Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

অধিক পুণ্যবান। বায়হাকী ও রজিন বর্ণনা করেছেন, জনৈক সাহাবী জানিয়েছেন, আমি স্বয়ং শুনেছি রসুল স. বলেছেন, শেষ যুগে এই উম্মতের মধ্য থেকে উদ্ভব ঘটবে এমন এক সম্প্রদায়ের, যাদের বিনিময় প্রাপ্তি ঘটবে প্রথম যুগের উম্মতের মতো। এরপরের আয়াতে (৩৭) বলা হয়েছে__ যিনি প্রতিপালক আকাশমগুলী, পৃথিবী ও তাদের অন্তর্বতী সমস্তকিছুর, যিনি দয়াময়; তার নিকট আবেদন- নিবেদনের শক্তি তাদের থাকবে না" । কুফার কৃারীগণ এখানকার শুরুর কথাটিকে পাঠ করতেন 'রব্বিস্‌ সামাওয়াতি'। অন্যান্য কারীগণ পাঠ করতেন 'রব্বুস সামাওয়াতি' ৷ আবার কারী আসেম ও কারী ইবনে আমের পাঠ করতেন “আর রহমানি' যের সহযোগে এবং অন্যান্য কবারীগণ পেশ সহযোগে পাঠ করতেন “আর রহমানু'। এভাবে যেরবিশিষ্ট পাঠ “রব্বি' ও “রহমানি” নামপদ দুটো হবে আগের আয়াতের “রব্বিকা' (প্রতিপালকের) এর বিশেষণ, অথবা অনুবর্তী। আর পেশবিশিষ্ট ক্রোতে “রব্বুস্‌ সামাওয়াত' হবে উদ্দেশ্য এবং 'আর রহমানু” হবে বিধেয় এবং তার বিধেয় হবে “লা ইয়ামলিকুনা”। আর “লা ইয়ামলিকুনা মিনহু খিত্াবা' অর্থ তার নিকট আবেদন-নিবেদনের শক্তি তাদের থাকবে না। অর্থাৎ পরকালে আল্লাহ্পাকের এমনই মহত্বমহিমা প্রকাশিত হবে যে, আকাশ-পৃথিবীর কেউই তার বিনা হবে না। কালাবী বলেছেন, কথাটির মর্মীর্থ, তার অনুমতি ব্যতিরেকে কেউ তখন শাফায়াত করতে পারবে না। অথবা মর্মীর্থ হবে__ কেউ তখন এমতো অনুযোগও উপস্থাপন করতে পারবে না যে, কাউকে কাউকে অত্যধিক বিনিময় দেওয়া হলো কেনো? কেননা সকলেই তার দাস। সকলেরই এবং সবকিছুরই একক অধিকর্তা তিনিই । সুতরাং পুণ্যার্জন কারো অধিকার নয়, বরং তার দয়া। হজরত ইবনে ওমর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, তোমাদের সঙ্গে তোমাদের পূর্ববর্তীদের দীর্ঘ সময়ের তুলনা আসর-মাগরিবের মধ্যবর্তী সময়ের মতো । দৃষ্টান্তটি এরকম___ এক মহাপ্রতাপান্ধিত ব্যক্তি সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করার জন্য নিযুক্ত করলো একদল শ্রমিককে । মজুরী নির্ধারিত হলো এক কিরাত । এভাবে দুপুর থেকে আসর পর্যন্ত নির্ধারিত হলো এক কিরাত এবং আসর থেকে মাগরিবের সময়ের জন্য নির্ধারিত হলো দুই কিরাত । এই নির্ধারণানুসারেই কাজ করলো তিনদল শ্রমিক__ ইহুদী, খুষ্টান এবং তোমরা । প্রবল প্রতাপান্থিত ব্যক্তিত্ব, অর্থাৎ আল্লাহ্‌ তোমাদের অধিকার ক্ষুণ্র করেছি? তারা জবাব দিল, না। আল্লাহ্‌ বললেন, এটা আমার নিছক অনুগহ, আমি এভাবে অনুগৃহীত করি যাকে খুশী তাকে । বোখারী । তাফসীরে মাযহারী/৩২১ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।