Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

1 সেথায় তাহারা শুনিবে না অসার ও মিথ্যা বাক্য; 1 ইহা পুরস্কার, যথোচিত দান তোমার প্রতিপালকের, 1 যিনি প্রতিপালক আকাশমগুলী, পৃথিবী ও উহাদের অন্তবর্তী সমস্ত কিছুর, যিনি দয়াময়; তাহার নিকট আবেদন-নিবেদনের শক্তি তাহাদের থাকিবে না । 1 সেই দিন রূহ ও ফিরিশৃতাগণ সারিবদ্ধভাবে দীড়াইবে; দয়াময় যাহাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যেরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে। 1 এই দিবস সুনিশ্চিত; অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হউক। 1 আমি তোমাদিগকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম; সেই দিন মানুষ তাহার কৃতকর্ম প্রত্যক্ষ করিবে এবং কাফির বলিবে, 'হায়, আমি যদি মাটি হইতাম”! প্রথমোক্ত আয়াত চতুষ্টয়ের মর্মীর্ঘ হচ্ছে__ আর তখন মুক্তাক্বীগণের অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। তাদের জন্য সেখানে থাকবে প্রভূত সুখোপকরণ | থাকবে কুসম- পরিকীর্ণ মনোরম কানন, চিরসতেজ দ্রাক্ষাকুঞ্জ, সমবয়সিনী পূর্ণ যৌবনা ললনাকুল এবং অতি-আস্বাদ্য পানীয়পূর্ণ পানপাত্র। এখানে “মাফাযান' অর্থ সাফল্য । পদটি ক্রিয়ার আধার । অর্থাৎ সাফল্যন্থল | “কাওয়াইবা* অর্থ উক্ভিন্ন যৌবনা নারী। শব্দটি বহুবচন “কাঈব' এর | 'আতরাবান' অর্থ সমবয়সিনী। আর “দিহাকান” অর্থ পরিপূর্ণ । এরকম অর্থ করেছেন হজরত ইবনে আব্বাস, হাসান বসরী ও কাতাদা । সাঈদ ইবনে যোবায়ের বলেছেন “দিহাকৃান' অর্থ ক্রমান্বয়ে । আর ইকরামা বলেছেন, স্বচ্ছ। পরের আয়াতে (৩৫) বলা হয়েছে___ “সেখানে তারা শুনবে না অসার ও মিথ্যা বাক্য'। আলোচ্য আয়াতখানি মুক্তাকীগণের সর্বনামের অবস্থাপ্রকাশক। এখানকার “ফীহা' এর “হা” (সেখানে) সর্বনামটি সম্বন্ধযুক্ত হবে ৩১ সংখ্যক আয়াতের “মাফাযান' এর সঙ্গে । এখানে মাফাযান অর্থ উদ্যান। অথবা বাক্যটি 'কা'সান' এর বিশেষণ । অর্থাৎ পার্থিব সোমরস পান করলে পানকারীরা যেমন অযথার্থ ও অসংলগ্ন কথাবার্তা বলে, স্বর্ণের অধিবাসীরা সেখানকার শরাব পান করলে সেরকম কিছু বলবে না। এখানে 'লাগৃওয়ান” অর্থ অসার কথা । আর “কিজ্জাবান' অর্থ অসত্যারোপ করা। অর্থাৎ সেখানে কেউ কারো প্রতি অসত্যারোপ করবে না। কেননা অসত্য বলে কিছু সেখানে থাকবেই না । শব্দটিকে ক্ীরী কাসায়ী পাঠ করতেন “কিজাবান” ৷ এভাবে পাঠ করলে শব্দটি হয় ধাতুমূল। কেউ কেউ বলেছেন, 'কিজ্জাব' অর্থ মিথ্যা বলা । আবার কেউ কেউ বলেছেন “কিজ্জাব' ও “কাজাব' সমঅর্থসম্পন্ন। এরপরের আয়াতে (৩৬) বলা হয়েছে__ “এটা পুরস্কার, যথোচিত দান তোমার প্রতিপালকের । এখানকার 'জ্বাযাআন' (পুরস্কার) এবং “আ'ত্বাআন' (দান) দু'টো শব্দই ধাতুমূল এবং একটি উহ্য ক্রিয়ার কর্মপদ, পূর্বোক্ত বাক্যের গুরুত্বর্ধক, যেমন উল্লেখিত হয়েছে ২৬ সংখ্যক আয়াতের “এটাই উপযুক্ত প্রতিফল" বাক্যের বিশেষণে । অর্থাৎ তাদেরকে দেওয়া হবে পরিপূর্ণ পুরস্কার ও পুর্ণ তাফসীরে মাযহারী/৩১৯ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।