Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কারো কটিদেশ এবং কারো কারো গলদেশ। তারা এভাবে শাস্তিগ্রস্ত হবে তাদের পাপ ও অপকর্মের অনুপাতে । কেউ সেখান থেকে নিষ্কৃতি পাবে এক বৎসর পর, কেউ আরো বেশী, আবার কেউ তারো বেশী । এভাবে তাদের পাপ যতো বেশী হোক না কেনো, তারা পৃথিবীর আয়ুক্কালের পর, অর্থাৎ সর্বোচ্চ সাত হাজার বছর পর নরক থেকে নিষ্কৃতি পাবেই। হাকেম তার নাওয়াদিরুল উসুল গ্রন্থেও এরূপ হাদিস সংকলন করেছেন। সেখানে অতিরিক্ত হিসেবে বর্ণিত হয়েছে এই কথাগ্লোও-__ তাদের লৌহদণ্ড দিয়ে আঘাত করা হবে না, নিক্ষেপ করা হবে না নিম্নতর স্তরে । তাদের মধ্যে কেউ কেউ নরক থেকে বের হয়ে আসবে এক ঘণ্টা অবস্থানের পর, কেউ একদিন পর, কেউ এক বছর পর। তাদের মধ্যে সর্বোচ্চ শাস্তি ভোগকারীরা সেখানে অবস্থান করবে পৃথিবীর আয়ুঙ্কালের সমান সময়, অর্থাৎ সাত হাজার বছর । আমি বলি, তাদের নরকবাসের দিন-মাস গণনা করা হতে পারে পৃথিবীর দিন- মাসের গণনা অনুসারে । নচেৎ শেষের “সাত হাজার বছর" কথাটির সঙ্গে তা হবে অসামঞ্জস্যপূর্ণ। কতিপয় সুপরিণতসূত্রবিশিষ্ট হাদিসে এসেছে, কোনো কোনো গুরুতর পাপী বিশ্বাসীকে আল্লাহপাক অগ্নিশাস্তিতে নিপতিত করার সঙ্গে সঙ্গে মৃত্যুদান করবেন । পরে যখন শাফায়াতের কারণে সাধারণভাবে তাদের জন্য ক্ষমা ঘোষণা করা হবে, তখন তিনি তাদেরকে পুনরুজ্জীবিত করবেন এবং ক্ষমা করে বের করে দিবেন নরক থেকে। কিন্তু সত্যপ্রত্যাখ্যানকারীদের অবস্থা হবে এর বিপরীত । তারা সেখানে মরবেও না, স্বস্তিমতো বাঁচবেও না। এরপরের আয়াতে (২৯) বলা হয়েছে__ সবকিছুই আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে বাক্যটি একটি অনুক্ত ক্রিয়াপদের কর্মপদ, যার বিশ্লেষণ করা হয়েছে পরবর্তী ক্রিয়াপদ “সংরক্ষণ করেছি দ্বারা। এভাবে বক্তব্যটি দীড়ায়__ সত্য- প্রত্যাখ্যানকারী অথবা বেদাতীদের প্রত্যেক কর্মই আমি লিখিতভাবে সংরক্ষণ করে রেখেছি। “আহ্সাইনাহু কিতাবা' অর্থ সংরক্ষণ করেছি লিখিতভাবে । এখানে “কিতাবা* শব্দটি পার্থক্যকারী অথবা অবস্থাপ্রকাশক | “কিতাব শব্দটি এখানে ধাতুমূল ব্যবহৃত হয়েছে কর্মপদার্থে। অথবা এটি একটি সাধারণ কর্মপদ। যেমন বলা হয় “ছ্ররাবৃতু হুম সুউতান” (আমি তাকে চাবুকের মার মেরেছি)। অর্থাৎ আমি তার প্রতিটি কর্মই কুক্ষিগত করেছি, যেমন আয়ত্তভূত করা হয় লিপিবদ্ধ করে। অথবা বলা যায় এখানকার “কিতাবান' একটি অনুক্ত ক্রিয়াপদের কর্মপদ । অর্থাৎ আমি তার কর্মকে ঝেষ্টন করে নিয়েছি সংরক্ষিত ফলকে (লওহে মাহফুজে) অথবা আমল লেখক ফেরেশতাদ্ধয়ের কর্মবিবরণীতে (আমলনামায়)। এমনও বলা হয়েছে যে, বাক্যটি ভিন্ন প্রসঙ্গের । কিন্ত আমার মতে বাক্যটি ২৬ সংখ্যক আয়াতের “উপযুক্তঁ কথাটির নিমিত্ত, যেমন সেখানকার 'প্রতিফল' নিমিত্ত ২৭ সংখ্যক আয়াতের “তারা কখনো হিসাবের আশংকা করতো না" কথাটির ৷ এমতাবস্থায় মর্মার্থ দীড়ায়__ আমি তাদেরকে তাফসীরে মাযহারী/৩১৭ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।