Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এরকমও বলা যেতে পারে যে, হাক” এর বহুবচনরূপে আহববাব এখানে (লোকটির জীবিকা রুদ্ধ হয়েছে)। অর্থাৎ সে উপজীবিকা থেকে হয়েছে বঞ্চিত । আবার যেমন হাকাবাল আ-লাবু" (পৃথিবীতে বৃষ্টি রুদ্ধ হয়েছে)। অর্থাৎ পৃথিবী বঞ্চিত হয়েছে বৃষ্টি থেকে । এভাবে বক্তব্যটি দীড়াবে__ জাহান্নামবাসীরা বসবাস করতে থাকবে রিজিকবঞ্চিত অবস্থায় । কোনো আহার্যই তাদের জুটবে না। পরবর্তী আয়াতে সেকথা স্পষ্ট করে বলা হয়েছে এভাবে “সেখানে তারা আস্বাদন করবে না শৈত্য, না কোনো পানীয়”। আমি বলি, এমতো ব্যাখ্যা হজরত আলী প্রমুখ সাহাবীগণের উক্তির বিপরীত। আর একথা তো মানতেই হবে যে, ব্যক্তিগত ব্যাখ্যার কোনো অবকাশ এখানে একদম নেই। তাই সাহাবীবচনকে গ্রহণ করাই সমীচীন । কেননা তা সুপরিণত সূত্রবিশিষ্ট হাদিসের মতোই অবশ্য মাননীয় । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “সেখানে তারা আস্বাদন করবে না শৈত্য, না কোনো পানীয়__ (২৪) ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত" (২৫)। বাক্যটি আগের আয়াতের “লাবিছীনা” (অবস্থান করবে) কথাটির অবস্থাপ্রকাশক, অথবা “আহব্বাবা' (যুগ যুগ ধরে) এর বিশেষণ, কিংবা সেখানকার 'আহ্‌ব্বাবা' এখানকার “লা ইয়াজুকুনা" এর কর্মপদ। এভাবে বক্তব্যটি দীড়ায়__ তারা সেখানে অনন্তকাল ধরে আগুনে জ্বলতে থাকবে এবং পান করতে থাকবে ফুটন্ত পানি ও পুঁজ। আস্বাদ্য পানভোজন তাদের ভাগ্যে কখনোই জুটবে না। আমি বলি, ২২ সংখ্যক আয়াতের 'ত্বগীন* শব্দটির অর্থ সত্যপ্রত্যাখ্যানকারী মনে করার কারণেই সৃষ্টি হয়েছে জটিলতার । 'তৃগীন' (সীমালংঘনকারী) বলে যদি কেবল “বেদাতী' রোফেজী, খারেজী ইত্যাদি) অর্থ গ্রহণ করা হয়, তবে বিষয়টি আর জটিল থাকে না। কেননা বেদাতীরাও যেহেতু ইসলামের দাবিদার, তাই প্রকৃত সত্যপ্রত্যাখ্যানকারীদের মতো তারা অনন্তকাল ধরে জাহান্নামে অবস্থান করবে না। একসময় তারা নিষ্কৃতি পাবেই। তাই 'আহকীবা' কথাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়াই সমীচীন । অর্থাৎ যুগের পর যুগ জাহান্নামের শাস্তি ভোগ করার পর তারা একসময় নিষ্কৃতি পাবে ঠিকই, কিন্তু প্রকৃত সত্যপ্রত্যাখ্যানকারীরা সেখানে থাকবে অনন্তকাল। আমার এমতো অভিমতের সমর্থনে রয়েছে হজরত ইবনে ওমর থেকে বাধ্যার কর্তৃক বর্ণিত একটি হাদিস, যেখানে বলা হয়েছে, রসুল স. বলেছেন, আহকাব পুরণ না করা পর্যন্ত কেউ নরকাম্ি থেকে নিস্তার পাবে না। আশি বৎসরের কিধ্রিদধিক সময় কালকে বলে হাকৃব'। আর সেখানকার প্রত্যেক বতসর হবে এখানকার তিন শত ষাট দিনের । এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে, যারা “তৃগীন' তারা নির্ধারিত “হোকৃবা' পূর্ণ করার পর বেরিয়ে আসবে নরক থেকে । হামীমা' অর্থ ফুটন্ত পানি। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, লোহার চিমটা দিয়ে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানির কাছে। ওই অতুষ পানির কাছে গেলেই ঝলসে যাবে তাদের মুখমণ্ডল । আর তা পান করলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে পেটের নাড়িভুঁড়ি। তিরমিজি ও বায়হাকী হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু দারদা থেকে । তাফসীরে মাযহারী/৩১৪ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।