এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ তারা কখনো হিসাবের আশংকা করতো না (২৭), এবং তারা দৃঢ়তার সঙ্গে আমার নিদর্শনাবলী অস্বীকার করতো? (২৮)। একথার অর্থ__ পরকালের হিসাব-নিকাশ হওয়ার কথা স্বীকার না করা এবং আমার নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করার কারণেই সেদিন তাদেরকে দেওয়া হবে উপযুক্ত শাস্তি। উল্লেখ্য, বেদাতীদের কোনো কোনো দলও আখেরাতের হিসাব- নিকাশে আস্থাশীল নয়। যেমন মরজিয়ারা। আবার রাফেজীরা বলে, হজরত আলীর অনুসারী ও সুহৃদগণের লঘু-গুরু কোনো পাপেরই শাস্তি হবে না। তারা মান্যবর সাহাবীগণের মাহাত্ময অস্বীকারকারী | কেবল তিনজন সাহাবী ছাড়া অনান্য সকলকে তারা বলে মুরতাদ ও মুনাফিক । তাদের প্রবল ধারণা, হজরত আলীর পূর্ববর্তী ত্রয়ী খলিফার শাসনামল ছিলো বিশৃঙ্খলায় পরিপূর্ণ । সাহাবীগণের যুগকেই তারা সর্বনিকৃষ্ট যুগ বলে অভিহিত করে থাকে। অথচ তাদেরকে লক্ষ্য করে আল্লাহ্পাক স্বয়ং ঘোষণা করেছেন “যাদেরকে আমি পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম, তারা নামাজ আদায় করতো* “অবশ্যই আল্লাহ্ বিশ্বাসীদের প্রতি পরিতুষ্ট, যারা বৃক্ষতলে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলো আপনার হাতে । আল্লাহ্ জানেন তাদের হৃদয়ে কী আছে', “মুহাজির ও আনসারগণের মধ্যে প্রথম অগ্রবর্তী দল হবে" । তাদের প্রশংসা ঘোষিত হয়েছে আরো অনেক আয়াতেও । “কিজ্জাবান' শব্দটি ধাতুমুল, অসত্যারোপের সমঅর্থবহ। অর্থাৎ অস্বীকার করতো । এটা হচ্ছে শব্দটির সাধারণ ব্যবহার রীতি। অথবা “কিজ্জাবান' “মুফায়িলাতের* পরিমাপে ধাতুমূল “মুকাজিবাতুন” এর । অর্থাৎ বিশ্বাসী ও অবিশ্বাসীরা একে অপরের দৃষ্টিতে মিথ্যাবাদী । কিংবা “কিজ্জাবান' শব্দরূপটি আধিক্যজ্ঞাপক। মর্মীর্থ_ তারা অন্যান্য মিথ্যাবাদীর মতোই সাংঘাতিক মিথ্যাবাদী । মাসআলা £ আমাদের ভাষ্যমতে আলোচ্য আয়াত দ্বারা প্রমাণিত হয়__ বেদাতীরা অবশ্যই জাহান্নামে যাবে। জাহান্নামে প্রবেশ করবে কবীরা গোনাহ্কারীদেরও কেউ কেউ । আর তারা সেখানে অবস্থান করবে সাত হাজার বছর। তাদের জন্য ফুটন্ত পানি ও পুঁজ সরবরাহ করা হবে না। দেওয়া হবে না অন্যান্য ভয়াবহ শাস্তিও। হজরত আলী থেকে ইবনে আবী হাতেম ও ইবনে শাহীন বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমার উম্মতের কবীরা গোনাহ্কারী যে সকল বিশ্বাসী তওবা ছাড়া মৃত্যুবরণ করবে এবং অবশেষে জাহান্নামে প্রবেশ করবে, তাদের চোখ পীতবর্ণ হবে না, কৃষ্তবর্ণধারণ করবে না তাদের মুখমণ্ডল, শৃঙ্খলাবদ্ধ করা হবে না তাদেরকে শয়তানের সাথে এবং বেড়ি পরানো হবে না গলদেশেও | তাদেরকে পান করানো হবে না হামীম, পরিধান করানো হবে না আলকাতরার পোশাক করার কারণে আল্লাহপাক তাদের মুখমপ্তলকে নরকের আগুনের জন্য হারাম করে দিয়েছেন। আগুন স্পর্শ করবে তাদের কারো কারো পা, কারো কারো হাঁটু, কারো তাফসীরে মাযহারী/৩১৬ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।