Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

পরের আয়াতে (২৩) বলা হয়েছে__ “সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে" । এখানে 'আহকৃবা” অর্থ যুগ যুগ ধরে। শব্দটি 'হাকৃব' এর বহুবচন। জাহান্নামের একদিন হবে পৃথিবীর একহাজার বৎসরের সমান । এভাবে পরকালের আশি বৎসরের সমান হবে এক 'হোকৃবা'। সুতরাং এখানকার “যুগ যুগ ধরে? কথাটির অর্থ হবে হোকৃবা হোকৃবা ধরে। এরকম বর্ণনা করেছেন হজরত আলী থেকে বাগবী এবং হজরত আবু হোরায়রা থেকে হান্নাদ। মুজাহিদ পরিসংখ্যান দিয়েছেন এরকম___ এক হাজার বছরে একদিন, এই হিসেবে তিন শত ষাট বছরে এক বছর। সাত শত বছরে এক খরীফ। সন্তর খরীফে এক হোকৃবা এবং তেতান্লিশ হোকৃবায় এক আহবাব। মুকাতিল ইবনে হাব্বান বলেছেন, স্তর হাজার বছরে হয় এক হোব্‌বা । একটি সংশয় £ আহকাব যতোই দীর্ঘ হোক না কেনো, তা তো এক সময় শেষ হয়ে যাবেই । অর্থাৎ আহক্াব অন্তহীন নয়। অথচ কোরআনের অন্যত্র বলা হয়েছে দোজখীদের অনন্ত দোজখবাসের কথা । যেমন “ওয়াফীল আ'জাবিহুম খলিদূন' (তারা শাস্তি পেতে থাকবে অনন্তকাল ধরে)। বিষয়টি একমত্যসম্মতও | প্রস্তরকণা আছে এই পৃথিবীতে, তবুও তারা উৎফুল্ন হবে এই ভেবে যে, একদিন না একদিন তারা নিষ্কৃতি পাবেই । আর বেহেশতবাসীরা যদি জানে পৃথিবীতে যতো প্রস্তরকণা রয়েছে, তাদের বেহেশতবাসও ততোদিনের, তবু তারা হবে বিমর্ষ এই ভেবে যে, এই সুখ তাহলে তো চিরন্তন নয় । তাই প্রশ্ন_ তাহলে এখানে আহব্বাব বলা হলো কেনো? সংশয়ভঞ্জন ৪ উদ্ভুত সংশয় নিরসনার্থে একদল কোরআন ব্যাখ্যাতা বলেছেন, আলোচ্য আয়াতখানি রহিত (মনসুখ)। আর এর রহিতকারী আয়াত হচ্ছে 'ফালান নাধীদাকুম ইল্লা আ'জাবা” (আমি তাদের শাস্তি কেবল বাড়িয়েই দিবো)। অর্থাৎ অনন্তকাল ধরে শাস্তি কেবল বর্ধিতই করা হবে দোজখীদের । আমি বলি, আলোচ্য আয়াত বিজ্ঞপ্তিমুলক । আর বিজ্ঞপ্তি কখনো রহিত হয় না। রহিত হয় বিধান। হাসান বসরী বলেছেন, আল্লাহপাক এখানে জাহান্নামবাসের কোনো সময়সীমা নির্ধারণ করে দেননি । বলেছেন “আহবক্াবা' (যুগ যুগ ধরে)। অর্থাৎ যুগ যুগ ধরে চলতে থাকবে তাদের শাস্তি, যা কখনো নিঃশেষ হবে না। আমি বলি, বিষয়বস্ত কখনো বক্তব্যের প্রতিদ্বন্দ্বী হতে পারে না। একারণেই আমরা সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে চিরজাহান্নামী বলে জানি। তবে আলোচ্য আয়াতখানি নিশ্চয় ব্যাখ্যাসাপেক্ষ। আর “আহবকাব'কে অনন্তকাল বলে ব্যাখ্যা করার বিষয়টি অ-সবল। কেননা শব্দটি এখানে সন্নিবেশ করা হয়েছে মর্মার্থের বিপরীত ধারণা অপসারণার্থে । সুতরাং শব্দটির অর্থ অনন্তকাল নয়। তাফসীরে মাযহারী/৩১৩ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।