প্রতিদান। আর এখানকার “হিসাবান” পদটি “দান' এর বিশেষণ । অর্থাৎ পরিপূর্ণ দান। যেমন 'আহ্সাবতু ফুলানান” বলে বুঝানো হয়__ আমি তাকে এই পরিমাণ দিয়েছি, যা তার জন্য যথেষ্ট । এমনকি সে নিজেও বলেছে, যথেষ্ট । ইবনে উতবা বলেছেন, “আ"'ত্বাআন হিসাবান* অর্থ বিশাল দান। কেউ কেউ এর অর্থ করেছেন__ কর্ম অনুপাতে দান। “কামুস* অভিধানে বলা হয়েছে 'হাজা হিসাবিহী' বলে বুঝানো হয়, গণনায় এটা তার সমতুল। সুতরাং বুঝতে হবে আলোচ্য আয়াতের বক্তব্য ২৬ সংখ্যক আয়াতের বক্তব্যের ঠিক বিপরীত। এমতাবস্থায় বক্তব্যটি দীড়াবে__ কাফের ও বেদাতীরা যেমন তাদের অপকর্মানুপাতে শাস্তি ভোগ করবে, তেমনি পুণ্যকর্মানুপাতে পুরস্কৃত হবে মুত্তাকীরা। আমি বলি, যেমন কর্ম তেমন প্রান্তি__ এই নিয়মানুসারে মুস্তাকীদেরকে পুরস্কৃত করা হবে না। বরং আল্লাহপাক তাদেরকে দান করবেন তার অভিপ্রায়ানুসারে দ্বিগুণ, দশগুণ, বহুগুণ । যেমন এক আয়াতে বলা হয়েছে "আল্লাহ্ জানাটা ভিন বৈরি অতিশয় প্রাজ্ঞ'। নৈকট্যভাজন (মুকাররাবীন)ও পুণ্যবান (আবরার)গণের প্রাপ্তি যোগেও ঘটবে তারতম্য ৷ নৈকট্যভাজনেরা তাদের অল্প আমলের বিনিময় এতো বেশী পাবে যে, পুণ্যবানেরা অধিক আমল করেও তা পাবে না। হজরত আবু সাঈদ খুদরী থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. আজ্ঞা করেছেন, তোমরা আমার সহচরবৃন্দের প্রতি কট্বাক্য প্রয়োগ কোরো না। তোমাদের উহুদ পর্বত পরিমাণ স্বর্ণদানও তাদের অর্ধ সা যব দানের সমতুল হবে না । মান্যবর মোজাদ্দেদে আলফে সানি বলেছেন, সকল সাহাবী, অধিকাংশ তাবেয়ী এবং কিছুসংখ্যক তাবে তাবেয়ী ছিলেন আল্লাহ্র বিশেষ নৈকট্যভাজন। তারা ছিলেন নবুয়তের উৎকর্ষ (কামালিয়াত) প্রাপ্ত। নবুয়ত-সূর্যের প্রখর কিরণে আসত্তা নিমজ্জিত থাকতেন তীরা। তাদের ওই তিন উত্তম যুগ অতিবাহিত হওয়ার পর অন্তরালবর্তী হয় নবুয়তের সূর্যালোক। সুদীর্ঘ এক হাজার বৎসর পর পুনরায় অভ্যুদয় ঘটে সেই সুমহান সূর্যের । কিছুসংখ্যক ব্যক্তি আবারও আল্লাহ্পাকের বিশেষ দয়ায় আসস্তা স্নাত হবার সৌভাগ্য লাভ করেন নবুয়তের সেই মহান সূর্যের কিরণে। তারা পরবর্তী, কিন্তু অবিকল পূর্ববর্তীগণের মতো । যেমন রসুল স. বলেছেন, আমার উম্মত বৃষ্টিপাতের মতো । দেখলে বুঝা যায় না, কোন অংশ উত্তম__ প্রথম না শেষ । হজরত আনাস থেকে হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি। জাফর ইবনে মোহাম্মদের মান্যবর পিতামহ থেকে বর্ণিত হয়েছে, রসুল স. একবার আমাদেরকে লক্ষ্য করে বললেন, উল্লসিত হও, শুভ সমাচার শোনো। আমার উম্মতের দৃষ্টান্ত বৃষ্টিপাতের মতো, বুঝা যায় না এর প্রথমাংশ উত্তম, না শেষাংশ। অথবা তারা যেনো ফলের বাগান, যা থেকে ফলাহরণ করে এক মওসুমে এক দল, অন্যদল পরের মওসুমে | হতে পারে শেষ দলই অধিক হষ্টপুষ্ট, তাফসীরে মাযহারী/৩২০ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।