আর গাস্সাকৃ" অর্থ সীমাতিরিক্ত হিমশীতল। মুজাহিদ সুত্রে হান্নাদ এরকম বলেছেন। অর্থাৎ অতিরিক্ত ঠাণ্ডা হওয়ার কারণে ওই পানীয় জাহান্নামীরা গলাধঃকরণ করতে পারবে না। মুকাতিল বলেছেন, যে শীতলতা হিমাংকের চরম সীমায় পৌছে গিয়েছে, তাকেই বলে 'াস্সাকৃ'। আবুল আলিয়ার বক্তব্যের অনুসরণে হান্নাদ বলেছেন, “ইল্লা হামীমাঁও ওয়া গাস্সাকা" এই আয়াতে “পানীয় সমূহের মধ্যে উষ্ণতর পানিকে ব্যতিক্রম করা হয়েছে 'গাস্সাকৃ' থেকে । আর হান্নাদের বর্ণনানুসারে আতিয়ার অভিমতানুযায়ী “গাস্সাকৃ" অর্থ জাহান্নামীদের প্রবাহিত রক্ত, পুঁজ। ইবাহিম নাখয়ী এবং আবু রযীনের অভিমতও এরকম । এমতো ব্যাখ্যার প্রেক্ষিতে 'গাস্সাকৃ' এর ধাতুমূল হয় “গাসাক্ীত' (প্রবহমান) । কা'বের উক্তি উদ্ধৃত করে ইবনে আবী হাতেম ও ইবনে আবিদ্ দুন্ইয়া বলেন, “গাস্সাকৃ" নরকের একটি সরোবরের নাম । সেখানে জমা করা হবে সাপ, বিচ্ছু ও অন্যান্য বিষধর প্রাণীর বিষ । সেখানে কোনো নারকীকে একবার মাত্র ডুবিয়ে দিলেই প্রচণ্ড বিষের প্রকোপে গোশত ও চামড়া খসে পড়বে তার অস্থিকাঠামো থেকে । তখন ওই নারকী তার ঝুলে পড়া গোশত ও চামড়া এমনভাবে বন্ত্র। যাহোক, বিভিন্ন বক্তব্যের আলোকে এখানে “গাস্সাকৃ' অর্থ যদি অতি শৈত্য নেওয়া হয়, তবে বলতে হয় শব্দটি ব্যতিক্রম হয়েছে 'বারদান' থেকে । নচেৎ 'হামীম' ও 'গাসসাক্” দু'টো শব্দই ব্যতিক্রম হবে 'শারাবান' থেকে । এমতাবস্থায় “বারদান' এর মর্মার্থ হবে জাহান্নামের অত্যধিক শৈত্য । আর 'শারাব' অর্থ হবে ওই জাতীয় পানীয়, দ্বারা পিপাসিতরা পরিতৃপ্ত হয়। মোট কথা, সেরকম পরিতৃপ্তিদায়ক পানীয় নারকীদের ভাগ্যে জুটবেই না। জুটবে কেবল ফুটন্ত পানি ও পুঁজ। এরপরের আয়াতে (২৬) বলা হয়েছে__ “এটাই উপযুক্ত প্রতিফল । বাক্যটি একটি উহ্য ক্রিয়াপদের সাধারণ কর্মপদ । 'উইফাকু" অর্থ অনুরূপ, সদৃশ, উপযুক্ত । এভাবে বক্তব্যটির মর্মার্থ দীড়াবে__ তাদেরকে প্রদত্ত ওই শাস্তি হবে তাদেরই অপকর্মসমূহের অনুরূপ । অর্থাৎ যেমন কর্ম তেমন ফল, উপযুক্ত প্রতিফল । মুকাতিল বলেছেন, তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের পাপ অনুপাতে । শিরিক যেহেতু সর্ববৃহৎ পাপ, তাই তার শাস্তিও হবে ভয়াবহতম। অবশ্য এরকম মর্মীর্থ গ্রহণ করা যাবে তখন, যখন “তৃগীন' অর্থ গ্রহণ করা হবে সত্যপ্রত্যাখ্যানকারী, যেমন অর্থ করেছেন কোনো কোনো কোরআন ব্যাখ্যাতা ৷ লক্ষণীয়, ২১ সংখ্যক আয়াতের নিশ্চয় জাহান্নাম ওৎ পেতে রয়েছে বাক্যটি 'স্বাযা' (প্রতিফল) এর প্রতিই ইঙ্গিতবাহী । সুতরাং অন্য কোনো অর্থ গ্রহণের সুযোগ এখানে নেই। তাই বাক্যটি পূর্বোক্ত বাক্যের গুরুত্ব আরোপক। তবে আমাদের ভাষ্যমতে যদি “তৃগীন' অর্থ বেদাতীদল করা হয়, তবে এখানকার 'জ্বাযাআন+ শব্দটিকে পূর্বোক্ত বাক্যের গুরুত্বারোপক বলা যাবে না। বরং এমতাবস্থায় এর অর্থ হবে ভিন্নতর এবং বক্তব্যটি দীড়াকে__ বেদাতীরা শাস্তি পাবে তাদের স্ব স্ব অপবিশ্বাসানুপাতে বিভিন্নভাবে এবং বিভিন্ন মেয়াদে । এভাবে পূর্ণ হবে তাদের 'আহব্বীব' । কমপক্ষে তাদেরকে এক হোববা শাস্তি ভোগ করতে তো হবেই। তাফসীরে মাযহারী/৩১৫ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ৩১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।