আমি বলি, দৃষ্টান্তটির মাধ্যমে রসুল স. জানিয়েছেন পূর্ববর্তী উম্মতের তুলনায় তার উম্মতের আয়ুর স্বল্পতার কথা । আসর থেকে মাগরিবের দৃষ্টান্তটি তিনি স. দিয়েছেন একারণেই ৷ এভাবে বুঝিয়ে দিয়েছেন, এই উম্মতের আয়ুক্কাল স্বল্প, কিন্ত পুণ্য সঞ্চয় করবে এরাই অধিক। দুই কিরাতের কথা তিনি স. বলেছেন পুণ্যার্জনের আধিক্য বুঝাতেই। যেমন বলা হয়েছে “তোমার দৃষ্টি ফিরিয়ে নাও দু'বার" । অর্থাৎ বার বার । আমাদের এই ব্যাখ্যাটি আগের আয়াতের বক্তব্যবিষয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে বিজড়িত। এরপরের আয়াতে (৩৮) বলা হয়েছে__ “সেই দিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দীড়াবে; দয়াময় যাকে অনুমতি দিবেন, সে ব্যতীত অন্যেরা কথা বলবে না এবং সে যথার্থ বলবে । এখানকার “সেই দিন' কথাটির যোগসূত্র রয়েছে অর্থাৎ সেদিন কেউই আল্লাহপাক সকাশে কোনো কথা বলতে পারবে না, যেদিন সকলে সমবেত হবে হাশর প্রান্তরে, সমবেত হবে রূহ ও ফেরেশতাগণও | অথবা কথাটির সম্পর্ক রয়েছে এখানকার “সে ব্যতীত অন্যেরা কথা বলবে না* এর সঙ্গে কিন্তু প্রথম ব্যাখ্যাটিই অধিক সুস্পষ্ট । বর্ণনায় এসেছে, হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ বলেছেন, রূহ অবস্থান করে চতুর্থ আকাশে । আকাশ-পর্বতমালা-ফেরেশতা অপেক্ষাও তা বৃহৎ। প্রতিদিন সে বারো হাজার তসবীহ পাঠ করে । আর তার প্রতি তসবী থেকে আল্লাহ্পাক সৃষ্টি করেন একটি করে ফেরেশতা । প্রতিফল দিবসে তারা দাঁড়াবে পৃথকভাবে সারিবদ্ধ হয়ে। বলেছেন, রূহ সব সময় আল্লাহ্্পাকের বিশেষ সান্নিধ্যে দণ্ডায়মান । ফেরেশতাদের চেয়ে অনেক বড়। যদি সে মুখব্যাদান করে তবে সকল ফেরেশতা স্থান গ্রহণ করতে পারবে তার মুখগহ্বরে । তাই ফেরেশতারা ভয়ে তার দিকে তাকায় না। বরং তারা উপরের দিকে দৃষ্টিপাতই করে না। হজরত আলীর উক্তি উদ্ধত করে আবু শায়েখ বলেছেন, রূহ একজন ফেরেশতার নাম। তার মুখমগ্ডলের সংখ্যা সত্তর হাজার । প্রতিটি মুখে রয়েছে সত্তর হাজার করে রসনা । প্রতিটি রসনা থেকে কথা বের হয় সত্তর হাজার । আর তার প্রতিটি কথাই আল্লাহতায়ালার পবিত্রতা জ্ঞাপক। আতা সুত্রে হজরত ইবনে আব্বাসের উদ্ধৃতি দিয়ে আৰু শায়েখ বর্ণনা করেছেন, একজন ফেরেশতার নাম রূহ। তার ডানার সংখ্যা সন্তর হাজার। তালহা বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, আকৃতিগতভাবে সে সকল ফেরেশতার চেয়ে বড়। আতা সুত্রে বাগবী লিখেছেন, মহাসমাবেশস্থলে রূহের জন্য নির্ধারিত থাকবে একক একটি সারি। অন্য ফেরেশতারা দীড়াবে পৃথক তাফসীরে মাযহারী/৩২২ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।