লিখেছেন, মুজাহিদ বলেন, আল্লাহপাক রূহকে সৃষ্টি করেছেন মানুষের আকৃতিতে । আকাশ থেকে যখন ফেরেশতারা নেমে আসে, তখন অবশ্যই তাদের সঙ্গে থাকে এক জন করে রূুহ। আবু শায়েখ এবং ইবনে মোবারক বর্ণনা করেছেন, বায়হাকী বলেন, সেদিন আল্লাহ্পাকের সম্মুখে দণ্ডায়মান থাকবে দুটি সারি__ একটি ফেরেশতার, আর একটি রূহের । বাগবী লিখেছেন, হাসান বসরী বলেছেন, আলোচ্য আয়াতে উল্লেখিত রূহ অর্থ আদম সন্তানগণ। কাতাদা এরূপ বর্ণনা করেছেন হজরত ইবনে আব্বাস থেকে । তিনি আরো বলেছেন, হজরত ইবনে আব্বাস প্রথম দিকে কথাটিকে গোপন রেখেছিলেন । “সাফফান' পদটি এখানে কর্তার অবস্থাপ্রকাশক। অথবা একটি উহ্য ক্রিয়ার সাধারণ কর্মপদ হিসেবে ধাতুমূল। অর্থাৎ তারা তখন দীড়িয়ে থাকবে সারিবদ্ধ অবস্থায় । “অন্যেরা কথা বলবে না" অর্থ__ রূহ এবং ফেরেশতারা যেখানে আল্লাহ্‌র সর্বাধিক নৈকট্যধন্য হওয়া সত্তেও সেদিন বিনা অনুমতিতে কথা বলতে পারবে না, সেখানে অন্যদের কথা বলা তো চিন্তাই করা যায় না। আর “দয়াময় যাকে অনুমতি দিবেন সে ব্যতীত" কথাটি “অন্যেরা কথা বলবে না' বাক্যের কর্তৃবাচক সর্বনামের অবস্থা প্রকাশক । শাব্দিক সামুজ্যের দৃষ্টিতে “অন্যেরা কথা বলবে না" বাক্যটি কর্তৃবাচক সর্বনামের অবস্থা প্রকাশক হওয়াই সমধিক সুস্পষ্ট । আর অর্থগত দিক দিয়ে দ্বিতীয়টির অবস্থাপ্রকাশ হওয়া সমধিক সঙ্গত । কেননা শাফায়াত করা এবং কথা বলার বিষয়টি শুধুমাত্র ফেরেশতাদের সঙ্গে সম্পৃক্ত নয়। তাফসীরে মাযহারী/৩২৩ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।